শিরোনাম
লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা ! থানায় আত্মসমর্পণ করল খুনি পোরশায় এমপি মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদান করেন কড়িদহ উচ্চ বিদ্যালয় মুরাদনগর ভেঙ্গে বাঙ্গরা উপজেলা হওয়ায় এলাকায় আনন্দ-উচ্ছ্বাস,প্রশংসিত ধর্মমন্ত্রী পাটাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়ম-দুর্নীতির অভিযোগ,তদন্তের নির্দেশ চাঁদপুরে সংস্কারের অভাবে ঝুঁকিতে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের সড়ক চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নীলফামারীর পলাশবাড়ী বাজারে ‘শিফা মেডিসিন অ্যান্ড হিজামা সেন্টার’-এর উদ্বোধন গায়ে হলুদের একদিন আগে গলায় ফাঁস দিয়ে কনের আত্মহত্যা মুরাদনগরে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা
বৃহস্পতিবার ০২ জুলাই ২০২৬
বৃহস্পতিবার ০২ জুলাই ২০২৬

‘তালেবানদের অন্যায় সিদ্ধান্ত’, রাশিদের পর তীব্র প্রতিবাদ জানালেন নাবি

আলোকিত প্যাভিলিয়ন ডেস্ক
প্রকাশিত:বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

রাশিদ খানের পর এবার মোহাম্মাদ নাবি। তালেবান সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে সরব আফগান ক্রিকেটের সবচেয়ে বড় দুই তারকা। রাশিদের চেয়েও বরং আরও কড়া ভাষায় প্রতিবাদ জানালেন নাবি। আফগান নারীদের ‘নার্সিং অ্যান্ড মিডওয়াইভস’ ট্রেনিং ইনস্টিটিউট বন্ধ করার সিদ্ধান্তকে ‘প্রবল অন্যায়’ হিসেবে উল্লেখ করে নাবি তাগিদ জানালেন নারী শিক্ষার দুয়ার খুলে দিতে।


২০২১ সালের অগাস্টে তালেবানরা ক্ষমতায় ফেরার পর থেকেই আফগান নারীদের রুদ্ধ করে রাখার পদক্ষেপ এসেছে একের পর এক। নারীদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা নিষিদ্ধ করা হয়েছে অনেক আগেই। সমাজ ও রাষ্ট্রের নানা ক্ষেত্রেও নারীদের অংশগ্রহণ একদম সীমিত করা হয়েছে।


খেলাধুলায় নারীদের অংশগ্রহণ পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে সেখানে। তাতে থমকে গেছে আফগানিস্তান নারী ক্রিকেট দল গঠনের প্রক্রিয়াও। যদিও টেস্ট মর্যাদা পাওয়া ও আইসিসির রাজস্বের ভাগ পাওয়ার একটি শর্ত নারী ক্রিকেট কার্যক্রম চালু থাকা।


কেবল মেডিকেল বিভাগেই কিছুটা ছাড় দিয়ে নারী শিক্ষার কিছু কার্যক্রম চালু আছে। সেখানেও এবার একটি দুয়ার বন্ধ করা হয়েছে এই নার্সিং অ্যান্ড মিডওয়াইভস ট্রেনিং ইনস্টিটিউট বন্ধ করে।


এই সিদ্ধান্তের পর ইনস্টাগ্রাম স্টোরিতে দীর্ঘ পোস্ট দিয়ে দুঃখ ও হতাশা প্রকাশ করেন আফগান ক্রিকেটের সবচেয়ে বড় তারকা রাশিদ। শুধু মেডিকেল শিক্ষাই নয়, নারীদের শিক্ষার সব দুয়ার খুলে দিয়ে জাতিকে এগিয়ে নেওয়ার সুযোগ দেওয়ার অনুরোধ জানান তিনি।


আফগান ক্রিকেটের প্রথম বৈশ্বিক তারকা নাবি আরও সুনির্দিষ্ট ও তীব্র ভাষায় অভিমত ও অনুরোধ জানালেন নিজের ‘এক্স’ পাতায়।


“নারীদের চিকিৎসা শিক্ষা নিষিদ্ধ করার তালেবানদের সিদ্ধান্ত শুধু হৃদয় ভাঙার মতোই নয়, বরং প্রবল অন্যায়ও। ইসলামে সবসময়ই সবার জন্য শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে এবং মুসলিম নারীদের প্রেরণাদায়ী উদাহরণ দিয়ে ইতিহাসও অনেক সমৃদ্ধ, প্রজন্মের পর প্রজন্মে নিজেদের জ্ঞানের আলোয় যারা অবদান রেখেছেন।”


“আমি তালেবানদের প্রতি তাগিদ জানাব এই ব্যাপারগুলো উপলব্ধি করতে। নারীদের শেখার সুযোগ না দেওয়া ও দেশকে সেবা করার সুযোগ না দেওয়া মানে তাদের স্বপ্ন ও জাতির ভবিষ্যতের সঙ্গে প্রতারণা করা। আমাদের মেয়েদের শিক্ষার সুযোগ দিন, সমৃদ্ধ হতে দিন এবং সবার জন্য আরও সমৃদ্ধ আফগানিস্তান গড়ে তুলুন। এটা তাদের অধিকার এবং আমাদের দায়িত্ব এটা রক্ষা করা।”


এছাড়াও কুরআনের আয়াত ও হাদিসের আলোকে নারী শিক্ষার প্রতি সমর্থন জানিয়ে ফেইসবুকে পোস্ট করেন আফগানিস্তানের আরেক তারকা ক্রিকেটার রাহমানউল্লাহ গুরবাজও। 


আরও খবর




গাজীপুরে নিম্নমানের পাথর ও কম রডে ড্রেন নির্মাণ, ক্ষুব্ধ এলাকাবাসী

লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা ! থানায় আত্মসমর্পণ করল খুনি

পোরশায় এমপি মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদান করেন কড়িদহ উচ্চ বিদ্যালয়

মুরাদনগর ভেঙ্গে বাঙ্গরা উপজেলা হওয়ায় এলাকায় আনন্দ-উচ্ছ্বাস,প্রশংসিত ধর্মমন্ত্রী

পাটাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়ম-দুর্নীতির অভিযোগ,তদন্তের নির্দেশ

রাঙ্গাবালীতে নজরুল বর্ষের উদ্বোধন

চাঁদপুরে সংস্কারের অভাবে ঝুঁকিতে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের সড়ক

পূর্ব সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে তিনটি নৌকাসহ ২৪ বোতল কীটনাশক ও শুঁটকি তৈরির সরঞ্জাম জব্দ

বগুড়ায় প্রতিবন্ধী শ্যালিকাকে ধর্ষণ, অভিযুক্ত দুলাভাই গ্রেফতার

রাণীনগরে জিআর চাল ও কৃষি প্রণোদনা বিতরণ

চাপুলিয়া মফিজ উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতি ভিপি জয়নাল আবেদীন তালুকদার

রংপুরের তারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নড়াইলে চোর সন্দেহে গাছে বেঁধে নির্যাতন, চিকিৎসাধীন সেই বুদ্ধিপ্রতিবন্ধীর মৃত্যু

বোদায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদকাসক্ত আটক, ৬ মাসের কারাদণ্ড

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী আজমল হোসেন হিরো

কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর

২৪ নং ওয়ার্ডে লাইসেন্সবিহীন বেকারি ও আইসক্রিম কারখানা: হুমকিতে জনস্বাস্থ্য

রামিসা হত্যার রায়ে আমরা সন্তুষ্ট, যত দ্রুত সম্ভব নিষ্পত্তি : আইনমন্ত্রী


এই সম্পর্কিত আরও খবর

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

কুনহা-ভিনির দাপটে হাইতিকে হারাল ব্রাজিল

হেক্সা জয়ে গ্রুপ থেকে ফাইনাল পর্যন্ত যেমন হতে পারে ব্রাজিলের রোডম্যাপ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

হিসাব চুকানোর ফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ, লক্ষ্য হ্যাটট্রিক শিরোপা

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

কাল মিশরের মুখোমুখি হচ্ছে ব্রাজিল

কাল হন্ডুরাসের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা

ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ

‘বিশ্বকাপে ব্রাজিল ফেবারিট নয়’