শিরোনাম
মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: মুরাদনগর থানার ওসি হেফাজত ইসলাম কর্তৃক হেযবুত তাওহীদের কর্মকান্ড বন্ধের দাবী ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন রেলের ডিজি আফজাল হোসেনের বিরুদ্ধে অপপ্রচার, নেপথ্যে বরখাস্ত ও অভিযুক্ত কর্মকর্তারা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ খাবারের আয়োজন দৌলখাঁড় জিরো পয়েন্টে মেন্স জোনের শুভ উদ্বোধন ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় হাসপাতালের নিরাপত্তাকর্মী নিহত বাঙ্গরায় মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১৫ মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের ৬ সদস্য গ্রেপ্তার দুমকিতে যুবদলের নতুন কমিটি ঘিরে ঝাড়ু মিছিল মির্জাগঞ্জ উপজেলা যুবদলের আংশিক কমিটি অনুমোদন-সভাপতি রাশেদ,সম্পাদক আতাউর
বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬

সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ০৫ আগস্ট ২০২৬ | হালনাগাদ:বুধবার ০৫ আগস্ট ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

রাজনীতির মাঠে সুদিন-দুর্দিন আসে যায়। কিন্তু দলের দুঃসময়ে যারা রাজপথে থাকেন, মামলা-হামলা ও নানা প্রতিকূলতা উপেক্ষা করে সংগঠনের কর্মী-সমর্থকদের পাশে দাঁড়ান, তাদের রাজনৈতিক ত্যাগের মূল্যায়নই প্রত্যাশা করেন তৃণমূলের নেতাকর্মীরা। সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকা কাজী সোহেলকে দল থেকে বহিষ্কারের ঘটনায় এমনই প্রশ্ন উঠেছে তৃণমূলের বিভিন্ন মহলে।


কাজী সোহেলের দাবি, দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতার মধ্যেও তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। কিন্তু দল যখন দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর সুযোগ পেয়েছে, তখনই স্থানীয় নেতৃত্বের অভ্যন্তরীণ কোন্দল ও প্রতিপক্ষের ষড়যন্ত্রের কারণে তাকে দল থেকে দূরে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। কেন্দ্রীয় নেতাদের কাছে ভুল ও বিভ্রান্তিকর তথ্য-উপাত্ত উপস্থাপন করে তার বিরুদ্ধে বহিষ্কারাদেশ আদায় করা হয়েছে বলেও অভিযোগ তার।

ছাত্ররাজনীতি থেকে স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে আসা এই ত্যাগী মানুষটা ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন বলে জানান। সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি হিসেবে তিনি শ্যামনগর সরকারি মহসীন কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি এবং নিজের জন্মস্থান কালিগঞ্জ উপজেলার ১২ নম্বর মৌতলা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং দীর্ঘদিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক এবং সর্বশেষ কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। দলীয় নেতাকর্মীদের অনেকের দাবি, দীর্ঘ সময় ধরে সংগঠনের বিভিন্ন স্তরে দায়িত্ব পালন এবং আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার কারণে তৃণমূলে কাজী সোহেলের একটি নিজস্ব সাংগঠনিক গ্রহণযোগ্যতা যেমন তৈরি হয়েছে। তেমনই প্রতিপক্ষের চক্ষুশূল হয়েছেন তিনি।


কাজী সোহেল জানান, তার পরিবারও দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তার প্রয়াত ভাই কাজী আমিনুল ইসলাম ১২ নম্বর মৌতলা ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন। তার মা মাহফুজা পারভীন কালিগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাবা প্রয়াত কাজী আসাদুল ইসলাম ছিলেন বিএনপির কর্মী ও নিবেদিত সমর্থক ছিলেন। আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক পরিচয়ের কারণে তিনি ও তার পরিবারের সদস্যরা বিভিন্ন হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন। ২০০৮ সালে রাজনৈতিক হামলায় আহত হওয়ার পাশাপাশি পরবর্তী সময়ে একাধিক রাজনৈতিক মামলায় তাকে ও তার প্রয়াত বাবাকে আসামি ও গ্রেপ্তার করা হয়। দীর্ঘদীন থেকেছেন কারাগারে।


তিনি অভিযোগ করে বলেন, শুধু রাজনীতি করার কারণে তার বাড়িঘরে হামলা-ভাঙচুরের পাশাপাশি পরিবারের প্রায় ১৩ বিঘা জমি প্রতিপক্ষ দখল করে নেয়। এছাড়া তার পিতার পৈতৃক সম্পত্তির একটি অংশ দখল করে সেখানে আওয়ামী লীগের কার্যালয় নির্মাণ করা হয়েছিল বলেও দাবি করেন তিনি।


কাজী সোহেল আক্ষেপের সাথে বলেন বিএনপির দুঃসময়ে দলীয় কর্মী-সমর্থকদের পাশে ছিলাম। কেন্দ্রীয়ভাবে ঘোষিত বিভিন্ন কর্মসূচির পাশাপাশি কালিগঞ্জ, সাতক্ষীরা ও খুলনার বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতেও নেতা কর্মীদের নিয়ে কর্মসূচি বাস্তবায়নে অগ্রজ ভুমিকা পালন করেছি ২৮ অক্টোবর ঢাকার মহাসমাবেশ, ঢাকার গোলাপবাগের কর্মসূচিসহ বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণের কথা উল্লেখ করে তিনি বলেন, দলের দুঃসময়ে ইস্পাত কঠিন মনোবল নিয়ে কর্মী-সমর্থকদের পাশে থেকেছি। প্রতিকূলতার মধ্যেও সংগঠনকে ধরে রাখার চেষ্টা করেছি।


এছাড়াও ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তিনি ওয়ার্ড থেকে উপজেলা পর্যায় পর্যন্ত নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে সাংগঠনিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সাতক্ষীরা-৩ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী আলাউদ্দিনের পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণা, কর্মী সমন্বয় ও বিভিন্ন নির্বাচনী কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন বলে তিনি দাবি করেন। দুঃসময়ে যারা মাঠে ছিলাম সু-সময় আসার পর দুধের মাছিদের ষড়যন্ত্র আর অপকৌশলে তাদের মধ্য থেকে কাউকে কাউকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। স্থানীয় রাজনৈতিক বিরোধ ও ব্যক্তিস্বার্থকে কেন্দ্র করে কেন্দ্রীয় নেতাদের কাছে আমাকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছে। এর ফলেই দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত আসে।


মৌতলা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মুন্সি তাহমিদুল ইসলাম মিন্টু, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শেখ তুহিনুর রহমান, কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কাজী শরিফুল ইসলাম, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদ মোস্তফা, মথুরেশপুর ইউনিয়ন বিএনপি সদস্য সচিব সৈয়দ হেমায়েত বাবু জানান কাজী সোহেলের মতো একজন জনবান্ধন মানুষকে দল থেকে দূরে রাখতে প্রতিপক্ষ তো আছেই সাথে সাথে দলের মধ্যও একটি স্বার্থানেশ্বী মহল ষড়যন্ত্রে লিপ্ত তবে তাকে দল যদি দূরে ঠেলে দেয় সেটা ভুল সিদ্ধান্ত হবে তার মতো মানুষকে দল ধরে রাখতে পারলে দলেরই উপকার হবে স্থানীয় সংগঠন মজবুত হবে।


তৃণমূলে কাজ করা ত্যাগী কাজী সোহেলের বহিষ্কারাদেশ পুনর্বিবেচনার দাবি করে কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু বলেন, কাজী সোহেল দলের ক্রান্তিকালের পরীক্ষিত নেতা। তার পরিবার দীর্ঘদিন বিএনপির আদর্শিক রাজনীতি করে আসছে তাকে বাদ দেওয়ায় স্থানীয়ভাবে দল যেমন ক্ষতির মুখে পড়ছে, তেমনি ত্যাগী নেতাকর্মীদের মধ্যেও হতাশা তৈরি হচ্ছে।


উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক সাইফুল ইসলাম বলেন, দলের খারাপ সময়ে দীর্ঘদিন একসঙ্গে আন্দোলন-সংগ্রাম করেছি। কাজী সোহেল ষড়যন্ত্রের শিকার হয়ে বহিষ্কৃত হয়েছেন বলে আমরা মনে করি। তার ত্যাগ ও দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার বিবেচনা করা উচিত।


আরও খবর




মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: মুরাদনগর থানার ওসি

হেফাজত ইসলাম কর্তৃক হেযবুত তাওহীদের কর্মকান্ড বন্ধের দাবী ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

রেলের ডিজি আফজাল হোসেনের বিরুদ্ধে অপপ্রচার, নেপথ্যে বরখাস্ত ও অভিযুক্ত কর্মকর্তারা

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ খাবারের আয়োজন

সড়কের দুর্ভোগ দেখে নিজেই মেরামতে নামলেন যুব অধিকার পরিষদ নেতা

খেলাকে কেন্দ্র করে ভিলেজ পলিটিক্সের শিকার’: বহিষ্কৃত ছাত্রদল নেতা

দৌলখাঁড় জিরো পয়েন্টে মেন্স জোনের শুভ উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় হাসপাতালের নিরাপত্তাকর্মী নিহত

বাঙ্গরায় মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১৫

মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের ৬ সদস্য গ্রেপ্তার

দুমকিতে যুবদলের নতুন কমিটি ঘিরে ঝাড়ু মিছিল

সাতক্ষীরা জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে শত পরিবারের মাঝে গাছের চারা বিতরণ

মোহনগঞ্জে বড় পাইকুড়া উচ্চ বিদ্যালয়ে সীরাতুন্নবী (সা.) মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বল্লমঝাড়ে রাস্তা নিয়ে বিরোধ, স্থায়ী সমাধানে চেয়ারম্যানের উদ্যোগ

মনপুরায় কিশোরী ও অভিভাবকদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

অষ্টগ্রামে পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবা সহ তিন মাদক কারবারি আটক

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

আলোর পথ যুব সংঘের উদ্যোগে নৌকা ভ্রমন

৩২ বছরের সম্পর্কের টানে সৌদি থেকে গোয়াইনঘাটে কফিল, অসুস্থ কর্মচারীকে দেখতে ছুটে এলেন প্রবাসী মালিক

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নরসিংদী সরকারী কলেজের ছাত্র মুয়াজ নিহত

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

সাতক্ষীরায় চেয়ারম্যান মিলনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগামীকাল ডুয়েটে ভর্তি পরীক্ষা মহারণ, ক্যাম্পাসজুড়ে প্রস্তুতি সম্পন্ন

মনপুরার মনোয়ারা বেগম মহিলা কলেজ সরকারিকরণের উদ্যোগ, শিক্ষাঙ্গনে উচ্ছ্বাস

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন


এই সম্পর্কিত আরও খবর

মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: মুরাদনগর থানার ওসি

হেফাজত ইসলাম কর্তৃক হেযবুত তাওহীদের কর্মকান্ড বন্ধের দাবী ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

রেলের ডিজি আফজাল হোসেনের বিরুদ্ধে অপপ্রচার, নেপথ্যে বরখাস্ত ও অভিযুক্ত কর্মকর্তারা

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ খাবারের আয়োজন

সড়কের দুর্ভোগ দেখে নিজেই মেরামতে নামলেন যুব অধিকার পরিষদ নেতা

খেলাকে কেন্দ্র করে ভিলেজ পলিটিক্সের শিকার’: বহিষ্কৃত ছাত্রদল নেতা

দৌলখাঁড় জিরো পয়েন্টে মেন্স জোনের শুভ উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় হাসপাতালের নিরাপত্তাকর্মী নিহত

বাঙ্গরায় মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১৫

মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের ৬ সদস্য গ্রেপ্তার