শিরোনাম
নিজের খেয়াল খুশী মতো বিদ্যালয়ে আসেন শিক্ষিকা লাকসামে ১০ কেজি গাঁজাসহ মাদক মামলার আসামি গ্রেফতার শিক্ষাই হচ্ছে সকলের সম্বল: শিক্ষামন্ত্রী ধুনটে প্রবল বর্ষণে কালভার্ট ক্ষতিগ্রস্ত,ঘটনাস্থল পরিদর্শন করলেন ইউএনও শ্রীপুরে আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকী প্রতিরোধে বিএনপির অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল ৭ নং বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে পরিদর্শন ও মতবিনিময় সভা চন্দনাইশের হাশিমপুরে গাউসিয়া কমিটি ১নং ওয়ার্ডের ইউনিট শাখার ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল অনুষ্ঠিত লাকসামে ধর্মীয় সম্প্রীতি ও স্থায়িত্বশীল শান্তি প্রতিষ্ঠায় আন্ত:ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত লালমোহনে পল্লী বিদ্যুতের এর ভুতুড়ে বিল ! অফিসে হয়রানির অভিযোগ করিমুন্নেছা হাফিজ মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান
সোমবার ২২ জুন ২০২৬
সোমবার ২২ জুন ২০২৬

সাতক্ষীরার কোমরপুর প্রাইমারী স্কুলের দপ্তরী ছয় মাস ধরে শিক্ষা অফিসে সংযুক্ত

প্রকাশিত:সোমবার ২২ জুন ২০২৬ | হালনাগাদ:সোমবার ২২ জুন ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

জাহাঙ্গীর সরদার, বিশেষ প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি-কাম-নিরাপত্তা প্রহরী কামরুল ইসলামকে প্রায় ছয় মাস ধরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে সংযুক্ত রাখা হয়েছে। এ সময় বিদ্যালয়টিতে দপ্তরির পদ কার্যত শূন্য থাকায় শিক্ষা কার্যক্রম, পরিচ্ছন্নতা ও নিরাপত্তা ব্যবস্থায় নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।রোববার সকালে সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অপেক্ষা করছে। কিছুক্ষণ পর প্রধান শিক্ষক এসে গেট খুলে ভেতরে প্রবেশ করেন এবং দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর হাতে বিদ্যালয়ের চাবি তুলে দেন। পরে ওই শিক্ষার্থীসহ অন্যরা একে একে শ্রেণিকক্ষগুলো খুলে দেয়। বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের সময়ও শিক্ষক-কর্মচারীর অভাবের চিত্র স্পষ্ট হয়ে ওঠে।স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস আগে বিদ্যালয়ের একটি মোবাইল ফোন হারানোর ঘটনাকে কেন্দ্র করে কামরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ ওঠে। পরে স্থানীয় কয়েকজনের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে মৌখিক নির্দেশে উপজেলা শিক্ষা অফিসে পাঠানো হয়। তবে অভিযোগের বিষয়ে এখনো কোনো তদন্ত সম্পন্ন হয়নি।বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, গ্রামবাসীর একটি অংশ কামরুল ইসলামকে এখানে চাকরি করতে দিতে চায় না। উপজেলা শিক্ষা কর্মকর্তার পরামর্শে তাকে উপজেলা শিক্ষা অফিসে পাঠানো হয়েছে। বিষয়টি শিক্ষা অফিসের কর্মকর্তারাই ভালো বলতে পারবেন।অভিভাবকদের ভাষ্য, বিদ্যালয়টি ব্যস্ত সড়কের পাশে অবস্থিত হওয়ায় নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দপ্তরি না থাকায় বিদ্যালয় খোলা ও বন্ধ করা, শ্রেণিকক্ষ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, নিরাপত্তা নিশ্চিত করা এবং অন্যান্য সহায়ক কাজ পরিচালনায় প্রতিনিয়ত সমস্যা হচ্ছে।একাধিক অভিভাবক জানান, শিক্ষকদেরই অনেক সময় দাপ্তরিক কাজ সামলাতে হচ্ছে। এতে পাঠদান কার্যক্রমেও প্রভাব পড়ছে। তাঁদের মতে, দীর্ঘদিন ধরে একজন কর্মচারীকে বিদ্যালয়ের বাইরে রেখে দেওয়ায় শিক্ষার্থীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।বিষয়টি সম্পর্কে জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, এলাকাবাসীর একটি লিখিত অভিযোগের ভিত্তিতে তাঁকে শিক্ষা অফিসে রাখা হয়েছে। অভিযোগের তদন্ত হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এখনো পর্যন্ত অভিযোগের কোনো তদন্ত করা হয়নি। তৎকালীন শিক্ষা অফিসার গনি স্যার ও ইউএনও স্যারের নির্দেশে কামরুল ইসলামকে এখানে রাখা হয়েছে।জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন বলেন, বিষয়টি আমার জানা ছিল না। আপনার মাধ্যমে জেনে উপজেলা শিক্ষা কর্মকর্তার সাথে কথা বলেছি- তবে তিনি কামরুল ইসলামকে উপজেলা অফিসে সংযুক্তের কথা স্বীকার করেননি।স্কুলের প্রধান শিক্ষক বাদে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থীর অভিভাবকের দাবি, অভিযোগের দ্রুত তদন্ত হওয়া প্রয়োজন। অভিযোগের সত্যতা মিললে সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। আর অভিযোগ প্রমাণিত না হলে তাকে দ্রুত নিজ কর্মস্থল কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিরিয়ে দেওয়া হোক।তাদের মতে, দীর্ঘদিন ধরে দপ্তরির পদ কার্যত শূন্য থাকায় বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। দ্রুত এ সমস্যার সমাধান হলে শিক্ষা কার্যক্রম, পরিচ্ছন্নতা ও নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক অবস্থায় ফিরবে।


আরও খবর




সাতক্ষীরার কোমরপুর প্রাইমারী স্কুলের দপ্তরী ছয় মাস ধরে শিক্ষা অফিসে সংযুক্ত

কাশিমপুরে পাওনা টাকা চাওয়ায় দম্পতিকে মারধর ও লুটপাটের অভিযোগ

মুরাদনগরে উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক গ্রেপ্তার

নিজের খেয়াল খুশী মতো বিদ্যালয়ে আসেন শিক্ষিকা

লাকসামে ১০ কেজি গাঁজাসহ মাদক মামলার আসামি গ্রেফতার

শিক্ষাই হচ্ছে সকলের সম্বল: শিক্ষামন্ত্রী

রাণীনগরে ইউনিয়ন ভূমি ভূমিসেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত

ধুনটে প্রবল বর্ষণে কালভার্ট ক্ষতিগ্রস্ত,ঘটনাস্থল পরিদর্শন করলেন ইউএনও

শ্রীপুরে আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকী প্রতিরোধে বিএনপির অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল

৭ নং বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে পরিদর্শন ও মতবিনিময় সভা

চন্দনাইশের হাশিমপুরে গাউসিয়া কমিটি ১নং ওয়ার্ডের ইউনিট শাখার ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল অনুষ্ঠিত

নতুন রূপে জনতা ব্যাংকের ড্রেজার সংস্থা শাখা

লাকসামে ধর্মীয় সম্প্রীতি ও স্থায়িত্বশীল শান্তি প্রতিষ্ঠায় আন্ত:ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

লালমোহনে পল্লী বিদ্যুতের এর ভুতুড়ে বিল ! অফিসে হয়রানির অভিযোগ

করিমুন্নেছা হাফিজ মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ


এই সম্পর্কিত আরও খবর

কাশিমপুরে পাওনা টাকা চাওয়ায় দম্পতিকে মারধর ও লুটপাটের অভিযোগ

মুরাদনগরে উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক গ্রেপ্তার

নিজের খেয়াল খুশী মতো বিদ্যালয়ে আসেন শিক্ষিকা

লাকসামে ১০ কেজি গাঁজাসহ মাদক মামলার আসামি গ্রেফতার

শিক্ষাই হচ্ছে সকলের সম্বল: শিক্ষামন্ত্রী

রাণীনগরে ইউনিয়ন ভূমি ভূমিসেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত

ধুনটে প্রবল বর্ষণে কালভার্ট ক্ষতিগ্রস্ত,ঘটনাস্থল পরিদর্শন করলেন ইউএনও

শ্রীপুরে আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকী প্রতিরোধে বিএনপির অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল

৭ নং বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে পরিদর্শন ও মতবিনিময় সভা

চন্দনাইশের হাশিমপুরে গাউসিয়া কমিটি ১নং ওয়ার্ডের ইউনিট শাখার ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল অনুষ্ঠিত