শিরোনাম
চিকিৎসা অবহেলায় গুলিবিদ্ধ পা হারাতে বসেছেন জুলাই যোদ্ধা আজিম বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণ: আহত ৩, এলাকায় চাঞ্চল্য উত্তর শাকতলী আদর্শ উচ্চ বিদ্যালয় নব-গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ ব্রাহ্মণবাড়িয়ার সিন্ধুরায় জোরপূর্বক বৈদ্যুতিক খুঁটি বসানোয় এলাকা বাসীর অভিযোগ শেরপুরে নবম শ্রেণির ছাত্র পারভেজ নিখোঁজ,থানায় জিডি লালমোহনে শহীদ নূরে আলমের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালন,মোমবাতি প্রজ্জ্বলন ও নীরবতা সোনারগাঁওয়ে সাদিপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষক অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত গজারিয়া থানার নতুন ওসি নকীব আকরাম হোসেন ডোমার ও দেবীগঞ্জ বিএডিসি ফার্মে ২৫০ একর ধৈঞ্চা চাষ নোয়াখালীতে মাছের প্রজেক্টের পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
মঙ্গলবার ০৪ আগস্ট ২০২৬
মঙ্গলবার ০৪ আগস্ট ২০২৬

নন্দীগ্রামে ৮ পরিবার পানিবন্দি, জলাবদ্ধতায় বেড়েছে দুর্ভোগ

প্রকাশিত:মঙ্গলবার ০৪ আগস্ট ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ০৪ আগস্ট ২০২৬ | অনলাইন সংস্করণ

Image




নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ


বগুড়ার নন্দীগ্রামে পুকুর খনন ও পাড় উঁচু করে আবাসিক এলাকার পানি নিষ্কাশনের পথ বন্ধ করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বুড়ইল ইউনিয়নের কামুল্যা ফকিরপাড়া গ্রামের জনৈক প্রভাবশালীদের দাপটে ৩০ বছর ধরে জলাবদ্ধতার কবলে রয়েছে বেশ কয়েকটি পরিবার। পানিবন্দি হয়ে বেড়েছে দুর্ভোগ। 


এ ব্যাপারে গত ১০ মে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করা হলেও পদক্ষেপ নেওয়া হয়নি। অভিযোগকারী আকবর আলী উপজেলার কামুল্যা গ্রামের বাসিন্দা। বিবাদীরা কামুল্যা পশ্চিমপাড়ার গ্রামের মৃত শরাফত আলীর ছেলে দেলোয়ার হোসেন এবং একই এলাকার মৃত মোজাহার আলীর ছেলে শামসুর রহমান। 


পানিবন্দি ৮ পরিবারের ভুক্তভোগীরা জানান, বিবাদীরা এলাকার প্রভাবশালী। তারা সুবিধাজনক জায়গায় নতুন করে পুরাতন পুকুর সংস্কারের নামে পুকুরের চারপাশের পাড় অস্বাভাবিক উঁচু করেছে। বসতবাড়ির পানি বের হওয়ার পথ পুরোপুরি অবরুদ্ধ করে। সামান্য বৃষ্টিতেই পানি জমে কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।​ এ ব্যাপারে অভিযুক্ত দেলোয়ার হোসেন ও শামসুর রহমানের মন্তব্য পাওয়া যায়নি। 


ভুক্তভোগী আকবর আলী জানান, পুকুরের পাড় উঁচু করার কারণে পানি নিষ্কাশনের পথ বন্ধ। দীর্ঘদিন পানিবন্দি থাকায় দৈনন্দিন জীবনযাত্রা থমকে গেছে। বাড়ির পানি শ্যালো মেশিন দিয়ে সেচ দিতে হচ্ছে। বাড়ির আশপাশ পানিতে ডুবে থাকায় রান্না পর্যন্ত করতে পারছেন না। অনেকের মুড়ি খেয়ে দিন চলছে। উপজেলা নির্বাহী অফিসারের অফিসে লিখিত  অভিযোগ করেও তারা হতাশ। সুবিধার না পেয়ে স্থানীয় সংসদ সদস্য, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন। 


​আরও কয়েকজন ভুক্তভোগী জানান, পানি নিষ্কাশনের কোনো বিকল্প ব্যবস্থা না রেখেই পুকুরের পাড় উঁচু করা হয়েছে। পরিবারগুলো কার্যত গৃহবন্দি সময় কাটাতে হচ্ছে। যাতায়াতের প্রধান রাস্তা পানিতে তলিয়ে গেছে। স্বাভাবিক চলাচল বন্ধ হয়ে গেছে, নানাবিধ স্বাস্থ্যঝুঁকিও রয়েছে। জলাবদ্ধতায় আটকে পড়া পরিবারগুলোর দুর্ভোগ লাঘবে পানি নিষ্কাশনের বিকল্প ব্যবস্থা গ্রহণসহ অবৈধভাবে পাড় উঁচু করা বিবাদীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। 


নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা জানান, অভিযোগ পেয়ে পদক্ষেপ নেওয়া হয়েছিল। বিবাদীদের ডেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য বলেছি। বুড়ইল ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। 




আরও খবর




মোহনগঞ্জের গাগলাজুর বাজারে ভয়াবহ আগুন, ব্যবসায়ীর দেড় লাখ টাকার ক্ষতি

কাশিমপুর-কোনাবাড়িতে ভূমি জরিপে অনিয়মের অভিযোগ; বাড়ছে জনভোগান্তি

ফুলপুরে বিএনপি নেতা মতি'র ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত

নন্দীগ্রামে ৮ পরিবার পানিবন্দি, জলাবদ্ধতায় বেড়েছে দুর্ভোগ

কুমিল্লার বাঙ্গরা বাজারে পুলিশের অভিযানে ৯৫৩ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

বাঁশখালীতে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, আটক ১

আত্রাই-রাণীনগর সড়কে নাইট পেট্রোলিং পরিদর্শনে নওগাঁর এসপি

চিকিৎসা অবহেলায় গুলিবিদ্ধ পা হারাতে বসেছেন জুলাই যোদ্ধা আজিম

বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণ: আহত ৩, এলাকায় চাঞ্চল্য

উত্তর শাকতলী আদর্শ উচ্চ বিদ্যালয় নব-গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ

শাজাহানপুরে মোবাইল কোর্টের অভিযানে অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ, জনসম্মুখে ধ্বংস

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাধারণ সভা অনুষ্ঠিত

গাংনীর কুতুবপুর স্কুল এন্ড কলেজে শিক্ষা বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

খোন্তাকাটায় ‘গ্রিন রুটস’ প্রকল্পের ইনসেপশন মিটিং ও ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন।

সীতাকুণ্ডে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

চাপুলিয়ায় জামিনে বেরিয়েই ফের অপরাধে লিপ্ত ‘মাদক সম্রাট ও চোর’ শাকিল, এলাকাবাসী অতিষ্ঠ


এই সম্পর্কিত আরও খবর

মোহনগঞ্জের গাগলাজুর বাজারে ভয়াবহ আগুন, ব্যবসায়ীর দেড় লাখ টাকার ক্ষতি

কাশিমপুর-কোনাবাড়িতে ভূমি জরিপে অনিয়মের অভিযোগ; বাড়ছে জনভোগান্তি

ফুলপুরে বিএনপি নেতা মতি'র ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত

কুমিল্লার বাঙ্গরা বাজারে পুলিশের অভিযানে ৯৫৩ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

বাঁশখালীতে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, আটক ১

আত্রাই-রাণীনগর সড়কে নাইট পেট্রোলিং পরিদর্শনে নওগাঁর এসপি

চিকিৎসা অবহেলায় গুলিবিদ্ধ পা হারাতে বসেছেন জুলাই যোদ্ধা আজিম

বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণ: আহত ৩, এলাকায় চাঞ্চল্য

উত্তর শাকতলী আদর্শ উচ্চ বিদ্যালয় নব-গঠিত কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ

শাজাহানপুরে মোবাইল কোর্টের অভিযানে অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ, জনসম্মুখে ধ্বংস