
মাসুম বিল্লাহ রাঙ্গাবালী(পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা,সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৩টায় উপজেলার হলরুমে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জুলাই আন্দোলনে নিহত শহীদ জামালের পরিবারের স্বজনগণ, রাঙ্গাবালী থানা অফিসার ইনচার্জ মো: সিরাজ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ, উপজেলা বিএনপি সভাপতি আব্দুর রহমান ফরাজী, সাধারণ সম্পাদক হারুন-অর-রশীদ হাওলাদার, সাবেক সভাপতি কবির হোসেন তালুকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান নান্নু, উপজেলা যুবদলের সভাপতি আসাদুজ্জামান অরুণ মীর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ,পারভেজ খোকন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ শাকিল মাহমুদ, গণঅধিকার পরিষদ(জিওপি) এর সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত)আক্তারুজ্জামান টিটু, রাঙ্গাবালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহমুদ হাসান রাজিব, সাধারণ সম্পাদক শুভ সিকদার সহ অনেকেই। অনুষ্ঠানে সভাপতিত্বের বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নাজমুল হাসান বলেন, জুলাই আমাদের ভবিষ্যত তরুণদের চেতনা। জুলাইয়ের আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদের প্রতি দোয়া রইলো। অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ পরিবারকে সম্মাননা ও পুরস্কৃত করা হয়।





























