শিরোনাম
অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ধুনটে ৩ কোটি ৪২ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ,সরেজমিনে পরিদর্শনে পৌর প্রশাসক শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন অষ্টগ্রাম থানায় কম্পিউটার থাকার পরও বাইরে থেকে অভিযোগ লিখতে হয়, অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ! মুরাদনগরে ১৩৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আজিমপুরে বিশেষ কর্মশালা রুয়েটের নিরাপত্তার দায়িত্বে 'আ.লীগের দোসর', ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে শঙ্কা বরিশাল জেলার বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানকে দুর্গাপাশা ইউনিয়ন বিএনপির সংবর্ধনা ও পরিচিতি সভা
শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬
শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬

সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত:সোমবার ২২ ডিসেম্বর ২০২৫ | হালনাগাদ:সোমবার ২২ ডিসেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

মোঃ ইব্রাহিম হোসেন : সাভার উপজেলা সেটেলমেন্ট অফিসের অনিয়ম, ঘুষ গ্রহণ ও দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকদের উপর হামলা এবং মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে সাভার মডেল থানার সামনে এই কর্মসূচিতে অংশ নেন সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে কর্মরত সাংবাদিকরা। মানববন্ধন থেকে বক্তারা বলেন, সরকারি দপ্তরে দুর্নীতির সংবাদ সংগ্রহের সময় পেশাদার সাংবাদিকদের উপর হামলার ঘটনা অনাকাঙ্ক্ষিত। হামলার পর উল্টো সাংবাদিকদের বিরুদ্ধে চাপিয়ে দেওয়া হয়েছে মিথ্যা মামলা। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।বক্তারা আরও বলেন, সাংবাদিকতা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের ওপর 'হামলা-মামলা' সত্যকে দমিয়ে রাখার অপচেষ্টা। গণমাধ্যম কর্মীদের কন্ঠরোধ করতেই মিথ্যা মামলা দেয়া হয়েছে। অবিলম্বে এই মামলা প্রত্যাহার করতে হবে। সাংবাদিক নির্যাতনের এমন ঘটনা সহ্য করা হবেনা।সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ব্যর্থতা তুলে ধরা হয় মানববন্ধন থেকে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহারের আল্টিমেটাম দেন সাংবাদিক নেতারা।মানববন্ধনে বক্তব্য রাখেন, সাভার প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও জিটিভির প্রতিবেদক আজিম উদ্দিন, সাভার উপজেলা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও এসএ টিভির প্রতিবেদক সাদ্দাম হোসেন, টিআরসি'র যুগ্ম-আহ্বায়ক ও এখন টিভির হুমায়ুন কবির, যুগ্ম-আহ্বায়ক ও গ্লোবাল টিভির তোফায়েল হোসেন তোফাসানি, ধামরাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন সৌকত, ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান হোসেন, আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী মানু, সাভার প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক লোটন আচার্য্য, বাংলা টিভির আশুলিয়া প্রতিনিধি আলমগীর হোসেন নিরব, ধামরাই প্রতিনিধি হুমায়ুন রশিদ, নাগরিক টিভির মাহিদুল মাহি, ৭১ টিভির জাহিদ হাসান অনিক, জনকণ্ঠের সাভার প্রতিনিধি অঙ্গন সাহা, ধামরাই প্রতিনিধি সোহেল রানা, মানবকন্ঠের ওমর ফারুক, ডেইলি সানের মেহেদী হাসান মানিক, আগামীর সংবাদের আব্দুস সালাম রুবেল, মুভি বাংলা টিভির লিজা খান, শীর্ষ নিউজের রেদওয়ান হাসান, কাজী সাইফুদ্দিন, জাকির হোসেন।মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল সাভার মডেল থানার সামনের সড়ক প্রদক্ষিণ করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলীর কাছে মিথ্যা মামলার বিষয়ে জবাবদিহিতা ও বিভিন্ন দাবি তুলে ধরেন। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশত সাংবাদিক উপস্থিত ছিলেন।উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর সাভারের আলমনগরে উপজেলা সেটেলমেন্ট অফিসে ঘুষ গ্রহণ ও দুর্নীতির তথ্য সংগ্রহ করতে যান দেশ টিভির জেলা প্রতিনিধি দেওয়ান ইমন, বিজয় টিভির শরীফ শেখ ও চ্যানেল এস এর প্রতিবেদক জাহিদুল ইসলাম। এ সময় সাংবাদিকদের পেশাগত কাজে বাধা ও হামলা করেন সহকারী সেটেলমেন্ট অফিসার এএসএম শাহীন, পেশকার শফিক ও সাইফুল ইসলাম। পরে সাংবাদিকদের বিরুদ্ধেই উল্টো সরকারি কাজে বাধাদানের অভিযোগ তুলে মামলা দায়ের করেন সহকারি সেটেলমেন্ট অফিসার।


আরও খবর




অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

বোয়ালখালীতে রিভার ভিউ পার্কের সৌন্দর্য বর্ধন, নৌঘাট উদ্বোধন ও প্রতিবন্ধী পরিবারকে নতুন ঘর দিল পৌরসভা

২০ বছর ধরে বন্ধ জুনিয়াদহ সরকারি পশু হাসপাতাল

প্রধানমন্ত্রীর উদ্বোধনে দেশজুড়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ শুরু, ভেড়ামারায় অংশ নিলেন এমপি ফরিদা ইয়াসমিন

নতুন কুঁড়ি স্পোর্টস: নারায়ণগঞ্জ সদর থেকে জেলা পর্যায়ে ৪ দাবাড়ু নির্বাচিত

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

আত্রাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন

ফুল ও মিষ্টি হাতে শিক্ষার্থীর বাসায় গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী

সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ

শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

দৌলতপুর খাদ্যগুদামে অনিয়মের অভিযোগ, মৃত চেয়ারম্যানের নামে চাল গ্রহণের তথ্য

লালপুরে আখক্ষেত থেকে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

মাওলানা আবদুল মালেক ও চরমোনাই পীরসহ শীর্ষ আলেমদের কটূক্তি, মুরাদনগরের ব্লগার তুষার গ্রেপ্তার

ধুনটে ৩ কোটি ৪২ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ,সরেজমিনে পরিদর্শনে পৌর প্রশাসক

শরণখোলায় ৩১৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার।

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

বোয়ালখালীতে রিভার ভিউ পার্কের সৌন্দর্য বর্ধন, নৌঘাট উদ্বোধন ও প্রতিবন্ধী পরিবারকে নতুন ঘর দিল পৌরসভা

২০ বছর ধরে বন্ধ জুনিয়াদহ সরকারি পশু হাসপাতাল

প্রধানমন্ত্রীর উদ্বোধনে দেশজুড়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ শুরু, ভেড়ামারায় অংশ নিলেন এমপি ফরিদা ইয়াসমিন

নতুন কুঁড়ি স্পোর্টস: নারায়ণগঞ্জ সদর থেকে জেলা পর্যায়ে ৪ দাবাড়ু নির্বাচিত

সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ

শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

দৌলতপুর খাদ্যগুদামে অনিয়মের অভিযোগ, মৃত চেয়ারম্যানের নামে চাল গ্রহণের তথ্য

ধুনটে ৩ কোটি ৪২ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ,সরেজমিনে পরিদর্শনে পৌর প্রশাসক

মুরাদনগরে মাদকবিরোধী অভিযান, ১৩৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২