শিরোনাম
কুমিল্লায় এসআইয়ের বিরুদ্ধে ঘুষ না পেয়ে মামলার মিথ্যা রিপোর্ট দেওয়ার অভিযোগ রায়গঞ্জে জেন্ডার সমতা ও অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত আলোকিত সকালের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে নিয়োগ বিজ্ঞপ্তি ঈশ্বরগঞ্জে ভুতুড়ে বিদ্যুৎ বিলের ছড়াছড়ি,অতিষ্ঠ ৭২ হাজার গ্রাহক খোকসায় এক রাতেই দুই স্থানে গরু চুরি,আতঙ্কে কৃষকরা ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলে অর্ধ-বার্ষিক পরিক্ষা শুরু মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত গঙ্গাচড়ায় ফ্যাসিবাদের অপতৎপরতা রোধে যুবদল-স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বুধবার ২৪ জুন ২০২৬
বুধবার ২৪ জুন ২০২৬

সোনালি দিনের আশায় উপকূলে নারীর লড়াই

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:শনিবার ০৪ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৪ জানুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

নদীর বেড়িবাঁধ ভাঙন, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ জয় করেই টিকে আছে সাতক্ষীরার উপকূলীয় এলাকার মানুষ। প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগে বহু পরিবার শেষ সম্বলটুকুও  হারায়। তবে পশুপালন ও বসতবাড়ির আঙিনায় শাকসবজি চাষে কিছুটা সচ্ছলতা ফিরেছে অনেক পরিবারে। স্বামীদের পাশাপাশি পরিবারে ইতিবাচক ভূমিকা রাখছেন এসব অঞ্চলের নারীরা। এতে পরিবারের অর্থনৈতিক সচ্ছলতা অর্জন ও জীবনমান উন্নয়নেও গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠছেন তারা।


জানা গেছে, উপকূলীয় জেলা সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি উপজেলার পানি ও মাটি লবণাক্ত হওয়ায় এর আগে হতদরিদ্র পরিবারের পুরুষরাই উপার্জনে ভূমিকা রাখতেন। দেশের বিভিন্ন প্রান্তের ইটভাটায় শ্রমিক, সুন্দরবননির্ভর, গভীর সমুদ্রে মাছ ধরা এবং রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে রিকশাচালকের কাজ করে জীবিকা নির্বাহ করেন। ফলে এসব পরিবারের নারীদের দিনের পর দিন পুরুষদের ওপর নির্ভর করে অপেক্ষার প্রহর গুনতে হতো। বর্তমানে দিনবদলের অগ্রযাত্রায় এসব অঞ্চলের নারীরা পরিবারে নিজেদের অবস্থান শক্ত করছেন। পাশাপাশি সামাজিক অঙ্গনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।



স্থানীয় সূত্র জানায়, আশাশুনি ও শ্যামনগর উপজেলার দরিদ্র বাসিন্দাদের জীবনমান উন্নয়নে সক্রিয় গৃহিণীদের সরকারিভাবে ছাগল, ভেড়া এবং মৌসুমভিত্তিক গ্রীষ্ম ও শীতকালীন নানা প্রজাতির শাকসবজির বীজ এবং লবণাক্ত জমিতে সবজি চাষ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এ ছাড়া সবজি চাষে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ও ফেরোমন ফাঁদ ব্যবহারে সহযোগিতা করা হচ্ছে। তাছাড়া  দুর্যোগাকালীন যাতে সবজি উৎপাদন অব্যাহত থাকে, সেজন্য মাচা ও বেড পদ্ধতিতে চাষে উদ্বুদ্ধ করা হয়। বর্তমানে উপকূলীয় এলাকায় বস্তায় আদা চাষে উৎসাহিত করায় গ্রামের অনেক বাড়িতে বস্তায় আদা চাষ হচ্ছে। কমিউনিটি-ভিত্তিক মাছ ও সবজি চাষেও তাদের উদ্বুদ্ধ করা হচ্ছে। তবে সরকারি সহযোগিতা প্রয়োজনের তুলনায় অনেক সীমিত বলে জানান বাসিন্দারা। এক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর দাবি জানান তারা।



মুন্সীগঞ্জ ইউনিয়নের কুলতলী গ্রামের মধুজিৎ রপ্তানের স্ত্রী দীপিকা রপ্তান জানান, স্বামীর উপার্জনের ওপরই নির্ভর করে সংসার চলত। এ অবস্থার পরিবর্তনের আশায় প্রথমে বাড়ির আঙিনায় সবজি  চাষ করেছিলাম। ফলন ভালো হওয়ায় নিজেরা খাওয়ার পর বাজারে বিক্রি করে গত বর্ষা মৌসুমে ১০ থেকে ১২ হাজার টাকা হাতে আসে। চলতি শীত মৌসুমে বড় পরিসরে বাড়ির আঙিনা ও পাশের জমিতে সবজি চাষ শুরু করেছি। এখন সংসারে স্বামীর পাশাপাশি নিজেও অর্থনৈতিক সহযোগিতা করতে পারি। সন্তানের লেখাপড়ার কিছু খরচও দিতে পারি।


পদ্মপুকুর ইউনিয়নের দক্ষিণ ঝাঁপা গ্রামের তপন কুমার মণ্ডলের স্ত্রী সবিতা রানী বলেন, অভাবের সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি স্বামীর ওপর নির্ভরশীল ছিলাম। একপর্যায়ে ঝুঁকি নিয়ে নদীতে চিংড়ি পোনা ধরতাম। বর্তমানে ভেড়া পালন ও সবজি চাষে আমি স্বাবলম্বী। আর স্বামীর কাছে কিছু চাইতে হয় না। নিজের টাকা দিয়ে নিজের প্রয়োজন মেটাতে পারি।


বুড়িগোয়ালিনি ইউনিয়ন পরিষদের সদস্য কাজল কান্তি সরকার বলেন, নারীরা এতদিন ঝুঁকি নিয়ে সুন্দরবনের নদীতে চিংড়ি পোনা সংগ্রহ করতেন। এতে নানা রোগে আক্রান্ত হতেন। বাড়ির পতিত জমিতে সবজির চাষ করেন, এখন এতে তাদের পরিবার সচ্ছল।


শ্যামনগর উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা বলেন, লবণাক্ত এলাকায় আমরা ইতোমধ্যে আধুনিক প্রযুক্তিতে চাষাবাদের জন্য নারীদের প্রশিক্ষণ দিয়েছি। এতে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাচ্ছেন এ অঞ্চলের নারীরা।


শ্যামনগর উপজেলা প্রাণিসম্পদ অফিসের উপসহকারী মাহবুবুর রহমান। তিনি বলেন, এলাকায় আধুনিক পদ্ধতিতে প্রাণিসম্পদ পালনের প্রশিক্ষণ ও টিকা সরকারিভাবে ব্যবস্থা করা হয়েছে। এতে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে নারীরা এগিয়ে আসছেন। আমরা সব ধরনের সহযোগিতা দিচ্ছি।


আরও খবর




কুমিল্লায় এসআইয়ের বিরুদ্ধে ঘুষ না পেয়ে মামলার মিথ্যা রিপোর্ট দেওয়ার অভিযোগ

রায়গঞ্জে জেন্ডার সমতা ও অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ডে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার,

বোদায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ৬ নং মাড়েয়া বামনাহাট ইউনিয়নের শাখার পক্ষ থেকে সেলা মেশিন বিতরণ

নড়াইলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

আলোকিত সকালের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে নিয়োগ বিজ্ঞপ্তি

ঈশ্বরগঞ্জে ভুতুড়ে বিদ্যুৎ বিলের ছড়াছড়ি,অতিষ্ঠ ৭২ হাজার গ্রাহক

খোকসায় এক রাতেই দুই স্থানে গরু চুরি,আতঙ্কে কৃষকরা

ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলে অর্ধ-বার্ষিক পরিক্ষা শুরু

মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত

অপপ্রচার ও শিষ্টাচারবর্হিভূত রাজনীতির বিরুদ্ধে রাণীনগরে যুবদলের প্রতিবাদ মিছিল

ছাতকে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও ভার্মি কম্পোস্ট বিতরণ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও ছাএলীগের নাশকতার প্রতিবাদে সুনামগঞ্জে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

কুমিল্লায় এসআইয়ের বিরুদ্ধে ঘুষ না পেয়ে মামলার মিথ্যা রিপোর্ট দেওয়ার অভিযোগ

রায়গঞ্জে জেন্ডার সমতা ও অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ডে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার,

বোদায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ৬ নং মাড়েয়া বামনাহাট ইউনিয়নের শাখার পক্ষ থেকে সেলা মেশিন বিতরণ

নড়াইলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

ঈশ্বরগঞ্জে ভুতুড়ে বিদ্যুৎ বিলের ছড়াছড়ি,অতিষ্ঠ ৭২ হাজার গ্রাহক

খোকসায় এক রাতেই দুই স্থানে গরু চুরি,আতঙ্কে কৃষকরা

ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলে অর্ধ-বার্ষিক পরিক্ষা শুরু

মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত