শিরোনাম
দৌলখাঁড় জিরো পয়েন্টে মেন্স জোনের শুভ উদ্বোধন ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় হাসপাতালের নিরাপত্তাকর্মী নিহত বাঙ্গরায় মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১৫ মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের ৬ সদস্য গ্রেপ্তার দুমকিতে যুবদলের নতুন কমিটি ঘিরে ঝাড়ু মিছিল মির্জাগঞ্জ উপজেলা যুবদলের আংশিক কমিটি অনুমোদন-সভাপতি রাশেদ,সম্পাদক আতাউর পোরশায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল লাকসামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ লাকসামে পুলিশের অভিযানে ৬৩ মোটরসাইকেল ও ৪ পিকআপ আটক
বুধবার ২৬ আগস্ট ২০২৬
বুধবার ২৬ আগস্ট ২০২৬

শ্রীপুরে যুবদল নেতার হামলায় পণ্ড আইনশৃঙ্খলা বিষয়ক সচেতনামূলক সভা,থানায় অভিযোগ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ০৬ আগস্ট ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৬ আগস্ট ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি:

মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীখোল ইউনিয়নের খামারপাড়া বাজারে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। দাওয়াত না পাওয়ার অভিযোগ তুলে উপজেলা যুবদলের সদস্য সচিবের নেতৃত্বে হামলার কারণে পণ্ড হয়ে গেছে শ্রীপুর থানা পুলিশের আয়োজিত সচেতনামূলক সভা। 


মঙ্গলবার ৫ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খামারপাড়া বাজার কমিটির আয়োজিত আইন-শৃঙ্খলার বিষয়ক মতবিনিময় সভায়  এ ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদ ও  তরিকুল ইসলাম  আহত হয়েছেন। আহত তরিকুল বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।


প্রত্যক্ষদর্শী ও আয়োজকরা জানান, খামারপাড়া বাজারের হিন্দু ধর্মের ব্যবসায়ী ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিয়ে সচেতনতা বাড়াতে শ্রীপুর থানা পুলিশের উদ্যোগে মতবিনিময় সভার আয়োজন করা হয়। প্রথমে বিকেল ৪টায় সময় নির্ধারণ করা হলেও ওসি সাহেবের ব্যস্ততার কারণে সভাটি সন্ধ্যার পর অনুষ্ঠিত হয়।


সভা শুরুর কিছুক্ষণ আগে শ্রীপুর উপজেলা যুবদলের সদস্য সচিব জোয়ার্দার শাহ আলম তুফান সেখানে উপস্থিত হয়ে সভার বিষয়ে জানতে চান। তাকে জানানোর পর তিনি উপস্থিত সবাইকে সভা ছেড়ে চলে যেতে বলেন এবং সভা বন্ধ করার জন্য জোর করতে থাকেন। এক পর্যায়ে তার সাথে থাকা কয়েকজন অতর্কিতভাবে সভায় উপস্থিতদের উপর হামলা চালায় । এ সময় তরিকুল ইসলাম গুরুতর আহত হন।

স্থানীয়দের দাবি, গত ০৩ আগস্ট সোমবার শ্রীপুর থানা ঘোষিত শ্রীখোল ইউনিয়নের কমিউনিটি পুলিশিং কমিটিকে  কেন্দ্র করে জোয়ার্দার শাহ আলম তুফানের অসন্তোষ ছিল। তিনি ওই কমিটিকে মেনে নেননি এবং এর কার্যক্রম নিয়েও আপত্তি প্রকাশ করেছিলেন বলে স্থানীয়রা জানান। তাদের ধারণা, এ বিরোধের জের ধরেই হামলার ঘটনাটি ঘটতে পারে।


উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদ বলেন, "ওসি সাহেবই সভাটি আয়োজনের উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু সদস্য সচিব তুফান এসে সভা ভণ্ডুল করে দেন এবং মারধরের ঘটনা ঘটান।এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দিয়েছি ।আমি তদন্ত সাপেক্ষে এই ঘটনার বিচার চাই"।


এ বিষয়ে অভিযুক্ত উপজেলা যুবদলের সদস্য সচিব জোয়ার্দার শাহ আলম তুফানের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।


শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওলি মিয়া বলেন, "বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সচেতনতামূলক একটি সভা আয়োজনের জন্য বাজার কমিটিকে বলা হয়েছিল। আমি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই যুবদলের সদস্য সচিব জোয়ার্দার শাহ আলম তুফান সেখানে এসে এটিকে কমিউনিটি পুলিশিংয়ের সভা উল্লেখ করে বলেন, 'এখানে কোনো মিটিং হবে না।' এরপর তিনি উপস্থিত সবাইকে চলে যেতে বলেন এবং একপর্যায়ে হামলার ঘটনা ঘটান। এতে দুই জন আহত হয়েছেন। আমরা আহতদের খোঁজখবর নিচ্ছি। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি, অভিযোগ যাচাই-বাছাই করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আরও খবর




সড়কের দুর্ভোগ দেখে নিজেই মেরামতে নামলেন যুব অধিকার পরিষদ নেতা

খেলাকে কেন্দ্র করে ভিলেজ পলিটিক্সের শিকার’: বহিষ্কৃত ছাত্রদল নেতা

দৌলখাঁড় জিরো পয়েন্টে মেন্স জোনের শুভ উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় হাসপাতালের নিরাপত্তাকর্মী নিহত

বাঙ্গরায় মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১৫

মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের ৬ সদস্য গ্রেপ্তার

দুমকিতে যুবদলের নতুন কমিটি ঘিরে ঝাড়ু মিছিল

সাতক্ষীরা জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে শত পরিবারের মাঝে গাছের চারা বিতরণ

মোহনগঞ্জে বড় পাইকুড়া উচ্চ বিদ্যালয়ে সীরাতুন্নবী (সা.) মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বল্লমঝাড়ে রাস্তা নিয়ে বিরোধ, স্থায়ী সমাধানে চেয়ারম্যানের উদ্যোগ

মনপুরায় কিশোরী ও অভিভাবকদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সৌদি আরবে আগুনে নিহত ৯ কর্মীর মরদেহ বৃহস্পতিবার পৌঁছাবে

মির্জাগঞ্জ উপজেলা যুবদলের আংশিক কমিটি অনুমোদন-সভাপতি রাশেদ,সম্পাদক আতাউর

পোরশায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মোহনগঞ্জে বড় পাইকুড়া উচ্চ বিদ্যালয়ে সীরাতুন্নবী (সা.) মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

অষ্টগ্রামে পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবা সহ তিন মাদক কারবারি আটক

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

আলোর পথ যুব সংঘের উদ্যোগে নৌকা ভ্রমন

৩২ বছরের সম্পর্কের টানে সৌদি থেকে গোয়াইনঘাটে কফিল, অসুস্থ কর্মচারীকে দেখতে ছুটে এলেন প্রবাসী মালিক

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নরসিংদী সরকারী কলেজের ছাত্র মুয়াজ নিহত

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

সাতক্ষীরায় চেয়ারম্যান মিলনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগামীকাল ডুয়েটে ভর্তি পরীক্ষা মহারণ, ক্যাম্পাসজুড়ে প্রস্তুতি সম্পন্ন


এই সম্পর্কিত আরও খবর

সড়কের দুর্ভোগ দেখে নিজেই মেরামতে নামলেন যুব অধিকার পরিষদ নেতা

খেলাকে কেন্দ্র করে ভিলেজ পলিটিক্সের শিকার’: বহিষ্কৃত ছাত্রদল নেতা

দৌলখাঁড় জিরো পয়েন্টে মেন্স জোনের শুভ উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় হাসপাতালের নিরাপত্তাকর্মী নিহত

বাঙ্গরায় মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১৫

মুরাদনগরে নিষিদ্ধ সংগঠনের ৬ সদস্য গ্রেপ্তার

দুমকিতে যুবদলের নতুন কমিটি ঘিরে ঝাড়ু মিছিল

সাতক্ষীরা জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে শত পরিবারের মাঝে গাছের চারা বিতরণ

মোহনগঞ্জে বড় পাইকুড়া উচ্চ বিদ্যালয়ে সীরাতুন্নবী (সা.) মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বল্লমঝাড়ে রাস্তা নিয়ে বিরোধ, স্থায়ী সমাধানে চেয়ারম্যানের উদ্যোগ