
মাসুম বিল্লাহ রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি সমুদ্রে মাছ আহরণে সরকার ঘোষিত ৫৮ দিনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ ধরার অভিযোগে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় এক ট্রলার মালিককে ৩০,০০০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে জব্দ করা হয় প্রায় ৪০০কেজি ইলিশ মাছ , পোয়া মাছ, ঢেলা মাছ, তুলার ডান্ডি মাছ, যা পরে স্থানীয় এতিমখানায় বিনামূল্যে বিতরণ করা হয়। গত ১৩ মে বিকেল চারটা থেকে রাত ১২টা পর্যন্ত রাঙ্গাবালীর সাগর মোহনায় এই ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন রাঙ্গাবালীর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী। সরকারের নির্দেশনা অনুযায়ী, চলতি ১৫ এপ্রিল থেকে আগামী ১১ জুন পর্যন্ত সমুদ্রে সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ। মাছের প্রজনন মৌসুমে এই নিষেধাজ্ঞা প্রতিবছরই জারি করা হয়ে থাকে। অভিযানে জব্দ হওয়া মাছের আনুমানিক বাজারমূল্য প্রায় ১,৪৫০০০/- টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অভিযানে সহযোগিতা করে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের আউট পোস্ট রাঙ্গাবালী।





























