শিরোনাম
পুঠিয়ায় এসিল্যান্ডের ব্যতিক্রমী উদ্যোগে নতুন পোশাকে শিশুদের ঈদ আনন্দ পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫ পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়! সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত নোয়াখালীতে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫
রবিবার ৩১ মে ২০২৬
রবিবার ৩১ মে ২০২৬

শিশুদের ডেঙ্গুতে আক্রান্তের হার উদ্বেগজনকভাবে বাড়ছে

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

দিনদিন বৃদ্ধি পাচ্ছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ। উদ্বেগজনকভাবে বাড়ছে শিশুদের আক্রান্তের হারও। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন প্রায় সাড়ে তিন হাজার শিশু, যাদের বয়স ১০ বছরের নিচে। এদের বেশিরভাগই উন্মুক্ত স্থানে কাজ করা নিম্নআয়ের পরিবারের। তাই সঠিক চিকিৎসার পাশাপাশি মাঠ পর্যায়ে মশা নিধনের কার্যকর পদক্ষেপের তাগিদ বিশেষজ্ঞদের।



তৃতীয় শ্রেণিতে পড়ুয়া শেহজাদের ডেঙ্গুজ্বর কতটা ভুগিয়েছে তাকে তা নিজ মুখে বর্ণনা দিয়েছে এখন টেলিভিশনের কাছে।


শেহজাদ বলেন, 'প্রথমে আমার জ্বর আসছিল। তারপর কিছু খেলেই বমি হতো। তারপর শরীর দুর্বল হলে হাসপাতালে ভর্তি করে আমাকে। সেখানে আমার শরীরে র‌্যাশ উঠেছিল। তারপর সেখানে আর রাখেনি। এখন অন্য হাসপাতালে নিয়ে এসেছে আমাকে।'


রাজধানীর মিরপুরে বসবাস করা শেহজাদ কয়েকদিন জ্বর নিয়ে বাসায় ভোগে, এরপর একাধিক হাসপাতাল ঘুরে এখন চিকিৎসাধীন মহাখালীর ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালে। সবসময় আনন্দ-উল্লাসে মেতে থাকা সন্তানকে ডেঙ্গুতে কাবু হতে দেখে চিন্তিত তার মা।


শেহজাদের মা বলেন, 'বেসরকারি হাসপাতালে ভর্তি করেছি, ওখানে যখন ওর ডায়রিয়া, বমি হচ্ছে সাথে র‌্যাশ উঠেছে তখন বলেছে তারা রাখতে পারবে না। বাচ্চার অবস্থা খারাপের দিকে যাওয়ায় তারা আমাকে এই ডিএনসিসি হাসপাতালে নিয়ে আসতে বলে।'


শেহজাদের মত আরও শিশু রয়েছে এই হাসপাতালে, যাদের মধ্যে অনেকেই জানে না ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে তারা। এদের কারও হাতে আবার কারও পায়ে ক্যানুলা লাগিয়ে চলছে চিকিৎসা। পরিবারগুলো বলছে, ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গেই বমি, ডায়রিয়া এমনকি কোনো কোনো সময় শ্বাসকষ্টেও ভুগছে শিশুরা।


ডেঙ্গু আক্রান্ত এক শিশুর মা বলেন, 'পাতলা পায়খানা, বমি শুরু হয়েছে তখনই এখানে নিয়ে এসেছি। তারা আমাদের বলছে, ভর্তি রাখার জন্য। এর আগে আমরা কলেরাতে গিয়েছিলাম, সেখান থেকে এখানে পাঠিয়েছে।'


ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালের পাশাপাশি, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ও শিশু হাসপাতালসহ রাজধানীর অনেক হাসপাতালে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত শিশুদের সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছর সারাদেশে শূন্য থেকে ১০ বছর বয়সী অন্তত তিন হাজার ৩৩৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। আর সেপ্টেম্বরের প্রথম ২২ দিনে এই সংখ্যা এক হাজার ৩৪০ জন।


এদিকে, প্রতিদিনই ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকে। যাদের মধ্যে উন্মুক্ত স্থানে কাজ করা নিম্নআয়ের মানুষের সংখ্যাই বেশি।


একজন রোগী বলেন, 'টেস্ট করার পর বলছে যে ডেঙ্গু ধরা পড়েছে। প্লাটিলেট ছিল ২১ হাজার। আগে যে হাসপাতালে ভর্তি হয়েছিলাম, সেখানে আমাকে রাখবে না সেজন্য আমাকে এখানে ট্রান্সফার করে দিয়েছে।'


শুধু ডেঙ্গু রোগই নয়, শিশু ও বয়স্কদের ক্ষেত্রে যেকোনো রোগের চিকিৎসায় কালক্ষেপণ ঝুঁকিপূর্ণ মন্তব্য করে চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু নিরাময়ের জন্য সবার আগে প্রয়োজন রোগ নির্ণয় করা।


ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালের চিকিৎসক ডা. তুষার কান্তি বর্মন বলেন, 'শিশুদের ইমিউনিটি একটু দুর্বল থাকে। ফলে শিশুরা ডেঙ্গুতে আক্রান্ত হলে তাদের ঝুঁকির হার অনেক বেশি। সেজন্য শিশুদের জ্বর হলে এই সময়ে দ্রুততম সময়ের মধ্যে তাদের চিকিৎসা করতে হবে। হাসপাতালে গিয়ে ডাক্তার দেখানো উচিত।'


চিকিৎসা নিশ্চিতের পাশাপাশি ডেঙ্গু নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে এডিস মশা নিধনের কার্যকরী পদক্ষেপ প্রয়োজন। 


আরও খবর




পুঠিয়ায় এসিল্যান্ডের ব্যতিক্রমী উদ্যোগে নতুন পোশাকে শিশুদের ঈদ আনন্দ

পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল

গাজীপুরের কাশিমপুরে ঈদ আনন্দ উদযাপন করতে গিয়ে নদীতে পরে নিখোঁজ একজন

ধর্মপাশায় জিয়াউর রহমানের ৪৫ তম শাহাতাত বার্ষিকী উদযাপন

নোয়াখালীর সেনবাগে দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে গাজীপুরে মিলাদ ও গণভোজ

সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫

পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন

পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়!

সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ

অন্ধকার পেরিয়ে আলোর পথে মনপুরা-এগিয়ে যাচ্ছে সাবমেরিন ক্যাবল প্রকল্প কাজ!জনমনে স্বস্তি

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ চন্দন দাশ এর মৃত্যুতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শোক প্রকাশ ও শ্রদ্ধা নিবেদন

মাদকমুক্ত সমাজ গঠনে রাণীনগরে 'রাইডো'র মিনি ম্যারাথন অনুষ্ঠিত

শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন

রাজধানীর কালশী বস্তিতে আগুন, ১৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রচন্ড ঝড়ে চাঁদপুর ঘাটে যাত্রীবাহী লঞ্চ কাত হয়ে ১০ যাত্রী আহত

সারভাইভার’স ভয়েস সামিট অনুষ্ঠিত

মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল,জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

ঈদের তৃতীয় দিন দেউলিয়াবাড়ীতে "এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন" এর বৃক্ষরোপণ কর্মসূচি

আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ড বৃদ্ধি করা হবে--- চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, তা বাস্তবায়নের চেষ্টা করে....প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ জেলায় শুরু হচ্ছে “জাতীয় নিমগাছ রোপণ কর্মসূচি-২০২৬