
ইসমাইল হোসেন, পোরশা
নওগাঁর পোরশায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও পাঁচ বছরে ২৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকাল ৫টায় সারাইগাছি শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা যুবদলের আহ্বায়ক ইকবাল হাসান শাহ্-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ-১ (পোরশা-সাপাহার-নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোতাহার হোসেন সুফি শাহ্, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন বাবু সম্মানিত সদস্য তৌফিকুর রহমান শাহ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন বাবু , শাকিল জাবেদ,মোদাচ্ছের রহমান সহ দলীয় নেতারা।
বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। এ কর্মসূচি সফল করতে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। সভা পরিচালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ। এ সময় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, শফিকুল ইসলাম,এহিয়া শাহ্, এহশান কবির, এনামুল হক শাহ্ আসাদুজ্জামান সেন্টু ও তোজাম্মেল হকসহ ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




























