শিরোনাম
শ্রীবরদীতে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেপ্তার জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান এমপি মিলনের রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক মুরাদনগরে মামা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন,ভাগিনা শিপনের ফাঁসির দাবি অষ্টগ্রাম জিরো পয়েন্টে বাইক এক্সিডেন্ট করে নিহত ১ জন আহত ৩ জন দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃ/ত্যু ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা নাঙ্গলকোট কেন্দ্রীয় বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোবারক হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ-তরুণীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত
মঙ্গলবার ২৭ অক্টোবর ২০২৬
মঙ্গলবার ২৭ অক্টোবর ২০২৬

নওগাঁর বদলগাছীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,স্বামী আটক

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ২২ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:সোমবার ২২ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

মাসুদ রানা, স্টাফ রিপোর্টারঃ


নওগাঁর বদলগাছীতে আনজুম নূরে আরশি (১৮) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (২০ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের কার্তিকাহার গ্রামের শাহ আলমের মেয়ে।


খবর পেয়ে থানা পুলিশ ঐ গৃহবধূর লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসছে। এ ঘটনায় স্বামী এমরান হোসেন (২২) কে আটক করেছে পুলিশ।


  গৃহবধূর পরিবার স্থানীয় ও সূত্রে জানা যায়, গত ৭/৮ মাস আগে আরশির সাথে ২য় বারের মতো বিয়ে হয় একই উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের হলুদ বিহার গ্রামের মিরাজের ছেলে এমরান হোসেনের।


বিয়ের পর থেকে যৌতুকের টাকার জন্য শ্বশুর, শাশুড়ি ও তার স্বামী সব সময় তার উপর বিভিন্নভাবে মানসিক ও পাষবিক নির্যাতন করে আসছিলেন।



ঈদের এক দিন আগেও তার স্বামী ও শাশুড়ি ঐ গৃহবৃধূকে নির্যাতন করেছে। ঈদের দিন আরশিকে নিয়ে তার স্বামী এমরান তার শ্বশুরবাড়িতে বেড়াতে আসে। এবং এখানেই থাকে। ঘটনার দিন রাতে স্বামী-স্ত্রী আরশির চাচার বাড়িতে খাবার খেয়ে এসে শুয়ে পড়েন।



কিন্তু রাত সাড়ে ১২ টার দিকে আরশি মারা গেলে তার স্বামী এমরান হোসেন কৌশলে কাউকে কিছু না বলে রাতে তার শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেল বের করে তার বাবার বাড়িতে গিয়ে তার বাবা-মাকে আসতে বলে আবারও তার শ্বশুরবাড়িতে চলে আসে।


ঘরে গিয়ে আরশিকে কোলে নিয়ে বলতে থাকে আরশি মারা গেছে। কিন্তু কিভাবে মারা গেছে সে ব্যাপারে কিছুই বলছে না। আরশির মৃত্যু নিয়ে পরিবার ও এলাকায় ব্যাপক সন্দেহ তৈরি হয়েছে। অনেকে বলছে স্বামী এমরান নেশা করে, সে নেশাগ্রস্থ অবস্থায় তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে।



গৃহবধূর পিতা শাহ আলম বলেন, মেয়েকে বিয়ে দেওয়ার পর থেকেই যৌতুকের টাকার জন্য বিভিন্নভাবে আমার মেয়ের স্বামী, শাশুড়ি ও শ্বশুর মানসিক ও শারীরিকভাবে নির্যতন করে আসছিলো। ঈদের আগের দিনও তার শাশুড়ি, শশুর ও স্বামী যৌতুকের টাকার জন্য আমার মেয়ের উপর প্রচুর নির্যাতন করে।


তাদের নির্যাতন সইতে না পেরে মেয়ে আমাকে ফোন দিয়ে বিষয়টি জানিয়ে বলে আমকে আজকেই এখান থেকে নিয়ে যাও। মেয়ের বাবা মানসন্মানের ভয়ে মেয়েকে বলে তোমারা ঈদের নামাজের পর আমার বাড়িতে এসো।



সেই মোতাবেক ঈদের দিন আমার মেয়েকে নিয়ে জামাই আমার বাড়িতে বেড়াতে আসে এবং এখানেই থাকে। ঘটনার দিন সকালে আমার মেয়ের পার্স ব্যাগ থেকে মেয়েকে কিছু না বলে টাকা বের করে নিয়ে আমার জামাই বাহিরে চলে যায়।


মেয়ে পার্স ব্যাগে টাকা না দেখতে পেয়ে আমার মেয়ে না বলে টাকা নিবে কেন বলে জামাইয়ের সাথে কথা কাটাকাটি করে। ঘটনার দিন রাতে আমার ভাইয়ের বাড়িতে মেয়ে-জামাই খাওয়া-দাওয়া করে বাড়িতে আসে।


এবং রাত সাড়ে ১১ টা পর্যন্ত আমার স্ত্রী আমার মেয়ে-জামাইয়ের ঘরে তাদের সাথে বিভিন্ন গল্প করে এসে শুয়ে পড়ে। আমি আমার দোকানে গিয়ে শুয়ে পড়ি।


রাত সাড়ে ১২ টার দিকে শুনতে পাই আমার মেয়ে মারা গেছে। ঐ ছেলে আমার মেয়েকে শ্বাসরোধ করে মেরে ফেলেছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।



বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মাহবুবুর রহমান বলেন, সুরতহাল শেষে লাশটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।


প্রক্রিয়া শেষে লাশটির ময়না তদন্তের জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। তার স্বামীকে আটক করে থানায় নিয়ে আশা হয়েছে। জিজ্ঞাসাবা চলছে। মামলার কাজ প্রক্রিয়াধীন রয়েছে।


মাসুদ রানা 

০১৭১৩৯৩৬৯৬১


আরও খবর




শ্রীবরদীতে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেপ্তার

জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান এমপি মিলনের

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

মুরাদনগরে মামা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন,ভাগিনা শিপনের ফাঁসির দাবি

ফতুল্লায় স্ত্রী-ছেলেকে হত্যার দায়ে হারেজের মৃত্যুদণ্ড

অষ্টগ্রাম জিরো পয়েন্টে বাইক এক্সিডেন্ট করে নিহত ১ জন আহত ৩ জন

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃ/ত্যু

ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা

নাঙ্গলকোট কেন্দ্রীয় বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোবারক হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন

লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার

স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ-তরুণীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

একই নারীর সঙ্গে প্রেম ও বিরোধের জেরে বাঙ্গরায় ভাগ্নের হাতে মামা খুন,গ্রেপ্তার ভাগ্নে

ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

বগুড়ায় মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন,সভাপতি শাহাদাত,সম্পাদক মতিউর

গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি,নিহত ২

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ


এই সম্পর্কিত আরও খবর

শ্রীবরদীতে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেপ্তার

মুরাদনগরে মামা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন,ভাগিনা শিপনের ফাঁসির দাবি

ফতুল্লায় স্ত্রী-ছেলেকে হত্যার দায়ে হারেজের মৃত্যুদণ্ড

অষ্টগ্রাম জিরো পয়েন্টে বাইক এক্সিডেন্ট করে নিহত ১ জন আহত ৩ জন

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবকের মৃ/ত্যু

ধর্মমন্ত্রীর ​উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী: বিমানবন্দরে অভ্যর্থনা

নাঙ্গলকোট কেন্দ্রীয় বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোবারক হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন

লালমোহনে ছাত্রদল নেতাকে ১৬৯ পিস ইয়াবাসহ আটক ! অত:পর বহিস্কার

স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে তরুণ-তরুণীদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

একই নারীর সঙ্গে প্রেম ও বিরোধের জেরে বাঙ্গরায় ভাগ্নের হাতে মামা খুন,গ্রেপ্তার ভাগ্নে