শিরোনাম
এসএসসি-দাখিল পরীক্ষার ফলাফল ও শিক্ষার মানোন্নয়নে মুরাদনগরে মতবিনিময় সভা লাকসামে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল চন্দনাইশে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের সনদ ও পুরস্কার বিতরণ উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে মনোহরগঞ্জে কর্মশালা লালমোহনে যুবলীগ সাধারণ সম্পাদকের নেতৃত্বে ব্যাবসায়ীর উপর হামলা ! দুই লাখ টাকা চাঁদা দাবী এক লাখ টাকাসহ আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী গ্রেপ্তার ধুনটে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, ভ্রাম্যমাণ আদালতে ২ হাজার টাকা জরিমানা সাতকানিয়ায় চাঁদা না দেওয়ায় সরকারি রাস্তা ব্লক করে বাড়ি নির্মাণে বাধা দেওয়ায় অভিযোগ লালমনিরহাট কালেক্টরেট মাঠে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা অষ্টগ্রামে বজ্রপাত থেকে সুরক্ষায় দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬
মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬

ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদে দুর্বৃত্তদের আগুন, পুড়ল আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথি

প্রকাশিত:বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


আজিজুল ইসলাম:

ময়মনসিংহের ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদে দুর্বৃত্তদের দেওয়া আগুনে আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে পরিকল্পিতভাবে দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন দেওয়ার ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা চেয়ারম্যানের কার্যালয়ের পেছনের একটি ভাঙা জানালা দিয়ে দাহ্য পদার্থ নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়। সকাল ৬টার দিকে পরিষদের পরিচ্ছন্নতাকর্মী আয়াত আলী কার্যালয় খুলতে গিয়ে ভেতরে আগুন জ্বলতে দেখেন। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কার্যালয়ের চেয়ার-টেবিলসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়।


খবর পেয়ে ভোরেই ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদুল ইসলাম সোহাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীদেরও ঘটনাস্থলে দেখা যায়।


ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ইসমত আরা জানান, চেয়ারম্যানের কক্ষের পেছনের একটি জানালা সামান্য ভাঙা ছিল। ওই জানালা দিয়েই আগুন দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। রাতে পরিষদের নিরাপত্তায় তিনজন গ্রাম পুলিশ দায়িত্ব পালন করছিলেন।


ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন বাদল উপজেলা কৃষক লীগের সাবেক দপ্তর সম্পাদক। তাঁর ছোট ভাই রফিকুল ইসলাম রাকিব উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।


এদিকে স্থানীয় বিএনপি নেতাদের দাবি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তাঁর ছোট ভাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তাঁদের ভাষ্য, আওয়ামী লীগের সন্ত্রাসীরা রাতের আঁধারে পরিষদে আগুন দিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেছে। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।


তাঁরা আরও দাবি করেন, সংসদ নির্বাচনের আগে একই ইউনিয়ন পরিষদের ভেতর থেকে পেট্রোল বোমা ও ককটেল উদ্ধার করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান জানান, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে সরকারি স্থাপনায় দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন দিয়েছে। এতে টেবিল-চেয়ারসহ কিছু কাগজপত্র পুড়ে গেছে। এ ঘটনায় অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম সোহাগ জানান, আগুনের খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অগ্নিকাণ্ডে আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাঁদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।



আরও খবর




এসএসসি-দাখিল পরীক্ষার ফলাফল ও শিক্ষার মানোন্নয়নে মুরাদনগরে মতবিনিময় সভা

লাকসামে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

চন্দনাইশে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের সনদ ও পুরস্কার বিতরণ

উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে মনোহরগঞ্জে কর্মশালা

লালমোহনে যুবলীগ সাধারণ সম্পাদকের নেতৃত্বে ব্যাবসায়ীর উপর হামলা ! দুই লাখ টাকা চাঁদা দাবী

সবজি চাষে সম্ভাবনা, কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ

এক লাখ টাকাসহ আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী গ্রেপ্তার

ধুনটে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, ভ্রাম্যমাণ আদালতে ২ হাজার টাকা জরিমানা

সাতকানিয়ায় চাঁদা না দেওয়ায় সরকারি রাস্তা ব্লক করে বাড়ি নির্মাণে বাধা দেওয়ায় অভিযোগ

লালমনিরহাট কালেক্টরেট মাঠে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা

সিদ্ধিরগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

মির্জাগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পুকুরে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, এলাকায় চাঞ্চল্য

অপরাধ দমনে কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযান: ৪৮ ঘণ্টায় নিষিদ্ধ সংগঠনের ৬৪ সদস্যসহ আটক ৩২৫

"মান্দায় ১০ পিস ইয়াবাসহ এক যুবক আটক

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

চরভূতা ৯ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী আব্দুস সাত্তারের নির্বাচনী সভা,বিজয়ী করতে ঐক্যবদ্ধ এলাকাবাসী

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নিচ্ছে লাকসাম রেলওয়ে জংশনের ৮ নিরাপত্তা কর্মী।

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আজিমপুরে বিশেষ কর্মশালা

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রাজপথে প্রতিহত করা হবে: কর্নেল (অব.) জগলুল আহসান

গঙ্গাচড়ায় সন্ত্রাস বিরোধী আইনে অভিযান পরিচালনা করে দুজন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ইসলামী যুব আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণা

রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন


এই সম্পর্কিত আরও খবর

১০ কোটি টাকা নিয়ে উধাও ‘আইসেল ওয়ান মার্কেট’, মুরাদনগরে গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

ফুলবাড়ীয়ায় গ্রাম আদালতের কার্যক্রম জোরদারে আলোচনা সভা, প্রণয়ন কর্মপরিকল্পনা

আনোয়ারায় দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

নড়াইলে পরিবেশ অধিদপ্তরের অভিযানের এক ঘণ্টা পরই ফের চালু ৩ অবৈধ ইটভাটা

ফুলবাড়ীয়ায় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে পৃথক দুই স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সীমিত জনবল ও একটি জিপ গাড়িতে তিন সড়কের নিরাপত্তায় বামনডাঙ্গা পুলিশ

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

বোদায় জমি নিয়ে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্র/বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন