
শফিকুল স্টাফ রিপোর্টারঃ ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ের পাইথল ইউনিয়নে এক বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।দক্ষিণ গফরগাঁওয়ের গণমানুষের মানবিক সংসদ সদস্য জনাব আখতারুজ্জামান বাচ্চুর নির্দেশনায় পাইথল ইউনিয়ন বিএনপি, যুবদল ও অন্যান্য অঙ্গসংগঠনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।বিক্ষোভ মিছিলে পাইথল ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন স্তরের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিপুল সংখ্যায় অংশ নেন। মিছিলটি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের দীর্ঘদিনের শাসন আমলে যে সন্ত্রাসী ও গণবিরোধী কর্মকাণ্ড পরিচালিত হয়েছে, তার বিরুদ্ধে সাধারণ মানুষকে সাথে নিয়ে বিএনপি রাজপথে থাকবে। স্থানীয় সংসদ সদস্য আখতারুজ্জামান বাচ্চুর নেতৃত্বে দক্ষিণ গফরগাঁওয়ের প্রতিটি ইউনিয়নে যেকোনো ধরণের অপতৎপরতা রুখে দিতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ও প্রস্তুত রয়েছেন।





























