
মোঃ আশিকুর সরকার (রাব্বি) রাজারহাট উপজেলা প্রতিনিধিঃবাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের রাজারহাটে দিনব্যাপী নানা বর্ণাঢ্য কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) রাজারহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক প্রাণবন্ত আলোচনা সভা, বৃক্ষরোপণ এবং পরিবেশ পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করা হয়। কর্মসূচি ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মাঝে উদ্দীপনা দেখা যায়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব শহিদুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক, যুবদলের সদস্যসচিব নয়ন আলী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনিছুর রহমান লিটন ও সদস্য সচিব রুবেল চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, লায়ন ও খোরশেদ এবং ছাত্রদলের আহ্বায়ক মীজানুর রহমান সাদ্দামসহ বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী। আলোচনা সভায় বক্তারা সংগঠনের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে বক্তব্য দেন। তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের মাধ্যমে দেশ ও জনগণের সেবায় নিজেদের সর্বদা নিয়োজিত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।একই সাথে বক্তারা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। সভা শেষে নেতাকর্মীদের অংশগ্রহণে এক সচেতনতামূলক পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এর পরপরই এলাকার বিভিন্ন স্থানে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের অপরিসীম গুরুত্ব তুলে ধরে একটি সবুজ-শ্যামল ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বান জানান উপস্থিত নেতৃবৃন্দ।





























