
ফজলুল করিম, শেরপুর প্রতিনিধি :
শেরপুরে টানা দুই দিনের মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে অত্যন্ত মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি।
বুধবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১০টায় শেরপুর শহীদ জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর জেলা পরিষদ এর প্রশাসক এবিএম মামুনুর রশিদ,
পৌর প্রশাসক ও উপ-পরিচালক (স্থানীয় সরকার বিভাগ) আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ
,বিএনপি নেতা সাইফুল ইসলাম স্বপন সহ
এছাড়াও জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানের বীর শহীদ ও জুলাই যোদ্ধাদের স্মরণের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়। সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।





























