শিরোনাম
লালমোহনে ইউনিয়ন ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন চলন্ত সিএনজিতে আগুনে পুড়ে ছাই, নিঃস্ব পরিবার শাজাহানপুরে সানফ্লাওয়ার একতা যুব সংঘ‌ এর উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ ধুনটে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা পত্নীতলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ৪শ শাড়ি বিতরণ করলেন এমপি এনামুল পরিচ্ছন্ন ও মশা মুক্ত রাজশাহী গড়তে চাই : রাসিক প্রশাসক মুরাদনগরে মসজিদের ‘ইতিকাফকারীদের’ সাথে ইফতার করলেন ইউএনও আব্দুর রহমান ‎ঝড়ে বিধ্বস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ালো চরফ্যাশন উপজেলা প্রশাসন আখাউড়ায় ইফতার মাহফিলে বিশিষ্ট ব‍্যক্তি বর্গের মিলন মেলা চাটখিলে মেয়র প্রার্থী মাসুদ রানার উদ্যোগে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত
বুধবার ১৮ মার্চ ২০২৬
বুধবার ১৮ মার্চ ২০২৬

‘সড়ক নিরাপত্তা আইন’ নামে নতুন আইন প্রণয়নের দাবি নিসচার

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ০১ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ০১ অক্টোবর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

সড়ক দুর্ঘটনামুক্ত বাংলাদেশ গড়তে ‘সড়ক নিরাপত্তা আইন’ নামে নতুন একটি আইন প্রণয়নের দাবি জানিয়েছে নিরাপদ সড়কের জন্য আন্দোলনকারী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)।



মঙ্গলবার (১ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির চেয়ারম্যান ও সাবেক চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।


সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২০১৮ সালে শিক্ষার্থী আন্দোলনের ফলে তৎকালীন সরকার ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ নামে একটি আইন পাস করলেও আইনটি আজও পুরোপুরি বাস্তবায়ন হয়নি এবং আইনটিতে সড়ক ব্যবহারকারীদের নিরাপত্তার বিষয়টি উপেক্ষিত। আমরা বারবার সরকারকে অনুরোধ করেছিলাম আইনটির নামকরণ ‘সড়ক পরিবহন ও সড়ক নিরাপত্তা আইন’ করা হোক। দুঃখের বিষয় দুষ্টচক্রের চাপে শেষ পর্যন্ত নিরাপত্তা কথাটি রাখা হয়নি।




ইলিয়াস কাঞ্চন বলেন, আমার সংগঠন আজ আপনাদের মাধ্যমে বর্তমান সরকারের কাছে ‘সড়ক নিরাপত্তা আইন’ নামে একটি নতুন আইন প্রণয়নের জোর দাবি জানাচ্ছি। যে আইনে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত হবে। এছাড়া দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘রোড সেফটি ইউনিট’ গঠন করতে হবে। এতে করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষা জীবন থেকে নিজেরদের জীবন এবং অন্যদের জীবন বাঁচানোর কৌশল রপ্ত করতে পারে। ‘রোড সেফটি অথরিটি’ গঠন করা আমাদের আরো একটি দাবি। সড়ক সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের সচিবদের সমন্বয়ে উচ্চ পর্যায়ের এই অথরিটি গঠন হবে যারা রোডক্রাশ মুক্ত বাংলাদেশ গড়তে যা যা করণীয় তা বাস্তবায়ন করবে।


আক্ষেপ করে নিসচার চেয়ারম্যান বলেন, সড়ককে নিরাপদ করার দায়িত্ব সরকারের। আমরা হলাম স্টেকহোল্ডার। অতীতে যখন যে সরকার দেশ পরিচালনা করেছে, স্বভাবতই সড়ক নিরাপত্তার দাবি দাওয়া নিয়ে তাদের কাছে যেতে হয়েছে, তার মানে এই নয় যে, আমি বা আমার সংগঠন সেই সরকারের অংশ। শুধু আমাদের আন্দোলনকে দমিয়ে রাখার জন্য একটি অশুভ চক্র সু-কৌশলে রাজনৈতিক ট্যাগ লাগিয়ে দিয়েছে। যখন যে সরকার ক্ষমতায় এসেছে আমাকে বানিয়েছে তার বিরোধী দলের লোক। অত্যন্ত পরিতাপের সাথে বলতে হচ্ছে, বর্তমান অন্তর্বর্তী সরকারকেও কান ভারী করা হয়েছে এই বলে যে, আমি পতিত সরকারের লোক। দুঃখ ভারাক্রান্ত মনে বলতে হচ্ছে, ৩১ বছর ধরে দেশের মানুষের কল্যাণে নিরলস কাজ করে যাওয়া সংগঠনটিকে সকল সরকারের কাছে অবহেলিত ও নিগৃহিত হতে হয়েছে।



জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪ পালন উপলক্ষ্যে অক্টোবর মাসব্যাপী সংগঠনের পক্ষে কর্মসূচি ঘোষণা করেন ইলিয়াস কাঞ্চন।


কর্মসূচির মধ্যে আছে— ফ্রি হেলমেট বিতরণ, সড়কে যানবাহনে চলাচলের জন্য করণীয় শীর্ষক সচেতনতামূলক লিফলেট বিতরণ, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সড়ক ব্যবহারে সচেতন করতে ‘শিক্ষার্থী’ সমাবেশ, যারা স্বেচ্ছাশ্রম দিতে চায় এমন সড়ক যোদ্ধাদের মাঝে সেফটি জ্যাকেট বিতরণ, মোটর শ্রমিকদের মাঝে সেফটি জ্যাকেট বিতরণ, রাস্তায় যানবাহন চলাচলে এবং পথচারী পারাপারে ‘স্পিড ব্রেকার’ ও ‘জেব্রা ক্রসিংয়ে রং করণ’, যানজট নিরসনে ট্রাফিক ক্যাম্পেইন, সড়ক নিরাপত্তা ইস্যুতে সংবাদ সম্মেলন, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান, সড়ক নিরাপত্তা সংক্রান্ত শিক্ষার্থী প্রশিক্ষণ কর্মশালা, শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা, অভিভাবক সমাবেশ, মা সমাবেশ, চালক প্রশিক্ষণ কর্মশালা, গোলটেবিল বৈঠক, র‍্যালি ও সমাবেশ, স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময়, সড়কের গুরুত্বপূর্ণ স্থানে জনসচেতনতামূলক সাইন বোর্ড স্থাপন, অবৈধ রেল ক্রসিংয়ে সতর্কতামূলক সাইন বোর্ড স্থাপন, মহীয়সী নারী মরহুমা জাহানারা কাঞ্চনের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন।


আরও কর্মসূচির মধ্যে আছে— রোডক্রাশে আহত/নিহত পরিবারের মাঝে সাধ্যমতো সহায়তা প্রদান, পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়ার আয়োজন এবং আহতদের সংবর্ধনা প্রদান, যেখানে নগর পরিবহন সার্ভিস নেই সেখানে নগর পরিবহন চালুর দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান, মানববন্ধন, শহরের জনবহুল এলাকায় সড়ক সচেতনতামূলক আলোকচিত্র প্রদর্শনী, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে সড়ক নিরাপত্তা বিষয়ে বয়সভিক্তিক রচনা প্রতিযোগিতার আয়োজন ও সেরাদের পুরস্কার বিতরণ, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপন কর্মসূচি পালন, দুর্ঘটনায় আহতদের স্বেচ্ছায় রক্তদান, দুর্গাপূজার সময় জনবহুল মণ্ডপে যাতায়াতের রাস্তায় ট্রাফিক ক্যাম্পেইন ও যানচলাচল স্বাভাবিক রাখা, ইমামদের নিয়ে সড়ক নিরাপত্তামূলক প্রশিক্ষণ কর্মশালা, বিট পুলিশিং ও হাইওয়ে পুলিশের সাথে মত বিনিময়, যানবাহন মালিকদের সাথে মতবিনমিয়। উন্মুক্ত জলাশয়ে মৎস্য অবমুক্তকরণ, রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট উপদেষ্টাদের মূল্যবান বাণী এবং দেশের সড়ক বিশেষজ্ঞদের লেখা নিয়ে 'নিরাপদ' নামে একটি স্মরণিকা প্রকাশ, ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষ্যে সরকারি কর্মসূচিতে অংশ গ্রহণ এবং নিসচা কেন্দ্রীয় ও শাখা পর্যায়ে নিজস্ব কর্মসূচি পালন।


সংবাদ সম্মেলনে সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।


আরও খবর




লালমোহনে ইউনিয়ন ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

চলন্ত সিএনজিতে আগুনে পুড়ে ছাই, নিঃস্ব পরিবার

শাজাহানপুরে সানফ্লাওয়ার একতা যুব সংঘ‌ এর উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ

ধুনটে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

পত্নীতলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ৪শ শাড়ি বিতরণ করলেন এমপি এনামুল

ছাতকে পল্লী বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনে কাজ চলমান, পুরোপুরি স্বাভাবিক হতে লাগতে পারে আরও দুই দিন।

স্বচাষ চওড়া বাড়ি নূরানী একাডেমির মাদ্রাসায় ইফতার মাহফিল

ধর্মপাশা পাইকুরাটিতে ভিজিএফ নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় চিকিৎসক ও নৈশপ্রহরীর পৃথক ঝুলন্ত মরদেহ উদ্ধার

পরিচ্ছন্ন ও মশা মুক্ত রাজশাহী গড়তে চাই : রাসিক প্রশাসক

শেষ রক্ষা হলো না অরক্ষিত নজরখালি বাঁধ,পানিতে তলিয়ে যাওয়ার শঙ্কায় হাওরের ফসল

ঢাকাস্থ মনপুরা উন্নয়ন ফোরাম-(ডিএমইউএফ) এর কমিটি গঠন সভাপতি- মিজান,সাধারন সম্পাদক- আলাউদ্দীন মোল্লা ও সাংগঠনিক সম্পাদক- হাসান

ঝড়ে কেড়ে নিল শেষ আশ্রয়, গাছ সরাতেও বাধা

মোতালিব খানের উদ্যোগে ইফতার ও মিলাদ মাহফিল

মুরাদনগরে মসজিদের ‘ইতিকাফকারীদের’ সাথে ইফতার করলেন ইউএনও আব্দুর রহমান

শ্যামনগরে গৃহবধূ তামিমার মৃত্যু ঘিরে রহস্য,আটক স্বামী

সাংবাদিকতার ন্যূনতম ব্যাকরণ সম্পর্কে নেই ধারণা এরাও পরিচয় দিচ্ছে সাংবাদিক, বিপাকে প্রকৃত সংবাদকর্মীরা

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা, দ্রুত ন্যায়বিচারে সামারি ট্রায়ালের ওপর জোর

গুরুদাসপুরে দুই গৃহবধুকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে মোবাইল কোর্টে ভুয়া সাংবাদিকের কারাদণ্ড

রামপালে ভিত্তিহীন অভিযোগের প্রতিকার চেয়ে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

আল্লাহর নৈকট্যের পথে এক মাসের বিশেষ সফর

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

কুমিল্লা হতে সংরক্ষিত মহিলা এমপি হতে চান শামীমা আক্তার রুবী,নিজ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া

বিশ্বদৃষ্টি সম্পাদক সম্মাননা পদক পেলেন মুরাদনগরের শামীমা আক্তার রুবি

কাউন্সিলর থেকে মেয়র পদের দৌড়ে: ভোলা পৌরসভায় আলোচনায় হুমায়ুন কবির সোপান

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস

গঙ্গাচড়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন,লাল সভাপতি ও রিজু সাধারণ সম্পাদক

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড

রামপালে সাংবাদিকের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় সাধারণ ডায়েরি


এই সম্পর্কিত আরও খবর

মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী

পেট্রোল পাম্পে ‘প্যানিক বায়িং’

গণপরিবহন ব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনা, আলোচনায় ইলেকট্রিক বাস

সংসদের মন্দ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ

ভরা মৌসুমে সারের মূল্যবৃদ্ধি, বোরো চাষে বিপদসংকেত

প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবায় অবহেলা সহ্য করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী

ওয়াসার পানির দাম বাড়ায় ক্ষুব্ধ গ্রাহকরা

কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষা খাতই হবে প্রধান চালিকাশক্তি

দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর

চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান