শিরোনাম
কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ ২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রায়গঞ্জে ২৮ অক্টোবরের স্মরণে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ কানুনগোর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগের প্রতিবাদে আকবর হোসনের সংবাদ সম্মেলন লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু
শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬
শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬

শেরপুরে সন্ত্রাসী বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে এলাকাবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ৩০ জুন ২০২৪ | হালনাগাদ:রবিবার ৩০ জুন ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ফজলুল করিম শেরপুর প্রতিনিধি:

শেরপুর জেলা শহরের পূর্বশেরীর অষ্টমীতলা মহল্লায় একটি চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ভূক্তভোগী এলাকাবাসী। 


আজ ২৯ জুন শনিবার দুপুরে শহরের অষ্টমী তলা ঢাকা-টাঙ্গাইল বাস টার্মিনাল মোড়ে শেরপুর-জামালপুর মহাসড়কে তারা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে সেখানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা সন্ত্রাসী বাহিনীর নানা অত্যাচারের কাহিনী তুলে ধরেন। 


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ভুক্তভোগী এলাকাবাসীর পক্ষে আরিফুর রহমান নিশান। তিনি তার বক্তব্যে বলেন, স্থানীয় প্রভাবশালী বাসিন্দা এডভোকেট মোখলেসুর রহমান দীর্ঘ ১৫ বছর যাবত স্থানীয় অষ্টমিতলাস্থ জামে মসজিদ, কাশিমুল উলুম হোসাইনিয়া মাদ্রাসা এবং কবরস্থান কমিটিতে এলাকারবাসীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক সভাপতি পদবী দখল করে আসছিলেন। 


মোখলেছুর রহমান তার ছেলেকে দিয়ে দীর্ঘদিন যাবত একটি সন্ত্রাসী বাহিনী গঠন করে এই অঞ্চলে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। ঐ সন্ত্রাসী বাহিনীর প্রধান এডভোকেট মোখলেছুর রহমানের ছেলে মোর্শেদুর রহমান অতীতে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালে আগ্নেয়াস্ত্রসহ পুলিশের কাছে আটক হয়ে দীর্ঘ ৬ মাস জেলহাজতে ছিল। সেখান থেকে শেরপুর এসে সন্ত্রাসী বাহিনী গঠন করে এলাকায় বিভিন্ন ধরনের দখল বাজী, বালুমহলে চাদাবাজীসহ বিভিন্ন অপকর্মের মাধ্যমে এই অঞ্চলে এক ত্রাসের রাজত্ব কায়েম করছে। 


মুক্তিযোদ্ধা ও অ্যাডভোকেট মোখলেছুর রহমান একজন লেবাসধারী ভদ্রলোক । তিনি বিএনপি ক্ষমতায় থাকাকালে মুক্তিযোদ্ধা জাতীয়তাবাদী ফোরামে ছিলেন,  পরবর্তীতে আওয়ামীলীগ ক্ষমতায় আসলে তিনি মুক্তিযোদ্ধা আওয়ামীলীগ ফোরামে যোগদান করেন। যে সরকার ক্ষমতায় আসে তখন তিনি সেই সরকারের দলেই থাকেন। 


উল্লেখিত মসজিদ মাদ্রাসা কমিটির অন্য সদস্যদের সিদ্ধান্ত ছাড়াই সকল সিদ্ধান্ত তিনি একাই নেন। যে কারনে এলাকাবাসী তার বিভিন্ন অনিয়ম ও টাকা আত্মসাৎ এর বিষয়ে প্রতিবাদ করায় আমাদের উপর সম্প্রতি ওই সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা, বাড়ি-ঘর ভাংচুরসহ বিশিষ্ট শ্রমিকনেতা ও ফার্নিচার ব্যবসায়ী, সমাজসেবক শরাফত আলীসহ কয়েকজনকে মারপিট করে গুরুতর আহত করেছিল। ঐ ঘটনায় তারাই আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এ্যাডভোকেট হওয়ার সুবাদে আমাদের বিরুদ্ধে একেরপর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। তাদের দেয়া মিথ্যা মামলার কারনে আমাদের নিরপরাধ বিশিষ্ট ফার্নিচার ব্যবসায়ী বাদশা মিয়া এবং  আবু সাইদ বর্তমানে জেলহাজতে আছে। আমারা তাদের অবিলম্বে নিঃশর্ত মক্তি চাই। আমরা এই লেবাসধারী মোখলেছুর রহমানের মাধ্যমে মসজিদ মাদ্রাসার টাকা আত্মসাৎকারী ও তার সৃষ্টি করা সন্ত্রাসী বাহিনীর কাছে এলাকাবাসী জিম্মি হয়ে পড়েছি। 


এমতাবস্থায় আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এই লেবাসধারী অ্যাডভোকেট মোখলেছুর রহমানের মিথ্যা মামলায় এই অঞ্চলের মানুষ অতিষ্ট। তারই সৃষ্টি করা সন্ত্রাসী বাহিনীর নির্মুল চাই এবং আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই।


সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মনসুর মিয়া, মোঃ বাদল মিয়া, শরাফত মিয়া, জাহাঙ্গীর আলম, মজিদ মিয়া ও কালু মিয়া। এছাড়া মানববন্ধনে এলাকার ৩ শতাধিক ভুক্তভোগী  নারী-পুরুষ উপস্থিত ছিলেন। 




আরও খবর




রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন

মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় প্রদৃপ্ত প্রকল্পের আওতায়

রিকশা নষ্ট হওয়ায় কলেজে যাওয়া বন্ধ, প্রতিবন্ধী আবু সাঈদের পাশে ইউএনও

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

ঘুষ কেলেঙ্কারিতে বোদা ভূমি অফিস: ৩ কর্মচারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল

ভৈরবে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার

গাজীপুর মধ্যরাত্রে প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত: সাংবাদিকদের তীব্র ক্ষোভ

ফুলপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা

চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট

উলিপুরে টিআইয়ের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা: দুই কর্মকর্তার দুই রকম বক্তব্য

কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা


এই সম্পর্কিত আরও খবর

রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন

মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় প্রদৃপ্ত প্রকল্পের আওতায়

রিকশা নষ্ট হওয়ায় কলেজে যাওয়া বন্ধ, প্রতিবন্ধী আবু সাঈদের পাশে ইউএনও

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

ঘুষ কেলেঙ্কারিতে বোদা ভূমি অফিস: ৩ কর্মচারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল

ভৈরবে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার

গাজীপুর মধ্যরাত্রে প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত: সাংবাদিকদের তীব্র ক্ষোভ