
আব্দুল্লাহ্ আল মামুন, বোদা(পঞ্চগড়); আজ ৫ আগষ্ট(বুধবার) আত্মার বন্ধন ফাউন্ডেশন থেকে কামারহাট আদর্শ উচ্চ বিদ্যালয় এবং শালশিড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করণের ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে ২টি শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী এবং শিক্ষকদের নিয়ে একটি উৎসাহিত এবং সচেতনমূলক অনুষ্ঠান করা হয়েছে। যেখানে শিক্ষার্থীদের রক্তদানে এবং স্বেচ্ছাসেবী কাজে এগিয়ে আসার জন্য উৎসাহিত করা হয়, তাদের মাঝে মাদকের ক্ষতিকর দিকগুলো তুলে ধরে সচেতনতা বৃদ্ধি করা হয় এবং কোন রোগীর জন্য কখন রক্ত খুঁজতে হবে সেই বিষয়েও শিক্ষার্থী এবং শিক্ষকদের অবগত করা হয়।অনুষ্ঠান শেষে শিক্ষার্থী এবং গ্রামের ৫০০ জনেরও বেশি মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া হয় এবং তাদের রক্তের প্রয়োজন হলে ম্যানেজ করে দেওয়ার আশ্বাস প্রদান করা হয়।বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইদ্দিস আলী, সহকারী শিক্ষক, শালশিড়ি বালিকা উচ্চ বিদ্যালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চয়নুল আলম, প্রধান শিক্ষক, কামারহাট আদর্শ উচ্চ বিদ্যালয়।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আত্মার বন্ধন ফাউন্ডেশন এর সভাপতি মোঃ মতিন ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ রাকিব হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মোঃ রিয়াজুল ইসলাম সহ সংগঠনের অন্যন্য স্বেচ্ছাসেবক বৃন্দ।ইভেন্ট আয়োজন : আত্মার বন্ধন ফাউন্ডেশন। সার্বিক সহযোগিতায়: নিউ জননী ক্লিনিক বোদা, পঞ্চগড়।





























