
আব্দুর রশিদ মোল্লা, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি:
মাগুরার শ্রীপুরে ঈদের দিন অভিনব সাজে "জয় বাংলা" স্লোগানে মিছিল দেওয়ার একটি ভিডিও ভাইরাল হলে মিছিলে জড়িত থাকা দুই জনকে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ।
আটককৃতরা হলেন, গয়েশপুর ইউনিয়ন চর জোকা গ্রামেন মৃত আজাহার কাজীর ছেলে মো: রাজু কাজী (২৮) ও একই গ্রামের মোঃ মজিদ কাজীর ছেলে ঝান্টু কাজী (২৫)।
জানা যায়, ২১ মার্চ সকাল ১০ টার দিকে শ্রীপুর থানাধীন চর জোকা জৈনক মালেক এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর অভিনব সাজে "জয় বাংলা" স্লোগানে মিছিল করেন ৬ থেকে ৭ জন আওয়ামী সমর্থক। মিছিলটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা জন্ম দিলে ২৩ মার্চ সন্ধ্যায় দুইজনকে গ্রেপ্তার করে শ্রীপুর থানা পুলিশ।
শ্রীপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাস বিরোধী আইনের ৭/৮/৯(২)/১০/১১/১২ ধারায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। যার শ্রীপুর থানার মামলা নং-২১। আসামিদের বিচারের নিমিত্তে আদালতে সোপর্দ করা হয়েছে।






























