
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর-এর ৪ সদস্যের একটি শিক্ষার্থীদল আগামী ২৬-২৮ জুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য প্রথম বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ানডো (ছাত্র-ছাত্রী) টুর্নামেন্ট ২০২৫-২০২৬ এ অংশগ্রহণ করতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের পরিচালক (শারীরিক শিক্ষা কেন্দ্র) ও দলের ম্যানেজার অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামের নেতৃত্বে টুর্নামেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হলেন- শিহাব শারার শিমুল, মো. হায়দার আলী, মো. ফারহান শাহরিয়া রোহান এবং ইয়াসির আরাফাত দীপু। দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন গাজীপুর জেলা তায়কোয়ানডোর কোচ মো. মাসুদ রানা এবং অফিসিয়াল হিসেবে দায়িত্বে আছেন ফিজিক্যাল ইন্সট্রাক্টর (শারীরিক শিক্ষা কেন্দ্র) মো. আল মাসুদ খাঁন।ডুয়েট প্রতিনিধিদলটি সকালে মাননীয় উপাচার্যের সাথে সাক্ষাত করেন । উপাচার্য মহোদয় টুর্নামেন্টে তাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন। ভবিষ্যতে ডুয়েটে তায়কোয়ানডো প্রশিক্ষণের সার্বিক ব্যবস্থা করা হবে বলেও তিনি জানান। অতঃপর উপাচার্য মহোদয় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের তায়কোয়ানডো জার্সি উন্মোচন করেন।পরিচালক (শারীরিক শিক্ষা কেন্দ্র) অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের কর্মকর্তা, কর্মচারীবৃন্দসহ গাজীপুর জেলা তায়কোয়ানডো অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মো. সুলতান হোসেন শিশির উপস্থিত ছিলেন।




























