শিরোনাম
মৌকরা ইউনিয়ন ছাত্র হিযবুল্লাহর কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত বিশ্বকাপ উন্মাদনায় মেটে উঠেছে মুরাদনগরের তরুণরা নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের ফল উৎসব চন্দনাইশে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কালীগঞ্জে অবহিতকরণ ও পরিকল্পনা সভা প্রধানমন্ত্রীর বৃক্ষরোপনের আহবানে শিক্ষার্থীদের মাঝে এসএসএস এর ১ হাজার চারা বিতরণ জাকির হোসেন বাবু জামপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী হওয়াতে জনসাধারণের মাঝে স্বস্তি ফিরে এসেছে কুমিল্লায় এসআইয়ের বিরুদ্ধে ঘুষ না পেয়ে মামলার মিথ্যা রিপোর্ট দেওয়ার অভিযোগ রায়গঞ্জে জেন্ডার সমতা ও অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত আলোকিত সকালের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে নিয়োগ বিজ্ঞপ্তি
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬

সুদানে সন্ত্রাসী হামলায় শহীদ কিশোরগঞ্জের জাহাঙ্গীর আলম

প্রকাশিত:রবিবার ১৪ ডিসেম্বর ২০২৫ | হালনাগাদ:রবিবার ১৪ ডিসেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

সুদানে সন্ত্রাসী হামলায় শহীদ কিশোরগঞ্জের জাহাঙ্গীর আলম

মো. আল আমিন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

সুদানের (আবেই) এলাকায় সন্ত্রাসীদের ভয়াবহ হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী প্রাণ হারিয়েছেন। শান্তির জন্য দায়িত্ব পালন করতে গিয়ে শহীদদের তালিকায় যুক্ত হয়েছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দি গ্রামের সন্তান জাহাঙ্গীর আলম (৩০)। গত (৭ নভেম্বর) পরিবারের চোখের জল আর বুকভরা স্বপ্ন নিয়ে তিনি পাড়ি জমিয়েছিলেন সুদানে।

শনিবার (১৩ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)'র এক খুদে বার্তায় এই মর্মান্তিক ঘটনার কথা জানা যায়।
আইএসপিআর জানায়, সুদানের আবেই এলাকায় জাতিসংঘের একটি ঘাঁটিতে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এতে বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী নিহত হন এবং অন্তত আটজন আহত হন। হামলার পরও সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষ চলমান রয়েছে। এখনো অস্থিতিশীল পুরো এলাকা।

নিহত জাহাঙ্গীর আলম উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দি গ্রামের আকন্দ বাড়ির হযরত আলীর ছেলে। সে বাংলাদেশ সেনাবাহিনীর মেসওয়েটার পদে কর্মরত ছিলেন। তার ব্যক্তিগত নং: (সিএস-২২০১০৯)


পারিবারিক সূত্রে জানা যায়, তিন ভাইয়ের মধ্যে জাহাঙ্গীর আলম ছিলেন মেঝো ছেলে। তার বড় ভাই মো. মোস্তফা প্রবাসী এবং ছোট ভাই মো. শাহিন মিয়া বাড়িতে কৃষিকাজ করেন।

স্ত্রী আর তিন বছরের একমাত্র ছেলে ইরফানকে রেখে দেশ ছেড়েছিলেন তিনি। বাবার মৃত্যুর খবর শুনে বাড়ির উঠোনজুড়ে এখন শুধু কান্না আর হাহাকার। বাবার আদর কী, তা বোঝার আগেই চিরতরে পিতৃহারা হলো ছোট্ট ইরফান।

প্রায় এগারো বছরের বেশি সময় ধরে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন জাহাঙ্গীর আলম। শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনের স্বপ্ন নিয়ে এক মাস সাত দিন আগে সুদানে যান তিনি। পরিবারের সদস্যরা জানান, সন্তানকে ভালো ভবিষ্যৎ দেওয়ার আশাতেই জীবনের ঝুঁকি নিয়ে বিদেশের মাটিতে দায়িত্ব পালন করছিলেন তিনি।

জাহাঙ্গীর আলমের মৃত্যুর খবরে তারাকান্দি গ্রাম যেন স্তব্ধ হয়ে গেছে। প্রতিবেশীরা বলছেন, শান্ত স্বভাবের এই মানুষটি দেশের জন্য জীবন দিয়ে গেলেন। এলাকায় শোকের মাতম চলছে। সবাই এক কণ্ঠে শহীদ জাহাঙ্গীর আলমের আত্মার মাগফিরাত কামনা করছেন এবং তার অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

ছোট্ট শিশু ইরফান ছোট চাচা শাহিনের কোলে, এ যেন বাবার শোকে স্তব্ধ। চাচা শাহিন কাঁদতে কাঁদতে বলেন, আমার ভাই আমাকে খুব আদর করতেন।যখন যা চেয়েছি তাই দিয়েছেন। কিছুদিন আগেও আমাকে ফোন দিয়ে বলছে মা-বাবার সেবা যত্ন করতে তারা যা চায় তার ব্যবস্থা করতে কৃষি কাজগুলো করে ফেলতে পরে উনি টাকা দিবেন বলছে। এরপর আমার ফোন নষ্ট হয়ে যায় আর ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারিনি।

নিহতের চাচাতো ভাই হানিফ মিয়া বলেন, আমার চাচাতো ভাইয়ের মত মানুষই হয় না। সে খুবই ভালো মানুষ ছিলেন সবকিছু আমাদের সাথে পরামর্শ করতেন। গতকাল রাতে আমরা যখন শুনতে পারি ওই শান্তিরক্ষী মিশনে বিমান ঘাঁটিতে হামলা হয়েছে এরপর আমার ভাইয়ের সাথের একজনের সাথে যোগাযোগ করে আমরা বিষয়টি জানতে পারি।

নিহতের বাবা হযরত আলী কাঁদতে কাঁদতে বলেন, এক মাস আগে আমার বাবা গেছে মিশনে। সে যাওয়ার সময় বলেছে তার ছেলেকে দেখে শুনে রাখতে। আর আমাকে বলেছে কাজ কাম কম করতে যেহেতু আমি অসুস্থ মানুষ সে দেশে এসে আমাকে টাকা দিবে এবং যাওয়া সময় সে টাকা দিয়ে গেছে। আমার বাবা নেই বলে কাঁদতে থাকেন।

নিহতের মা পালিমা বেগম কাঁদতে কাঁদতে বলেন, আমার বাবাকে এনে দেন। এক সংবাদকরীকে দেখে বলেন আমার বাবা আপনার থেকে আরো উঁচু লম্বা সুন্দর। গতকালকে রাত্রে থেকে কাঁদতে কাঁদতে আমার বাবাকে খুঁজতেছি আমার বাবাকে এনে দেন। সে আমার ঘরের বাবা কেউ বলতো না সে এত সুন্দর আমার ঘরের বাবা আপনাদের থেকে সুন্দর।

স্ত্রী রুবাইয়া আক্তার, কাঁদতে কাঁদতে বার বার মুর্চা যাচ্ছেন। কাঁদতে কাঁদতে বলেন আমার ছবি গেলে আমার স্বামীর আজাব হবে বলে আরো কাঁদতে থাকেন।

নিহতের ফুফাতো ভাই হোসেন্দী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সুরুজ মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল মিডিয়ার মাধ্যমে এমন হামলার ঘটনা জানতে পেরে আমরা উদ্বিগ্ন হয়ে পড়ি। এর কিছুক্ষণ পরেই তার সাথের একজন ফোন দিয়ে মৃত্যুর ঘটনা জানায়। আসলে এমন মৃত্যু মেনে নেওয়ার মতো নয় তবে দেশে হয়ে শান্তি প্রতিষ্ঠার জন্য জীবন দেওয়া গর্বের।


পাকুন্দিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস বলেন, আমি ঘটনার শোনার পরই পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করছি।


প্রসঙ্গত,সুদানে চলমান সহিংস পরিস্থিতির মধ্যেই বাংলাদেশী শান্তিরক্ষীরা জাতিসংঘের অধীনে দায়িত্ব পালন করে আসছেন। শান্তি প্রতিষ্ঠায় দায়িত্ব পালনের সময় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের এমন আত্মত্যাগ জাতির জন্য গভীর বেদনার বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।


আরও খবর




ধর্মমন্ত্রীর নির্দেশনায় যানজট নিরসনে উদ্যোগ, উচ্ছেদ অভিযানে বাজার কমিটিকে দায়িত্ব দিল উপজেলা প্রশাসন

শিশু ধর্ষণের অভিযোগে উত্তাল খোলাহাটি রেস্টুরেন্টে ভাঙচুর ও অগ্নিসংযোগ

ফুলপুরে আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার

রংপুর নর্থ ভিউ হোটেলের ছাদ থেকে পড়ে ছাত্রীর মৃত্যু: আত্মহত্যার প্ররোচনার অভিযোগে রংপুর মেডিকেলের ছাত্র গ্রেপ্তার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী আজমল হোসেন হিরো

কাশিমপুরে মাদক সেবন ও ব্যবসা ছাড়ার অঙ্গীকার আমজাদ দেওয়ানের

গাজীপুর সিটি কর্পোরেশনের ১৯তম সাধারণ সভা অনুষ্ঠিত

পালিয়েও শেষ রক্ষা হয়নি,সাংবাদিককে ফাঁসাতে গিয়ে অবশেষে অস্ত্র মামলায় কারাগারে অজুফা বেগম

রাজবাড়ীতে ১ লক্ষ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল

পাকুন্দিয়ার কৃতি সন্তান অধ্যাপক ডা. গোলাম মোস্তফা মানিককে শেষ বিদায় তিন দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন, শোকের ছায়া চিকিৎসা অঙ্গন ও নিজ এলাকায়

ফুলবাড়ীয়ায় বজ্রপাতে এক কলেজ ছাত্রী সহ নিহত ২

অনুমোদনহীন আইসক্রিম কারখানায় মোবাইল কোর্টের অভিযান, জরিমানা

প্রথম বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ানডো টুর্নামেন্টে ডুয়েটের অংশগ্রহণ

মৌকরা ইউনিয়ন ছাত্র হিযবুল্লাহর কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

টাঙ্গাইলে নারী নির্যাতন প্রতিরোধে সরকারি-বেসরকারি সমন্বয় জোরদারের আহ্বান

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

ধর্মমন্ত্রীর নির্দেশনায় যানজট নিরসনে উদ্যোগ, উচ্ছেদ অভিযানে বাজার কমিটিকে দায়িত্ব দিল উপজেলা প্রশাসন

শিশু ধর্ষণের অভিযোগে উত্তাল খোলাহাটি রেস্টুরেন্টে ভাঙচুর ও অগ্নিসংযোগ

ফুলপুরে আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেফতার

রংপুর নর্থ ভিউ হোটেলের ছাদ থেকে পড়ে ছাত্রীর মৃত্যু: আত্মহত্যার প্ররোচনার অভিযোগে রংপুর মেডিকেলের ছাত্র গ্রেপ্তার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী আজমল হোসেন হিরো

কাশিমপুরে মাদক সেবন ও ব্যবসা ছাড়ার অঙ্গীকার আমজাদ দেওয়ানের

গাজীপুর সিটি কর্পোরেশনের ১৯তম সাধারণ সভা অনুষ্ঠিত

পালিয়েও শেষ রক্ষা হয়নি,সাংবাদিককে ফাঁসাতে গিয়ে অবশেষে অস্ত্র মামলায় কারাগারে অজুফা বেগম

রাজবাড়ীতে ১ লক্ষ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল

পাকুন্দিয়ার কৃতি সন্তান অধ্যাপক ডা. গোলাম মোস্তফা মানিককে শেষ বিদায় তিন দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন, শোকের ছায়া চিকিৎসা অঙ্গন ও নিজ এলাকায়