শিরোনাম
বান্দরবান সদর উপজেলা পিআইও মিল্টন দস্তিদার দুদকের মামলায় কারাগারে চারটি বিশেষায়িত উইং নিয়ে রাবির স্পোর্টস সায়েন্স বিভাগে PESS ক্লাবের আত্মপ্রকাশ গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত-২,আহত-৩ শ্রীবরদীর আশরাফুল হত্যার মূল আসামীকে আটক করেছে র‍্যাব -১৪ শেরপুর সদর হাসপাতালে মেডিকেল টেকনিশিয়ানকে ছুরিকাঘাত: মূল অভিযুক্ত আরাফাত গ্রেপ্তার গঙ্গাচড়ায় প্রেমের ঘটনায় প্রেমিককে প্রশাসনের হাতে তুলে দিল স্থানীয়রা নাঙ্গলকোটে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে না'তে মোস্তফা (দঃ) সাংস্কৃতিক অনুষ্ঠান নোয়াখালীতে চোখে আঘাতের চিকিৎসার নিতে গিয়ে শিশুর মৃত্যু,হাসপাতাল বন্ধ নোয়াখালীতে চোখে আঘাতের চিকিৎসার নিতে গিয়ে শিশুর মৃত্যু,হাসপাতাল বন্ধ
বুধবার ০৯ সেপ্টেম্বর ২০২৬
বুধবার ০৯ সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিকরা বক্তব্য চাইলেই ক্ষেপে যান সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ

প্রকাশিত:শুক্রবার ১৪ আগস্ট ২০২৬ | হালনাগাদ:শুক্রবার ১৪ আগস্ট ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরায় দায়িত্বরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের সাথে খারাপ আচরণ, ফোনকল না ধরা, ক্যামেরার সামনে কথা না বলা, অহরহ অপমান করাসহ নানাবিধ অভিযোগ উঠেছে জেলা প্রশাসক মিজ কাওসার আজিজের বিরুদ্ধে। প্রতিবাদে শুক্রবার (১৪ আগষ্ট) সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটি জরুরী সভা অনুষ্ঠিত হয়।সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে নির্বাহী কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। সভায় সাংবাদিকরা, জেলা প্রশাসকের অপেশাদার আচার ব্যবহার, তীর্ষক ও অসহযোগীতামুলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।প্রেসক্লাবের সাহিত্য,সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আকরামুল ইসলাম বলেন, ২০২৪ সালের ৫ আগষ্ট সাতক্ষীরা কারাগার ভাঙচুর করে পালিয়ে যান হত্যা মামলায় বন্দি থাকা আব্দুল আলিম। পরবর্তীতে কারাগার ভাংচুর ঘটনায় তার বিরুদ্ধে পৃথক আরেকটি মামলার ৫১ নম্বর আসামী সে। আত্মগোপনে থেকেও ২০২৫ সালের ২৪ আগষ্ট কলারোয়া উপজেলা ভূমি অফিসে জমি সংক্রান্ত একটি মামলা করেন। ঘুষ লেনদেনের মাধ্যমে তিনি অনুপস্থিত থেকেও মামলাটি পরিচালনা করছেন। এ সংক্রান্ত বিষয়ে প্রতিবেদন করার জন্য গেল বুধবার (১২ আগষ্ট) কলারোয়া ভূমি অফিসে যান। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসংক্রান্ত বিষয়ে ক্যামেরায় কথা বলতে রাজি না হওয়ায় তিনি ফিরে আসেন। পরদিন বৃহস্পতিবার সকালে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে যান। টানা তিন ঘন্টা অপেক্ষার পর জেলা প্রশাসকের কক্ষে পৌঁছানোর সুযোগ পান। জেল পলাতক হত্যা মামলার আসামী কিভাবে ভূমি অফিসে মামলা চালিয়ে যান-এমন প্রশ্ন করতেই তেলে-বেগুনে জ্বলে উঠেন ডিসি। ক্যামেরা সামনে কথা বলা দূরের কথা, ভূমি কর্মকর্তার দুর্নীতি আড়াল করতে সদর উপজেলা কৃষি অফিসারের সরকারের বৃক্ষরোপন প্রকল্পে দুর্নীতির ঘটনায় প্রতিবেদন করায় শাসাতে থাকেন। এক পর্যায়ে যমুনা টিভিতে চাকরি কিভাবে করেন সেটি দেখে নেবেন বলেও দম্ভোক্তি করতে থাকেন তিনি। ঘটনার আকস্মিকতায় হতভম্ভ হন যমুনা টিভির এই প্রতিবেদক। ঘটনা এখানেই থেমে যায়নি। কক্ষে থাকা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হাসেম ও কয়েকজন সহকারী কমিশনার জেলা প্রশাসকের অপেশাদার ও খারাপ ব্যবহারের ভিডিও ধারণ হয়েছে কিনা সেটি যাচাই করতে ক্যামেরাপার্সন ইয়ারুল ইসলামকে ক্যামেরা চেক করতে বাধ্য করেন।সভায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, বাংলাভিশন ও বাসসের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান বলেন, গেল ২৯ জুলাই সদর হাসপাতাল মোড়ে অবস্থিত দুটি ক্লিনিকে অভিযান চালিয়ে লাইসেন্স নবায়ন না থাকাসহ বিভিন্ন অভিযোগে জরিমানা করেন এনডিসি তাজুল ইসলাম। তথ্য চাইতে তাঁর কাছে ফোন করা হলে তিনি এসব নিউজ করা লাগবেনা বলে তথ্য প্রদান করা থেকে নিজেকে বিরত রাখেন। এক পর্যায়ে এনডিসি সাংবাদিকের চেহারা দেখবেন বলে অফিসে আসতে বলেন। বিষয়টি নিয়ে সিনিয়র সাংবাদিকদের নিয়ে পরদিন জেলা প্রশাসকের কাছে যান তিনি। এ সময় সাংবাদিকদের পাল্টা ভৎর্সনা করেন জেলা প্রশাসক।প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, ডিবিসি নিউজের এম বেলাল হোসাইন জানান, নিউজ সংক্রান্ত বিষয়ে জেলা প্রশাসককে ফোন দেন। ফোন ধরে সাংবাদিক পরিচয় শুনে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। সাংবাদিকদের বক্তব্য দেওয়া ডিসির কাজ নয় বলে তিনি ফোন রেখে দেন। একইভাবে খারাপ আচরণের শিকার মাই টিভির সাতক্ষীরা প্রতিনিধি ফয়জুল হক বাবুসহ জেলায় দায়িত্বরত সাংবাদিকরা।সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম বলেন, জেলার সমস্যা ও সম্ভাবনাসহ সার্বিক বিষয়ে সংবাদ করতে গেলে অতীতের কোনো জেলা প্রশাসকের কাছ থেকে এমন অসহযোগিতা পাননি সাংবাদিকরা। ঘটনার গুরুত্ব বিবেচনায় এমনকি ডিসি বাংলো থেকে রাতে জেলা প্রশাসকের বক্তব্য পাওয়া গেছে। জেলা প্রশাসক হলেন রাষ্ট্রের প্রতিনিধি।বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার সুশাসন ও জবাবদিহিতা। সাতক্ষীলা জেলা প্রশাসকের এমন আচরণ কাম্য ও গ্রহনযোগ্য নয়। আমরা এসব ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।এছাড়া গত ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের উপহার সামগ্রী দেয়ার সময় জেলা পরিষদ প্রশাসকসহ রাজনৈতিক নেতাদের না ডাকায় সভাস্থল ত্যাগ করেছিলেন জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব, জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশ, জেলা জামায়াতের আমীর শহীদুল ইসলাম মুকুলসহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দ।সাতক্ষীরা বিএনপির আহবায়ক রাহমাতুল্লাহ পলাশ বলেন, মঞ্চে কাউকে না ডাকায় জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের নেতৃত্বে আমরা সকলেই অনুষ্ঠানস্থল থেকে চলে আসি।


আরও খবর
রায়গঞ্জে অবৈধ তেল বিক্রি, জরিমানা

বুধবার ০৯ সেপ্টেম্বর ২০২৬





রায়গঞ্জে অবৈধ তেল বিক্রি, জরিমানা

বান্দরবান সদর উপজেলা পিআইও মিল্টন দস্তিদার দুদকের মামলায় কারাগারে

চাষাঢ়ায় শুভ দাস হত্যা: রিমান্ডে আসামির তথ্যের ভিত্তিতে বি‌দে‌শি পিস্তল উদ্ধার

সাতক্ষীরায় চাঁদা না পেয়ে চলাচলের রাস্তা বন্ধ ও প্রাচীর ভাঙচুরের অভিযোগ

মনপুরায় ৭ পিস ইয়াবা সহ জামাল নামের ১ ব্যাক্তি আটক

শ্রীপুরে অবৈধ বালু উত্তোলন: লরি ও ট্রাক জব্দ, জরিমানা ৫০ হাজার

হালুয়াঘাটে বন্য হাতির তাণ্ডবে লণ্ডভণ্ড ধানখেত, দিশেহারা কৃষক

কয়লার বস্তা আনতে সীমান্ত পেরিয়েছিলেন ইউনুস,ফিরলেন নিথর দেহ হয়ে

মুরাদনগরে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মুরাদনগরে মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান, সাজা পেলেন ১১ জন

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে সদস্য হলেন বগুড়া-৪ আসনের এমপি মোশারফ হোসেন

উলিপুরে ভূমি অফিসে প্রকাশ্যে ঘুষ লেনদেনের ভিডিও ফাঁস

ফেনীতে পুলিশের বিশেষ অভিযান: নিষিদ্ধ সংগঠনের দুই কর্মীসহ গ্রেপ্তার ১৮

চারটি বিশেষায়িত উইং নিয়ে রাবির স্পোর্টস সায়েন্স বিভাগে PESS ক্লাবের আত্মপ্রকাশ

বোয়ালখালীতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩০ পরিবার পেল টিন ও নগদ অর্থ সহায়তা

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

৩২ বছরের সম্পর্কের টানে সৌদি থেকে গোয়াইনঘাটে কফিল, অসুস্থ কর্মচারীকে দেখতে ছুটে এলেন প্রবাসী মালিক

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নরসিংদী সরকারী কলেজের ছাত্র মুয়াজ নিহত

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রাজারহাটে ঘড়িয়ালডাঙ্গা জমিদারবাড়ি কালের গর্ভে হারিয়ে যাওয়া এক শেকড়

কুতুবপু‌রে বায়ুদূষণকারী ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা


এই সম্পর্কিত আরও খবর

রায়গঞ্জে অবৈধ তেল বিক্রি, জরিমানা

বান্দরবান সদর উপজেলা পিআইও মিল্টন দস্তিদার দুদকের মামলায় কারাগারে

চাষাঢ়ায় শুভ দাস হত্যা: রিমান্ডে আসামির তথ্যের ভিত্তিতে বি‌দে‌শি পিস্তল উদ্ধার

সাতক্ষীরায় চাঁদা না পেয়ে চলাচলের রাস্তা বন্ধ ও প্রাচীর ভাঙচুরের অভিযোগ

মনপুরায় ৭ পিস ইয়াবা সহ জামাল নামের ১ ব্যাক্তি আটক

শ্রীপুরে অবৈধ বালু উত্তোলন: লরি ও ট্রাক জব্দ, জরিমানা ৫০ হাজার

হালুয়াঘাটে বন্য হাতির তাণ্ডবে লণ্ডভণ্ড ধানখেত, দিশেহারা কৃষক

কয়লার বস্তা আনতে সীমান্ত পেরিয়েছিলেন ইউনুস,ফিরলেন নিথর দেহ হয়ে

মুরাদনগরে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মুরাদনগরে মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান, সাজা পেলেন ১১ জন