
পি. কে রায়, বিশেষ প্রতিনিধিঃ পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) শীর্ষক সেমিনার ২০২৬' শনিবার (৫ সেপ্টম্বর) সকাল ১০টায় নেত্রকোণা জেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটি নেত্রকোণা জেলা শাখা আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ওলামা ও পীর মশায়েখগণ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদক্ষেপ বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক, কবি বাদল চৌধুরী। এবছর সুফিগবেষক হিসেবে তাঁকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটির সভাপতি আল্লামা শহিদ উল্লাহ পাঠান আল মুজাদ্দেদী প্রধান আলোচক হিসেবে তাৎপর্যপূর্ণ বক্তব্য রেখে মিলাদ-কিয়াম করেন ।
এছাড়াও আলোচনায় অংশ নেন মাওলানা মুফতি মামুনুর রশিদ, মাওলানা মুফতি শমশের আলী, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা আলতাফ হোসেন জিহাদী প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করে আখেরি মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা শোয়াইব উদ্দিন পাঠান।
স্বাগত বক্তব্য রাখেন এডভোকেট এম এন হাদি এবং অনুষ্ঠান উপস্থাপনা করেন সিরাজুল ইসলাম হানাফি।





























