শিরোনাম
মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল চাটখিলে পূর্ববিরোধের জেরে টাকা,স্বর্ণের চেইন ও দুই মোবাইল ছিনতাইয়ের অভিযোগ পত্নীতলায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাংবাদিকদের নিয়ে সংলাপ ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল সিএনজিতে নারীকে নির্যাতন,সর্বস্ব লুট করে খালে ফেলে পালাল ছিনতাইকারীরা" মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
রবিবার ২৫ অক্টোবর ২০২৬
রবিবার ২৫ অক্টোবর ২০২৬

স্কুল সীমানা থেকে গাছ কেটে বিক্রির অভিযোগ অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বিরুদ্ধে

প্রকাশিত:শনিবার ১৭ অক্টোবর ২০২৬ | হালনাগাদ:শনিবার ১৭ অক্টোবর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


​মান্দা (নওগাঁ) প্রতিনিধি:


নওগাঁর মান্দা উপজেলার কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয়ের সীমানার ভেতর থেকে অবৈধভাবে ১৮ টি বড় গাছ কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে কামারকুড়ি গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. কাদেরের বিরুদ্ধে। কোনো ধরনের রেজুলেশন বা প্রশাসনিক অনুমতি ছাড়াই স্কুলের দখলি জায়গায় থাকা গাছগুলো কেটে নিয়ে যাওয়ায় স্থানীয়দের মনে নানা প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।


​ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের সীমানা প্রাচীরসংলগ্ন ভেতরের অংশ থেকে ১৮ টি বড় গাছ কেটে ফেলা হয়েছে। গাছের ক্রেতার কাছে গাছ কাটার বিষয়টি জানতে চাইলে তিনি জানান, কামারকুড়ি গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. কাদেরের কাছ থেকে তিনি গাছগুলো কিনেছেন।


​এ বিষয়ে অভিযুক্ত মো. কাদেরের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "এই গাছগুলো স্কুলের নয়। আমরা ঈদগাহ তৈরি করার জন্য যে জায়গা নিয়েছি, গাছগুলো সেই জায়গার মূল মালিকের। আর কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকও বিষয়টি জানেন। তিনি বলেছেন গাছগুলো স্কুলের না হলে কাটতে কোনো বাধা নেই।"


​তবে খোঁজ নিয়ে জানা গেছে, যে ঈদগাহের অজুহাত দিয়ে গাছগুলো কাটা হচ্ছে, সেই ঈদগাহের নামে জমি এখনো রেজিস্ট্রি হয়নি এবং জমিদাতাও জমি হস্তান্তরের প্রক্রিয়া শেষ করেননি। এমনকি ঈদগাহ পরিচালনার জন্য এখন পর্যন্ত কোনো কমিটি কিংবা রেজুলেশনও তৈরি করা হয়নি। কোনো আইনি অনুমোদন ছাড়াই স্বপ্রণোদিত হয়ে গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।


​এদিকে মো. কাদেরের দাবি অস্বীকার করে কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আজহারুল ইসলাম জানান, গাছ কাটার বিষয়ে তাঁর সঙ্গে পূর্বে কোনো কথা বলা হয়নি। তিনি স্কুলে এসে গাছ কাটার দৃশ্য দেখতে পান এবং পরে খোঁজ নিয়ে জানতে পারেন যে আর্মি কাদেরের নির্দেশে গাছগুলো কাটা হচ্ছে।

​গাছের মালিকানা প্রসঙ্গে প্রধান শিক্ষক বলেন, "গাছগুলো স্কুলের পক্ষ থেকে লাগানো না হলেও তৎকালীন সময়ে কামারকুড়ি গ্রামের পাশা নামে ব্যক্তি এগুলো স্কুলের সীমানায় রোপণ করেছিলেন। পরবর্তী সময়ে আমাদের স্কুলের পিয়ন মোতাহার গাছগুলোর পরিচর্যা করেন এবং দীর্ঘদিন ধরে এগুলো স্কুলের দখলি জায়গার ওপরই বড় হচ্ছিল। আমাকে না জানিয়েই গাছগুলো কাটা শুরু হলে পরে আর্মি কাদের ভাই বলেন তিনি ঈদগাহের কাজের জন্য গাছ কেটে বিক্রি করছেন এবং এতে এলাকাবাসীর অনুমতি রয়েছে।"

​এদিকে বিষয়টিকে ঘিরে পুরো এলাকায় চরম অসন্তোষ বিরাজ করছে। স্থানীয় অধিবাসীদের প্রশ্ন যে ঈদগাহের জন্য এখনো জমি রেজিস্ট্রি হয়নি, কোনো কমিটি গঠন করা হয়নি এবং জমিদাতাও স্পষ্ট কোনো ঘোষণা দেননি; সেই ঈদগাহের নাম ভাঙিয়ে ও বিদ্যালয়ের দখলি জায়গার গাছ কার নির্দেশে বা কার শক্তিতে কাদের কেটে বিক্রি করলেন?


​বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ও শিক্ষা কর্মকর্তাদের হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় সচেতন মহল।





আরও খবর




মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল

গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা

পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম

লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল

বন্দরে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার

চাটখিলে পূর্ববিরোধের জেরে টাকা,স্বর্ণের চেইন ও দুই মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

পত্নীতলায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাংবাদিকদের নিয়ে সংলাপ

কায়েতপাড়ায় চেয়ারম্যান প্রার্থী গোলজারের পক্ষে​ জনস্রোত

ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল

সিএনজিতে নারীকে নির্যাতন,সর্বস্ব লুট করে খালে ফেলে পালাল ছিনতাইকারীরা"

মুরাদনগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সেনবাগে শর্টসার্কিটের আগুনে ভস্মীভূত টিনশেড ঘর,ক্ষতি ১০ লাখ টাকা

রাজশাহীতে সরকারি রাস্তা দখল কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ গুরুতর আহত ৩

মধ্যনগরে মানুষের পারাপারে স্বস্তি, নিজ খরচে সেতু নির্মাণ ছাত্রদল নেতা মিনুর

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

ষড়যন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে পাইথল ইউনিয়নবাসী সহ-সভাপতি ইসমত আলী

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও,বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২


এই সম্পর্কিত আরও খবর

মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে সহধর্মিণী তাসলিমার সংবাদ সম্মেলন ও গণমিছিল

গঙ্গাচড়া প্রেসক্লাবের সদস্য আসাদুজ্জামান পেলেন সেরা সংগঠক সম্মাননা

পত্নীতলা থানা পরিদর্শন করলেন এসপি তারিকুল ইসলাম

লালমোহনে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় পত্নীতলায় দোয়া মাহফিল

বন্দরে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার

চাটখিলে পূর্ববিরোধের জেরে টাকা,স্বর্ণের চেইন ও দুই মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

পত্নীতলায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাংবাদিকদের নিয়ে সংলাপ

কায়েতপাড়ায় চেয়ারম্যান প্রার্থী গোলজারের পক্ষে​ জনস্রোত

সিএনজিতে নারীকে নির্যাতন,সর্বস্ব লুট করে খালে ফেলে পালাল ছিনতাইকারীরা"