শিরোনাম
মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন সালিশ বৈঠকে যুবককে হত্যা,একজনের যাবজ্জীবন,একজনের ৫ বছরের কারাদণ্ড লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কালীগঞ্জে এনসিপি নেতার বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ অসহায় পরিবারের পাশে আলহাজ্ব হযরত আলী: মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত নাঙ্গকোটে হাফেজে কোরআনের মা-বাবা হতে চাই শীর্ষক আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ আজমিরীগঞ্জে ৫০ শয্যার আধুনিক ভবন,তবু সেবা মিলছে ৩১ শয্যার! বাক্সবন্দি যন্ত্রপাতি নষ্ট শেরপুর সীমান্তে ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬

সাধারণ মানুষের নাগালের বাইরে কেন ফলের দাম?

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:সোমবার ৩০ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:সোমবার ৩০ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

গত দুই বছর ধরে বিদেশি ফলের দাম অনেক বাড়তি। দাম বাড়তে থাকায় আপেল, মাল্টা ও কমলার মতো ফল খাওয়া কমিয়ে দিয়েছেন ক্রেতারা। এতে ধারাবাহিকভাবে ফল আমদানি কমেছে। দেশের মানুষ বিদেশি ফল খাওয়া কমিয়ে দিলেও এই বাবদ ক্রেতাদের খরচ বেড়েছে। ইতোমধ্যে আবারও বেড়েছে ফলের দাম। এখন ৩০০ টাকার কমে মিলছে না। যে কারণে চট্টগ্রামের ফলের দোকানগুলো অনেকটাই ক্রেতাশূন্য। 


তিন কারণে বেড়েছে দাম


ফল আমদানিকারকরা বলছেন, মূলত তিন কারণে বিদেশি এসব ফলের দাম বেড়েছে। এর মধ্যে রয়েছে- আমদানি শুল্ক বৃদ্ধি, ডলার সংকট এবং ডলারের মূল্য বৃদ্ধি। এসব কারণে দাম বেড়েছে। সেইসঙ্গে বাজারে ক্রেতা কমেছে। অনেকে ফল খাওয়া কমিয়েছেন। পাশাপাশি ফল আমদানি কমেছে অন্তত ৫০ শতাংশ।


কমেছে আমদানি 


জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হিসাবে, ২০২২-২৩ অর্থবছরের তুলনায় ২০২৩-২৪ অর্থবছরে বিদেশি ফল আমদানি ১০ হাজার টন কমেছে। গত অর্থবছরে আমদানি হয়েছে ৫ লাখ ৮৯ হাজার টন। ফলভেদে খুচরা গড় মূল্য হিসাবে এসব ফল কিনতে ক্রেতাদের খরচ হয়েছে ন্যূনতম ১৬ হাজার কোটি টাকা।


আমদানি করা ফলের তথ্য পর্যালোচনায় দেখা যায়, বিদেশ থেকে ৩৮ ধরনের ফল আমদানি করা হয়। এর মধ্যে আমদানির ৯৫ শতাংশই আপেল, মাল্টা, কমলা, আঙুর ও আনার। বাকি ৫ শতাংশ ফলের মধ্যে রয়েছে নাশপাতি, কিনুই, কতবেল, অ্যাভোকাডো, রাম্বুটান ও কিউই ইত্যাদি।


আমদানি খরচ বেশি


বিদেশি ফলের দাম বাড়তে শুরু করে মূলত ২০২২ সালের জুন-জুলাই থেকে। ডলার-সংকটের কারণে আমদানি নিরুৎসাহিত করতে বিদেশি ফলের শুল্ক-কর বৃদ্ধি ও ডলারের বিনিময় মূল্য বেড়ে যাওয়ায় আমদানি খরচও বেড়ে যায়। এর বিপরীতে কমেছে চাহিদা। ২০২১-২২ অর্থবছরে বিদেশি ফল আমদানি হয় ৮ লাখ ২২ হাজার টন। সেখানে গত দুই অর্থবছরে আমদানি ২ লাখ ৩৩ হাজার টন বা ২৮ শতাংশ কমেছে।


ব্যবসায়ীরা বলছেন, আমদানি খরচ বেড়ে যাওয়ায় বাজারে ফলের দামও বেড়েছে। এতে চাহিদা কমে গেছে। কৃষিবিদরা বলছেন, দেশে এখন ফলের উৎপাদন বাড়ছে। বিদেশি অনেক ফলেরও আবাদ হচ্ছে। ফল আমদানিতে এর প্রভাব পড়েছে। অনেকে বিদেশি বাদ দিয়ে দেশি ফল দিয়ে চাহিদা মেটাচ্ছেন।


সাধারণ মানুষের নাগালের বাইরে


রাউজান পাহাড়তলীর চৌমুহনী বাজারের খুচরা ফল বিক্রেতা নুরুল আবছার  বলেন, ‘বিদেশি ফলের দাম এখন অনেক বেশি। যে কারনে নিম্ন ও মধ্যবিত্তদের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। আগে কেউ রোগী দেখতে কিংবা বেড়াতে গেলে স্বজনের জন্য ফল নিয়ে যেতেন। এখন দাম বেশি হওয়ায় ফল নেওয়ার পরিমাণ কমে গেছে। বর্তমানে খুচরায় প্রতি কেজি আঙুর ৪৫০, আপেল ২৮০-৩২০, মাল্টা ২৮০ এবং আনার বিক্রি হচ্ছে ৫০০ টাকায়। এই দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে।’


ক্রেতাদের খরচ বেড়েছে


আমদানি খরচ ও শুল্ক-কর বৃদ্ধি দিন শেষে যুক্ত হয় পণ্যের দামে। আর পরিশোধ করতে হয় ক্রেতাদের। এর মধ্যে ক্রেতাদের সবচেয়ে বেশি খরচ হচ্ছে আপেল কেনায়। গত অর্থবছরে আপেল আমদানি করা হয়েছে ১ লাখ ৬৯ হাজার টন। প্রতি কেজি আপেলের গড় বিক্রয়মূল্য ছিল ২৮০ থেকে ৩২০ টাকা। এই হিসাবে আপেল কেনায় ক্রেতাদের খরচ হয়েছে ন্যূনতম ৪ হাজার ৭৪৬ কোটি টাকা। একই সময়ে মাল্টা আমদানি হয়েছে ১ লাখ ৭৩ হাজার টন। এসব মাল্টার প্রতি কেজির গড় বিক্রয়মূল্য ছিল ২৪০-২৫০ টাকা। ২৪০ টাকা কেজি হিসাবে আমদানি করা মাল্টা কিনতে ভোক্তাদের খরচ হয়েছে ৪ হাজার ১৫৭ কোটি টাকা।


এনবিআরের হিসাবে, গত অর্থবছরে দেশে আঙুর আমদানি করা হয়েছে ১ লাখ ১০ হাজার টন। প্রতি কেজি আঙুরের গড় বিক্রয়মূল্য ছিল ৩০০ টাকা। তাতে আমদানি হওয়া ১ লাখ ২০ হাজার টন আঙুর কিনতে ক্রেতাদের খরচ হয় ৩ হাজার ২৩৯ কোটি টাকা। একইভাবে আমদানি হওয়া ৬৯ হাজার টন কমলা কিনতে ক্রেতাদের খরচ হয়েছে (প্রতি কেজির গড় দাম ২৫০ টাকা) ১ হাজার ৭০০ কোটি টাকা। একইভাবে আনারে ১ হাজার ৬৪৩ কোটি টাকা, নাসপাতি, কিনুইসহ অন্যান্য বিদেশি ফল কিনতে খরচ হয় ৭০০ কোটি টাকার বেশি। সবমিলিয়ে গত অর্থবছরে আমদানি হওয়া ফল কেনায় সব মিলিয়ে ক্রেতাদের খরচ হয়েছে ১৬ হাজার কোটি টাকা। ২০২২-২৩ অর্থবছরে ফল আমদানি হয়েছিল ৫ লাখ ৯৯ হাজার টন। খুচরা বাজারে গড় বাজারদর হিসাবে ওই বছর আমদানি করা এসব ফল কিনতে ক্রেতারা খরচ করেছেন ন্যূনতম ১৪ হাজার কোটি টাকা।


চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. তৌহিদুল আলম বলেন, ‘দাম বৃদ্ধির কারণে বিদেশি ফল এখন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। যে কারণে বিক্রিও অনেক কমেছে। চট্টগ্রাম ফলমন্ডিতে পাইকারিতে রবিবার আঙুর ৩৩০-৩৫০, মাল্টা ২৩০-২৬০, চীনা থেকে আমদানি করা আপেল ২২০-২৩০, দক্ষিণ আফ্রিকা থেকে আসা আপেল ২৮০-৩০০ টাকায় বিক্রি হয়েছে।’


আমদানিকারকরা বলছেন, দেশে ডলার সংকট দেখা দেওয়ার পর ২০২২ সালের ২৩ মে বিদেশি ফল আমদানিতে ২০ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপ করেছিল এনবিআর। বন্ধ করে দেওয়া হয়েছিল ফল আমদানিতে ব্যাংক ঋণ সুবিধা। এখন নগদ টাকায় আমদানি করতে হয়। এ কারণে দাম বেড়ে গেছে।


আমদানি কমেছে ৫০ শতাংশের বেশি 


এ ব্যাপারে জানতে চাইলে বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম বলেন, ‘বিশেষ করে ডলার সংকট, ডলারের দাম বৃদ্ধি ও শুল্ক বৃদ্ধির কারণে বিদেশি ফলের দাম সাধারণ মানুষের নাগারের বাইরে চলে গেছে। বর্তমানে ফল আমদানি ৫০ শতাংশের বেশি কমেছে। আমরা ২০ কেজি ওজনের এক কার্টন আপেল বিক্রি করি চার হাজার টাকায়। এর মধ্যে দুই হাজার টাকা শুল্ক হিসেবে দিতে হয় কাস্টমসকে। ৭ কেজি প্যাকেটের আঙুর বিক্রি করছি দুই হাজার ২০০ থেকে দুই হাজার ৪০০ টাকায়। আনারে শুল্ক সবচেয়ে বেশি। কেজিতে ২০০ টাকা পর্যন্ত শুল্ক দিতে হয় আমাদের।’


আগের চেয়ে আমদানি কমার কথা স্বীকার করেছেন চট্টগ্রাম সমুদ্রবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক ড. মোহাম্মদ শাহ আলম। তিনি বলেন, ‘বিদেশি ফল আমদানি আগের বছরের তুলনায় সম্প্রতি অনেক কমেছে। ডলার সংকট, শুল্ক বৃদ্ধিসহ নানা কারণে আমদানি কমেছে।’


চলতি বছরের জুলাই মাসে ফল আমদানি হয়েছে ১৭ হাজার ৩৫৩ মেট্রিক টন উল্লেখ করে মোহাম্মদ শাহ আলম বলেন, ‘আগস্ট মাসে আমদানি হয়েছে ১৪ হাজার ৮৯৩ মেট্রিক টন। জুলাই মাসে আমদানি হওয়া ফলের মধ্যে আপেল ছয় হাজার ৬০০ মেট্রিক টন, কমলা ও মাল্টা ৭ হাজার ৯২৫ মেট্রিক টন, আঙুর দুই হাজার ৬৮০ মেট্রিক টন, নাশপাতি ১৪৮ মেট্রিক টন। আগস্ট মাসে আমদানি হওয়া ফলের মধ্যে রয়েছে আপেল ৬ হাজার ৪৫২ মেট্রিক টন, কমলা ও মাল্টা ৮ হাজার ৪৭ মেট্রিক টন, আঙুর দুই হাজার ৬৬৯ মেট্রিক টন এবং নাশপাতি ৪২৩ মেট্রিক টন।’


উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে বিদেশি ফল আমদানি হয়েছে ৫ লাখ ৬ হাজার মেট্রিক টন এবং ২০২২-২৩ অর্থবছরে আমদানি হয়েছে ৩ লাখ ৭৮ হাজার মেট্রিক টন। চীন, থাইল্যান্ড, ভুটান, মিসর, ব্রাজিল, তিউনিসিয়া, পর্তুগাল, নিউজিল্যান্ড, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ফ্রান্স থেকে বাংলাদেশে ফল আমদানি করা হয়।


আরও খবর




চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে দুইজনের কারাদন্ড

মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে ২ জনের কারাদন্ড

মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন

মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মুরাদনগরে ফুফু-ভাতিজা নিহত, জায়গা নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ

শাজাহানপুরে আমরুল ইউনিয়ন যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

মাঠের বাস্তব চিত্র তুলে ধরুন, আমরা ব্যবস্থা নেব’: নারায়ণগঞ্জের এসপি

চন্দনাইশে বন্যার্ত ৭৬৬ পরিবারে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ করেন রেড ক্রিসেন্ট

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম

সালিশ বৈঠকে যুবককে হত্যা,একজনের যাবজ্জীবন,একজনের ৫ বছরের কারাদণ্ড

বন্যার ক্ষয়ক্ষতি কমাতে উলিপুরে ‘প্রভাতী’ প্রকল্পের সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ সদরের বি‌ভিন্ন জলাশয়-পুকুরে ১০ হাজার পোনা অবমুক্ত

ফতুল্লায় দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা

লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা


এই সম্পর্কিত আরও খবর

ফ্লাওয়ার মিল মালিকদের সংগঠন পেল বাণিজ্য সংগঠনের লাইসেন্স

জাতিসংঘে অনুমোদিত হবে এলডিসির সময় বৃদ্ধি : বাণিজ্যমন্ত্রী

‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে হবে: আলহাজ মো. সোহাগ

রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ

শিগগিরই মার্জিন ইস্যু রুলসসহ ৩ বিধিমালায় পরিবর্তন : বিএসইসি চেয়ারম্যান

প্রযুক্তিগত আধুনিকায়নে আরও শক্তিশালী হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন : বিএসইসি চেয়ারম্যান

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প