শিরোনাম
মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল চাটখিলে পূর্ববিরোধের জেরে টাকা,স্বর্ণের চেইন ও দুই মোবাইল ছিনতাইয়ের অভিযোগ পত্নীতলায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাংবাদিকদের নিয়ে সংলাপ ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল সিএনজিতে নারীকে নির্যাতন,সর্বস্ব লুট করে খালে ফেলে পালাল ছিনতাইকারীরা" মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
রবিবার ২৫ অক্টোবর ২০২৬
রবিবার ২৫ অক্টোবর ২০২৬

রণবীরের নায়িকা হচ্ছেন ওয়ামিকা

আলোকিত বিনোদন ডেস্ক
প্রকাশিত:বুধবার ১৫ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:বুধবার ১৫ জানুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

কৌতূহল বাড়ছে অভিনেত্রী ওয়ামিকা গাব্বিকে নিয়ে। রাশমিকা মান্দানা ও তৃপ্তি দিমরির পর তাকে ভারতীয় ন্যাশনাল ক্রাশ হিসেবে অভিহিত করা হচ্ছে। রাশমিকার মতোই মিষ্টি ব্যবহার এবং পাপারাজ্জিদের প্রিয় নায়িকা হয়ে উঠেছেন ওয়ামিকা।


‘ভূত বাংলো’ সিনেমায় অক্ষয় কুমারের নায়িকা হিসেবে তার নাম ঘোষণা হওয়ার পর থেকে নির্মাতাদের আগ্রহের কেন্দ্রে রয়েছেন তিনি। গত ডিসেম্বরে বরুণ ধাওয়ানের সঙ্গে ‘বেবি জন’ সিনেমা মুক্তির পর আরও জনপ্রিয় হয়ে উঠেছেন এই অভিনেত্রী।


এখনকার নতুন খবর হলো, ওয়ামিকা এবার রণবীর সিংয়ের নায়িকা হতে চলেছেন। ভারতের সুপারহিরো চরিত্র শক্তিমান নিয়ে তৈরি হচ্ছে একটি নতুন সিনেমা, যেখানে শক্তিমান হিসেবে দেখা দেবেন রণবীর সিং। সিনেমাটিতে রণবীরের নায়িকা হিসেবে ওয়ামিকাকে নেওয়া হচ্ছে, এমনটি জানাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। যদিও নির্মাতারা আনুষ্ঠানিক ঘোষণা দেননি। তবে ধারণা করা হচ্ছে, শুটিংয়ের শিডিউল চূড়ান্ত হওয়ার পর ওয়ামিকার নাম ঘোষণা করবে প্রযোজনা প্রতিষ্ঠান।


ধারণা করা হচ্ছে, ‘শক্তিমান’ সিনেমার শুটিং শুরু হবে আগামী মে মাসে, এবং মুক্তি পাবে ২০২৬ সালে। এ বছর বলিউডে আরও কয়েকটি বড় প্রজেক্টে যুক্ত হবেন ওয়ামিকা, এমনটা শোনা যাচ্ছে।


বলিউডে ওয়ামিকা গাব্বি নতুন নন। ২০০৭ সালে ‘জব উই মেট’ সিনেমার কিশোরী চরিত্র দিয়ে তাঁর অভিনয় শুরু হয়েছিল। এরপর ‘লাভ আজকাল’, ‘মৌসুম’, ‘বিট্টু বস’ এর মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। প্রথম নায়িকা হিসেবে তিনি ‘সিক্সটিন’ সিনেমায় কাজ করেন, যদিও ছবিটি বেশি সাফল্য পায়নি, এবং ২০১৩ সালে ওই সিনেমার ব্যর্থতার পর বলিউড থেকে দূরে সরে যান।


এরপর প্রায় এক দশক ধরে পাঞ্জাবি, তেলুগু, মালয়ালম ও তামিল সিনেমায় অভিনয় করেছেন ওয়ামিকা গাব্বি এবং সেইসাথে কিছু সাফল্যও পেয়েছেন। ২০২৩ সালটি ছিল তার জন্য নতুন আশার আলো। এই বছর মুক্তি পাওয়া ‘জুবিলি’ সিরিজ দিয়ে লাইমলাইটে আসেন ওয়ামিকা। একই বছরে ‘ফুরসত’ ও ‘খুফিয়া’ সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়। সেই থেকেই ওয়ামিকা সম্পর্কে কৌতূহল বাড়ছে। সাফল্য দিয়ে এবার তিনি বলিউডে নিজের দ্বিতীয় অধ্যায়ের গল্প লিখতে সক্ষম হবেন, এমনটাই প্রত্যাশা করছেন তার ভক্তরা।



আরও খবর




মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল

গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা

পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম

লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল

বন্দরে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার

চাটখিলে পূর্ববিরোধের জেরে টাকা,স্বর্ণের চেইন ও দুই মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

পত্নীতলায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাংবাদিকদের নিয়ে সংলাপ

কায়েতপাড়ায় চেয়ারম্যান প্রার্থী গোলজারের পক্ষে​ জনস্রোত

ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল

সিএনজিতে নারীকে নির্যাতন,সর্বস্ব লুট করে খালে ফেলে পালাল ছিনতাইকারীরা"

মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সেনবাগে শর্টসার্কিটের আগুনে ভস্মীভূত টিনশেড ঘর,ক্ষতি ১০ লাখ টাকা

রাজশাহীতে সরকারি রাস্তা দখল কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ গুরুতর আহত ৩

মধ্যনগরে মানুষের পারাপারে স্বস্তি, নিজ খরচে সেতু নির্মাণ ছাত্রদল নেতা মিনুর

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

ষড়যন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে পাইথল ইউনিয়নবাসী সহ-সভাপতি ইসমত আলী

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও,বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২


এই সম্পর্কিত আরও খবর

প্রতারণা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন তানজিন তিশা

‘যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে?’

চাচার বিরুদ্ধে ন্যানসির অভিযোগ

বক্স অফিসে ঝড়, তবু এই সিনেমা নিয়ে বিতর্ক কেন?

নগ্ন দৃশ্যে অভিনয় করে বারবার বিতর্কে অভিনেত্রী

শটের পরও অনবরত চুম্বন করছিল, শুটিংয়ে হেনস্তার অভিযোগ অভিনেত্রীর

কৃতি-রাশমিকার সমকামী সম্পর্ক নিয়ে ফিসফাস!

গানে ফের সমালোচিত নুসরাত ফারিয়া

সময়ের সেরা কন্টেন্ট ক্রিয়েটর “রহমত আলী”

বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই