শিরোনাম
নবাব ফয়জুন্নেছা কলেজ ও ওয়াকফ সম্পদ সংরক্ষণের দাবীতে মানববন্ধন অষ্টগ্রামে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল ডাক্তার শূন্য দেখার কেউ নেই অভিযোগ এলাকাবাসী গঙ্গাচড়ায় তিস্তায় আকস্মিক ভাঙন,পরিদর্শনে উপজেলা বিএনপির নেতারা সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ খোলা আকাশের নিচে ৭ বছর: শেরপুরে রাস্তার ধারের চৌকিতেই কাটে রহস্য মানব শহীদের দিনরাত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ লালমোহনে শুদ্ধ বানান ও শুদ্ধ উচ্চারণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ‘শিক্ষার্থী নিয়ে উধাও’ হওয়ার খবর কাল্পনিক, সামাজিকভাবে হেয় করার চক্রান্ত: আইএইচটি শিক্ষক অসীম মুরাদনগরে ৪৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার পত্নীতলায় ৩০পিচ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১
রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬
রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২৬

সরকারের সঙ্গে মিলে দেশ পরিচালনা করতে চান জিএম কাদের

প্রকাশিত:রবিবার ১৮ ফেব্রুয়ারী ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৮ ফেব্রুয়ারী ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

সরকারের সঙ্গে মিলে দেশ পরিচালনা করার আগ্রহ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেছেন, সবাই মিলে দেশ পরিচালনা করব, কিছুদিনের জন্য তো অনেক দেশে হয়ে থাকে কোনো ক্রাইসিস হলে। তবে এরকম কোনো অফার আমরা পাইনি। যদি সেরকম কোনো অফার আসে তখন সবকিছু বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নেব।


শনিবার বিকালে রংপুর জেলা ও মহানগর দলের কর্মিসভায় যোগদানের পূর্বে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এরপর তিনি নগরীর সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয়ে মহানগর ও জেলা জাতীয় পার্টির কর্মিসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।


সরকারের মন্ত্রিসভায় যাওয়ার বিষয়ে কোনো প্রস্তাব আছে কিনা- এমন প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন, সংসদে বিরোধী দল সরকারের জবাবদিহিতা নিশ্চিত করবে। আর সরকার মানে হলো সম্পূর্ণ মন্ত্রিসভা একত্রিতভাবে সরকার। যদি আমরা অ্যাকাউন্টেবল করতে চাই, তার (সরকার) দোষ-ত্রুটি তুলে ধরতে চাই, তাহলে তো আমি মন্ত্রিসভার সদস্য এটা সম্ভব না। 


জিএম কাদের বলেন, সংসদ মোটামুটি গতানুগতিকভাবেই চলছে। যেহেতু সংসদে বিরোধী দলের সংখ্যায় আমরা কম। তাই সরকারের পক্ষেই একতরফাভাবে বেশিরভাগ কথাবার্তা হচ্ছে।  সংসদ আরও সুন্দর কার্যকর হয় যদি উত্তপ্ত হয়। যদি উভয়পক্ষই সমান সমানভাবে কথাবার্তা বলে, তাহলেই সংসদটা সত্যিকার অর্থে কার্যকর এবং প্রাণবন্ত হয়। সেটা এখন পর্যন্ত হয়নি।


তিনি বলেন, মিয়ানমার আর্মির সঙ্গে আরাকান আর্মির চলমান যুদ্ধে বাংলাদেশে নতুন সমস্যার সূচনা হয়েছে।  আমরা এ বিষয়ে উদ্বিগ্ন। তবে দ্রুতই এই সমস্যার সমাধান হবে এবং বাংলাদেশ বিপদমুক্ত হবে বলে প্রত্যাশা করছি।


জিএম কাদের বলেন, মিয়ানমারের সৈন্যরা যেহেতু ফিজিক্যালি আমাদের দেশে প্রবেশ করছে, এটা নিয়ে সরকারের সিদ্ধান্তে প্রশ্ন আছে। এ নিয়ে আমাদের প্রস্তুতি নিতে হবে।  আমরা এ বিষয়ে সবাই উদ্বিগ্ন। যেটাই হোক না কেন, এ বিষয়ে দেশবাসীর কাছে সুস্পষ্টভাবে বিষয়টি তুলে ধরা দরকার।


জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, এখন যারা দেশে ঢুকছেন, সংখ্যায় খুব বেশি নয়। তবে বিগত সময়ে প্রায় ১২ লাখ রোহিঙ্গা দেশে প্রবেশ করেছে। আরও যদি প্রবেশ করে কিংবা আসা শুরু হয় তাহলে আমাদের সমস্যা তৈরি করবে।


জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও সাবেক বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের কাউন্সিলের তারিখ ঘোষণা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জিএম কাদের বলেন, রাজনীতি ও দল করার অধিকার সবার রয়েছে। যারা এসব করছে, তারা কেউ জাতীয় পার্টির নয়। তাছাড়া এসব কাউন্সিল আইনগত কোনো ভিত্তি রাখে না। এজন্য এ বিষয়ে আমাদের কোনো মতামত নেই।


এর আগে সকালে তিনি রংপুর নগরীর সেনপাড়াস্থ স্কাইভিউ বাসভবনে দলীয় নেতাকর্মী ও সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর দুপুরে রংপুর নগরীর সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দোয়া ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। 


এ সময় আগামীতে শিক্ষারমান বাড়ানোসহ শিক্ষাপ্রতিষ্ঠানে অনৈতিক কর্মকাণ্ড বন্ধে সরকারের প্রতি দাবি তোলা হবে বলে জানান বিরোধীদলীয় নেতা জিএম কাদের। তিনি বলেন, ‘রাজনৈতিক প্রভাব খাটিয়ে ও প্রশাসনের ছত্রছায়ায় সরকারদলীয় ছাত্রনেতারা বিশ্ববিদ্যালয়গুলোতে নানা অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।’ 


অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘দেশের শিক্ষা খাতে আবকাঠামোগত যথেষ্ট উন্নয়ন হলেও শিক্ষারমান বাড়ছে না। আন্তর্জাতিক মানদণ্ডে দেশের শিক্ষা ব্যবস্থা অনেক পিছিয়ে আছে।’


এ সময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, পার্টির ভাইস চেয়ারম্যান ও মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলার যুগ্ম আহ্বায়ক মো. শাফিউর রহমান শাফি, কেন্দ্রীয় সদস্য ও রংপুর মহানগরের সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।


আরও খবর




রাজবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ কর্মসূচি অনুষ্ঠিত

অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না- সাতক্ষীরায় আইনমন্ত্রী

বোদায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ২০২৬

বাঁচতে চান পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নগেন

নবাব ফয়জুন্নেছা কলেজ ও ওয়াকফ সম্পদ সংরক্ষণের দাবীতে মানববন্ধন

অষ্টগ্রামে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল ডাক্তার শূন্য দেখার কেউ নেই অভিযোগ এলাকাবাসী

গঙ্গাচড়ায় তিস্তায় আকস্মিক ভাঙন,পরিদর্শনে উপজেলা বিএনপির নেতারা

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

খোলা আকাশের নিচে ৭ বছর: শেরপুরে রাস্তার ধারের চৌকিতেই কাটে রহস্য মানব শহীদের দিনরাত

লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

লালমোহনে শুদ্ধ বানান ও শুদ্ধ উচ্চারণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বাঁশখালীতে হামলায় স্ত্রী-পুত্রসহ ৪ জন আহত

চট্টগ্রাম অঞ্চলের নেতৃবৃন্দের সঙ্গে বোয়ালখালী বৌদ্ধ যুব পরিষদের মতবিনিময়

রায়গঞ্জে চাঁদা না পেয়ে মুরগি ব্যবসায়ীর ওপর হামলা

গাজীপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

রাজারহাটে ঘড়িয়ালডাঙ্গা জমিদারবাড়ি কালের গর্ভে হারিয়ে যাওয়া এক শেকড়


এই সম্পর্কিত আরও খবর

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা

বাবা-মায়ের ভুলে সন্তান ডিভাইসে আসক্তিততে .নীরব মহামারি. হিসেবে দেখা দিয়েছে

১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ শুরু, ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক

আরো ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেম চালু

রাতেও বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট : জ্বালানিমন্ত্রী

তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা: অতুল কেশপ

গ্যাসের সংকট আরও তীব্র, ভোগান্তি চরমে

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক