শিরোনাম
রূপগঞ্জে ছাত্রদল নেতার অপকর্ম প্রকাশ করায় যুবদল নেতার বসত বাড়িতে হামলা,প্রতিবাদে বিক্ষোভ নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি অষ্টগ্রামে ‘দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৬’ অনুষ্ঠিত দুই বছর পেরোলেও মেলেনি বিচার: অঝোরে কাঁদেন শহীদ মাহবুবের মা ধুনটে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত একাধিক বিয়ে ও অর্থ আত্মসাতের অভিযোগে নারীর বিরুদ্ধে আদালতে মামলা তথ্য দিতে অস্বীকৃতি পিআইওর,কালিগঞ্জ-দেবহাটায় ২০ শতাংশ ঘুষ বাণিজ্যের অভিযোগ চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫'শত বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা,হাইজিন কিট ও ত্রাণ সেনবাগে নিখোঁজের ৪ দিন পর বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার
মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬

সাতক্ষীরার সাবেক ডিসি হুমায়ূন কবীরের কাছে সাড়ে ৪ কোটি টাকার ডলার বিক্রির দাবি দুই ব্যবসায়ীর

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ২০ জুলাই ২০২৬ | হালনাগাদ:সোমবার ২০ জুলাই ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


আরাফাত আলী:

সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক ও বর্তমানে যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা) হুমায়ূন কবীর বিভিন্ন সময়ে আল-আমিন জুয়েলার্সের স্বত্বাধিকারী আব্দুল্লাহ আল মাসুদ ও প্রিয় গোপাল বস্ত্র বিপণীর স্বত্বাধিকারী সত্যজিৎ ঘোষের কাছ থেকে প্রায় সাড়ে ৪ কোটি টাকার সমপরিমাণ ডলার সংগ্রহ করেছিলেন বলে দাবি করেছেন ওই দুই ব্যবসায়ী।

জানা যায়, আব্দুল্লাহ আল মাসুদ ও সত্যজিৎ ঘোষ দীর্ঘদিন ধরে ডলারের ব্যবসার সঙ্গে জড়িত। তাদের দাবি, ২০২১ সালে সাতক্ষীরায় জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে হুমায়ূন কবীর বিভিন্ন সময়ে তাদের কাছ থেকে মোট প্রায় সাড়ে ৪ কোটি টাকার সমপরিমাণ ডলার নেন।

প্রিয় গোপাল বস্ত্র বিপণীর স্বত্বাধিকারী সত্যজিৎ ঘোষ বলেন, সাবেক জেলা প্রশাসক হুমায়ূন কবীরের জন্য বিভিন্ন সময়ে তৎকালীন জেলা প্রশাসকের নাজির খাজা সাহাবুদ্দিনের মাধ্যমে নগদ টাকা পাঠানো হতো। টাকা দেওয়ার কয়েক দিন পর নাজির এসে ডলার নিয়ে যেতেন। তিনি আরও দাবি করেন, ২৩ লাখ ৮০ হাজার টাকার স্ট্যাম্পে যে লেনদেনের বিষয়টি উল্লেখ রয়েছে, সেটিও মূলত সাবেক জেলা প্রশাসকের পাওনা অর্থের অংশ। তবে টাকা আদান-প্রদান নাজিরের মাধ্যমে হওয়ায় তার নামেই স্ট্যাম্প সম্পাদন করা হয়েছিল।

সত্যজিৎ ঘোষের ভাষ্য, শুধু আব্দুল্লাহ আল মাসুদের কাছ থেকেই সাবেক জেলা প্রশাসক প্রায় সাড়ে ৪ কোটি টাকার ডলার সংগ্রহ করেছিলেন। তবে এত বড় অঙ্কের লেনদেনের ক্ষেত্রে কেন কোনো লিখিত চুক্তি করা হয়নি—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সাড়ে ৪ কোটি টাকার মধ্যে সর্বশেষ ২৩ লাখ ৮০ হাজার টাকার সমপরিমাণ ডলার সরবরাহ করতে না পারায় ওই অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে নাজিরের নামে স্ট্যাম্প সম্পাদন করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে আল-আমিন জুয়েলার্সের স্বত্বাধিকারী আব্দুল্লাহ আল মাসুদ বলেন, স্বর্ণের ব্যবসার প্রয়োজনে বিদেশ থেকে স্বর্ণ আমদানির জন্য বৈধভাবে ডলারের প্রয়োজন হয়। সে কারণে তিনি বিভিন্ন সময়ে ডলার কেনাবেচা করেছেন। সাবেক জেলা প্রশাসক হুমায়ূন কবীরের কাছে প্রায় সাড়ে ৪ কোটি টাকার সমপরিমাণ ডলার বিক্রির বিষয়টিও তিনি স্বীকার করেন।

অন্যদিকে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নাজির খাজা সাহাবুদ্দিন বলেন, সাবেক জেলা প্রশাসকের কথিত সাড়ে ৪ কোটি টাকার ডলার কেনাবেচার বিষয়ে তিনি অবগত নন। তবে তিনি অভিযোগ করেন, নিজের পাওনা টাকা পরিশোধ না করায় আব্দুল্লাহ আল মাসুদ ও সত্যজিৎ ঘোষ বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করছেন।

এ বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগ করা হলে সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক ও বর্তমানে যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা) হুমায়ূন কবীর বলেন, সাতক্ষীরায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে তার ডলার লেনদেনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি দাবি করেন, এ ধরনের কোনো লেনদেন কখনোই হয়নি। কেউ এ ধরনের দাবি করে থাকলে সেটি "হাস্যকর" বলে মন্তব্য করেন তিনি।

এদিকে সাতক্ষীরার সচেতন নাগরিকদের মতে, অভিযোগে বিপুল অঙ্কের অর্থ লেনদেন, সরকারি উচ্চপদে দায়িত্ব পালনকারী একজন কর্মকর্তা এবং একাধিক ব্যবসায়ীর সংশ্লিষ্টতার বিষয় উঠে এসেছে। ফলে ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা উচিত। তাদের দাবি, দুর্নীতি দমন কমিশন (দুদক), বাংলাদেশ ব্যাংক, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)সহ সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করতে হবে। অভিযোগ সত্য প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


আরও খবর




উপাচার্যকে সভাপতি করে ডুয়েটে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদ্‌যাপনে কমিটি গঠন

রাঙ্গাবালীতে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নওগাঁ মান্দায় ভাইরাল বটগাছ নিয়ে অপপ্রচারের অভিযোগ এলকাবাসীর মানববন্ধন

হালুয়াঘাটে দুই খাল পুনঃখনন প্রকল্পে উদ্বৃত্ত ১ কোটি ৩৮ লাখ টাকা, ফেরত যাচ্ছে সরকারি কোষাগারে

ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় সোহেল হাওলাদার

গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ কাভার্ড ভ্যান জব্দ, গ্রেপ্তার ১

রূপগঞ্জে ছাত্রদল নেতার অপকর্ম প্রকাশ করায় যুবদল নেতার বসত বাড়িতে হামলা,প্রতিবাদে বিক্ষোভ

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

অষ্টগ্রামে ‘দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৬’ অনুষ্ঠিত

ঘাটাইলে সড়ক দখল করে বসছে হাট-বাজার যানজটে স্থবির জনজীবন

ছাতকের ছৈলা আফজালাবাদ ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণে স্থান পরিদর্শন,প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণের পরিকল্পনা।

ময়মনসিংহে গ্যাস সংকটের খবর সংগ্রহে সাংবাদিকদের ওপর হামলা, ক্যামেরা ভাঙার চেষ্টা

গাইবান্ধা শহরের ২নং রেলগেট-জেলা পরিষদ মোড়ে তীব্র যানজট, ভোগান্তিতে হাজারো মানুষ

কুমিল্লা ১০ ও ৬০ বিজিবি ব্যাটালিয়নের মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস

মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ-ধার দেনা নিয়ে হতাশায় জেলরা

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

গৌরীপুরে বিএমএসএফের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বহুমাত্রিক দক্ষতায় বিশ্ববাজারে সমাদৃত সিরাজগঞ্জের রাসেল


এই সম্পর্কিত আরও খবর

উপাচার্যকে সভাপতি করে ডুয়েটে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদ্‌যাপনে কমিটি গঠন

রাঙ্গাবালীতে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নওগাঁ মান্দায় ভাইরাল বটগাছ নিয়ে অপপ্রচারের অভিযোগ এলকাবাসীর মানববন্ধন

হালুয়াঘাটে দুই খাল পুনঃখনন প্রকল্পে উদ্বৃত্ত ১ কোটি ৩৮ লাখ টাকা, ফেরত যাচ্ছে সরকারি কোষাগারে

ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় সোহেল হাওলাদার

গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ কাভার্ড ভ্যান জব্দ, গ্রেপ্তার ১

রূপগঞ্জে ছাত্রদল নেতার অপকর্ম প্রকাশ করায় যুবদল নেতার বসত বাড়িতে হামলা,প্রতিবাদে বিক্ষোভ

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

অষ্টগ্রামে ‘দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৬’ অনুষ্ঠিত

ঘাটাইলে সড়ক দখল করে বসছে হাট-বাজার যানজটে স্থবির জনজীবন