শিরোনাম
এসএসসি-দাখিল পরীক্ষার ফলাফল ও শিক্ষার মানোন্নয়নে মুরাদনগরে মতবিনিময় সভা লাকসামে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল চন্দনাইশে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের সনদ ও পুরস্কার বিতরণ উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে মনোহরগঞ্জে কর্মশালা লালমোহনে যুবলীগ সাধারণ সম্পাদকের নেতৃত্বে ব্যাবসায়ীর উপর হামলা ! দুই লাখ টাকা চাঁদা দাবী এক লাখ টাকাসহ আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী গ্রেপ্তার ধুনটে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, ভ্রাম্যমাণ আদালতে ২ হাজার টাকা জরিমানা সাতকানিয়ায় চাঁদা না দেওয়ায় সরকারি রাস্তা ব্লক করে বাড়ি নির্মাণে বাধা দেওয়ায় অভিযোগ লালমনিরহাট কালেক্টরেট মাঠে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা অষ্টগ্রামে বজ্রপাত থেকে সুরক্ষায় দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬
মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

প্রকাশিত:বুধবার ১৮ নভেম্বর ২০২৬ | হালনাগাদ:বুধবার ১৮ নভেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


মোঃ ইয়াছিন সরকার |মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:


কুমিল্লার মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযানে চোরাইকৃত একটি সিএনজি অটোরিকশাসহ আন্তঃজেলা চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলার কোম্পানীগঞ্জ-বাখরনগর সড়কে পুলিশের অস্থায়ী তল্লাশিচৌকিতে তাদের আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে একটি চোরাইকৃত সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়।


পুলিশ জানায়, কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের সার্বিক দিকনির্দেশনায় এবং মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নেতৃত্বে কিশোর গ্যাং, মাদক ও ছিনতাইকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় সোমবার বিকেলে মুরাদনগর থানার এসআই, সুমন তালুকদার সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে উপজেলার ১৪ নং নবীপুর পূর্ব ইউনিয়নের কোম্পানীগঞ্জ-বাখরনগর সড়কের অনিক ব্রিকফিল্ডের প্রায় ২০০ গজ উত্তরে অস্থায়ী তল্লাশিচৌকি স্থাপন করেন।


এ সময় পুলিশের তল্লাশিচৌকি দেখে একটি সিএনজি অটোরিকশা পালানোর চেষ্টা করলে পুলিশ সেটির গতিরোধ করে চারজনকে আটক করে। পরে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে চোরাইকৃত সিএনজি অটোরিকশাটি উদ্ধার করা হয়।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- কুমিল্লার দাউদকান্দি উপজেলার দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের মো. ইমরান ওরফে সাকিব ওরফে রাজ (২৮), চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দারিন্দা রসুলপুর গ্রামের মো. কামাল ওরফে আলমগীর (৫২), মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রামের মো. মনির হোসেন (৪৬) এবং দেবিদ্বার পৌরসভার ভিংলাবাড়ি গ্রামের মো. আল আমিন (৩৮)।


এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মুরাদনগর থানায় মামলা দায়ের করা হয়েছে।


মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা আন্তঃজেলা সিএনজি অটোরিকশা চোর চক্রের সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্ন স্থান থেকে সিএনজি অটোরিকশা চুরি করে এক জেলা থেকে অন্য জেলায় বিক্রি করতেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




আরও খবর




পলাশে সম্পত্তির জন্য সৌদি প্রবাসীর লাশ দাফনে বাধা স্ত্রী-সন্তানের

উদয়ন মহিলা কলেজে নতুন নেতৃত্ব, নারীশিক্ষার অগ্রযাত্রায় আশার আলো খাদিজা বেগম

ভালো কাজের স্বীকৃতি, লালপুরের ১২০০ ব্যবসায়ীকে শুভেচ্ছা কার্ড পাঠালেন প্রতিমন্ত্রী

আত্রাইয়ে চালককে রক্তাক্ত জখম করে অটো-ভ্যান ছিনতাই, গ্রেফতার ১

এসএসসি-দাখিল পরীক্ষার ফলাফল ও শিক্ষার মানোন্নয়নে মুরাদনগরে মতবিনিময় সভা

লাকসামে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

চন্দনাইশে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের সনদ ও পুরস্কার বিতরণ

উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে মনোহরগঞ্জে কর্মশালা

লালমোহনে যুবলীগ সাধারণ সম্পাদকের নেতৃত্বে ব্যাবসায়ীর উপর হামলা ! দুই লাখ টাকা চাঁদা দাবী

সবজি চাষে সম্ভাবনা, কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ

এক লাখ টাকাসহ আমতলী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী গ্রেপ্তার

ধুনটে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, ভ্রাম্যমাণ আদালতে ২ হাজার টাকা জরিমানা

সাতকানিয়ায় চাঁদা না দেওয়ায় সরকারি রাস্তা ব্লক করে বাড়ি নির্মাণে বাধা দেওয়ায় অভিযোগ

লালমনিরহাট কালেক্টরেট মাঠে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা

সিদ্ধিরগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

চরভূতা ৯ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী আব্দুস সাত্তারের নির্বাচনী সভা,বিজয়ী করতে ঐক্যবদ্ধ এলাকাবাসী

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নিচ্ছে লাকসাম রেলওয়ে জংশনের ৮ নিরাপত্তা কর্মী।

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আজিমপুরে বিশেষ কর্মশালা

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রাজপথে প্রতিহত করা হবে: কর্নেল (অব.) জগলুল আহসান

ইসলামী যুব আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নতুন কমিটি ঘোষণা

গঙ্গাচড়ায় সন্ত্রাস বিরোধী আইনে অভিযান পরিচালনা করে দুজন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন


এই সম্পর্কিত আরও খবর

ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদে দুর্বৃত্তদের আগুন, পুড়ল আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথি

১০ কোটি টাকা নিয়ে উধাও ‘আইসেল ওয়ান মার্কেট’, মুরাদনগরে গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

ফুলবাড়ীয়ায় গ্রাম আদালতের কার্যক্রম জোরদারে আলোচনা সভা, প্রণয়ন কর্মপরিকল্পনা

আনোয়ারায় দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১

নড়াইলে পরিবেশ অধিদপ্তরের অভিযানের এক ঘণ্টা পরই ফের চালু ৩ অবৈধ ইটভাটা

ফুলবাড়ীয়ায় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে পৃথক দুই স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সীমিত জনবল ও একটি জিপ গাড়িতে তিন সড়কের নিরাপত্তায় বামনডাঙ্গা পুলিশ

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

বোদায় জমি নিয়ে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্র/বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন