শিরোনাম
রায়গঞ্জে জেন্ডার সমতা ও অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত আলোকিত সকালের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে নিয়োগ বিজ্ঞপ্তি ঈশ্বরগঞ্জে ভুতুড়ে বিদ্যুৎ বিলের ছড়াছড়ি,অতিষ্ঠ ৭২ হাজার গ্রাহক খোকসায় এক রাতেই দুই স্থানে গরু চুরি,আতঙ্কে কৃষকরা ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলে অর্ধ-বার্ষিক পরিক্ষা শুরু মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত গঙ্গাচড়ায় ফ্যাসিবাদের অপতৎপরতা রোধে যুবদল-স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ধুনটে ঐতিহাসিক পলাশ ট্রাজেডি দিবসে আলোচনা ও দোয়া মাহফিল
বুধবার ২৪ জুন ২০২৬
বুধবার ২৪ জুন ২০২৬

টাঙ্গুয়ার হাওরে খাস কালেকশনের নামে তেলেসমাতি

প্রকাশিত:বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

স্টাফ রিপোর্টারঃপ্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ও সংরক্ষিত জলাভূমি টাঙ্গুয়ার হাওরে বিভিন্ন জলমহাল দখল ও খাস-কালেকশনের নামে তেলেসমাতি শুরু করেছে স্থানীয় প্রভাবশালী দালাল চক্র।তারা খাস,- কালেকশনের কথা বলে মাছের অভয়াশ্রমসহ বিভিন্ন বিলের একাধিক অংশ দখল করে বাঁশ কূপে সীমানা নির্ধারণ করে,নিষিদ্ধ সরঞ্জাম দিয়ে অবাধে মৎস্য নিধন চালাচ্ছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে টাঙ্গুয়ার হাওরের জলমহাল খাস-কালেকশনের অনুমতি নেই বা দেওয়া হয়নি বলে জানালেও,এই সমস্ত দালাল চক্রের অপকর্ম বন্ধ করতে স্থানীয় প্রশাসন কে কোন পদক্ষেপ নিতে দেখেনি স্থানীয় লোকজন।এতে একদিকে যেমন সরকারি রাজস্ব চলে যাচ্ছে হাঙ্গরে পেটে,তেমনি হাওরের জীববৈচিত্রেও রয়েছে হুমকিতে। বিভিন্ন তথ্যসুত্রে জানাযায় ইজারাদারদের নানা কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাময় টাঙ্গুয়ার হাওর কে দীর্ঘ ২৫ বছর পুর্বে অর্থাৎ ১৯৯৯সালে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হিসাবে ঘোষণা করার পর ২০০০ সালের ২৯ জানুয়ারি এই হাওরটি কে দেশের দ্বিতীয় রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়।তখনেই তাহিরপুর ও মধ্যনগর  উপজেলার ৯৭২৭ হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত  ছোট-বড় ১০৯ টি হাওরের সমন্বয়ে বিশাল এই হাওরের ইজারা প্রথার অবসান ঘটে। ইজারা প্রথা বাতিলের পর ২০০৩ সালের ১০ নভেম্বর টাঙ্গুয়ার হাওর সংরক্ষণের দায়িত্ব নেয় জেলা প্রশাসন। শুরুতে হাওর ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে প্রশাসনের তৎপরতা দেখা গেলেও ধীরে ধীরে এই তৎপরতার বাটা ধরতে শুরু হয়,এতে বিভিন্ন অনিয়ম দুর্নীতিতে সম্পৃক্ত হয়ে যায়,হাওরের সংরক্ষণের দায়িত্বে থাকা ব্যক্তিরা।যার ফলে  হাওরের উন্নয়নের পরিবর্তে বিলীন হতে থাকে প্রাকৃতিক সম্পদ মাছ,গাছ,পশু-পাখিসহ জীববৈচিত্র্য।যার ফলে স্থানীয়ল সুশীল সমাজসহ সচেতন মহলে ব্যাপকভাবে সমালোচনার জন্ম নেয়।এই অনিয়ম দুর্নীতি নিয়ে বারংবার বিভিন্ন গণমাধ্যমে সংবাদের শিরোনাম হয়।জানাযায় এমতাবস্থায় হাওরের উন্নয়নে বর্তমান আন্তর্ববর্তীকালীন সরকার এই হাওর কে নিয়ে মহা পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেয়।কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এই মহা পরিকল্পনা কে বানচাল ও প্রশ্নবিদ্ধ করার জন্য,হাওরের বিভিন্ন বিল খাস কালেকশের নামে জলমহাল বানিজ্যে মেতে উঠেছে স্থানীয় প্রভাবশালী একাধিক দালাল চক্র। স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানাযায় তাহিরপুর উপজেলার আওতাধীন টাঙ্গুয়ার হাওরের মাছের অভয়াশ্রম রৌহা বিলের একাংশ গোলাবাড়ি গুপ নামে এবং চটানিয়া ও পাখির অভয়াশ্রম লেছুয়ামারা বিলের একাংশ গলাচিপা নামে খাস কালেকশনের কথা বলে বাঁশ কূপে সীমানা নির্ধারণ করে মৎস্য নিধন চালাচ্ছে সাবেক সংসদ এডভোকেট রঞ্জিত চন্দ্র সরকারের অত্যন্ত আপনজন উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ৯নং ওয়ার্ড শ্রমিকলীগ সভাপতি গোলাবাড়ি গ্রামের মৃত মুক্তার আলীর ছেলে খসরুল আলম।একইভাবে চটানিয়া গাঙ ও রৌহা বিলের অন্য একটি অংশে মৎস্য নিধন করছে খসরুল আলমের সহোদর আওয়ামী লীগ নেতা সবুজ মিয়া।এছাড়াও কলমা বিলের একাংশ বাধের টেক শালদিঘা নামে ইউপি সদস্য লামাগাও গ্রামের পলাশ মিয়া ও মাছের অভয়াশ্রম তেকুইন্যা দাইড় কাউহানি গ্রামের হেনাবুল মিয়া খাস-কালেকশন নিয়েছেন বলে নিজেদের দখলে নিয়ে মৎস্য নিধন করছেন।এছাড়াও খসরুল আলম উত্তরের দাইড় নামক একটি বাফারজোন এর বিল মন্দিয়াতা গ্রামের শাহ আলমগীনের নামে এনেছেন বলে স্থানীয়রা জানায়।এ ব্যাপারে তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের গোলাবাড়ি গ্রামের মৃত মুক্তার আলীর ছেলে  ও সাবেক সংসদ রঞ্জিত চন্দ্র সরকার এর আস্থাভাজন ব্যক্তি শ্রমিকলীগ সভাপতি খসরুল আলমের সাথে কথা হলে উনি জানান চটানিয়া গলাচিপা ও গোলাবাড়ি গুপ নামের দুটি বিল খাস কালেকশনের মাধ্যমে এনেছি আমার কাছে কাগজ আছে। উনি বলেন আমাকে এসিল্যান্ড স্যার খাস কালেকশন দিয়েছে বলেই আমি এনেছি। কাগজের একটা ফটোকপি বা ছবি তুলে নিতে চাইলে উনি বলেন এগুলো দেওয়া যাবেনা নিষেধ আছে। এ বিষয়ে টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সম্মানিত সদস্য ও আঞ্চলিক বৃহত্তর সিলেটের আঞ্চলিক নেটওয়ার্কের কোষাধ্যক্ষ অখিল তালুকদার জানান টাঙ্গুয়ার হাওর হচ্ছে একটি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা(ইসিএ)ও সংরক্ষিত জলাভূমি এই হাওরে কীভাবে খাস-কালেকশন দেওয়া হয়,যে বা যারাই দেউক এর তীব্র নিন্দা জানাই এবং যারা খাস-কালেকশনের নামে মৎস্য নিধন করছে তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাই।এ ব্যাপারে শ্রীপুর উত্তর ইউনিয়ন ডিহিভাটি ভূমি সহকারী কর্মকর্তা রুহুল আমীন জানান হ্যাঁ গোলাবাড়ি গুপ ও চটানিয়া গলাচিপা নামক দুটি বিল দেওয়া হয়েছে। এই বিল দুটির খাস কালেকশনের কাগজের ফটোকপি নিতে চাইলে উনি রাগান্বিত হয়ে বলেন আপনাকে ফটোকপি দিব কেন।ফটোকপি দেওয়া যাবে না। এ বিষয়ে জানতে তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার( ভূমি)শাহাদাত মাহমুদ উল্লাহ এর সরকারি মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করলেও উনি ফোন রিসিভ করেননি। সুনামগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সমর কুমার পাল এর সাথে কথা হলে উনি বলেন টাঙ্গুয়ার হাওরে খাস কালেকশন দেওয়ার কোন অনুমতি দেওয়া হয়নি।



আরও খবর




রায়গঞ্জে জেন্ডার সমতা ও অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ডে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার,

বোদায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ৬ নং মাড়েয়া বামনাহাট ইউনিয়নের শাখার পক্ষ থেকে সেলা মেশিন বিতরণ

নড়াইলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

আলোকিত সকালের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে নিয়োগ বিজ্ঞপ্তি

ঈশ্বরগঞ্জে ভুতুড়ে বিদ্যুৎ বিলের ছড়াছড়ি,অতিষ্ঠ ৭২ হাজার গ্রাহক

খোকসায় এক রাতেই দুই স্থানে গরু চুরি,আতঙ্কে কৃষকরা

ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলে অর্ধ-বার্ষিক পরিক্ষা শুরু

মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত

অপপ্রচার ও শিষ্টাচারবর্হিভূত রাজনীতির বিরুদ্ধে রাণীনগরে যুবদলের প্রতিবাদ মিছিল

ছাতকে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও ভার্মি কম্পোস্ট বিতরণ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও ছাএলীগের নাশকতার প্রতিবাদে সুনামগঞ্জে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল

কাউনিয়ায় উপজেলা শিক্ষা উন্নয়ন কমিটির সভা

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

রায়গঞ্জে জেন্ডার সমতা ও অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ডে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার,

বোদায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ৬ নং মাড়েয়া বামনাহাট ইউনিয়নের শাখার পক্ষ থেকে সেলা মেশিন বিতরণ

নড়াইলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

ঈশ্বরগঞ্জে ভুতুড়ে বিদ্যুৎ বিলের ছড়াছড়ি,অতিষ্ঠ ৭২ হাজার গ্রাহক

খোকসায় এক রাতেই দুই স্থানে গরু চুরি,আতঙ্কে কৃষকরা

ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলে অর্ধ-বার্ষিক পরিক্ষা শুরু

মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত

অপপ্রচার ও শিষ্টাচারবর্হিভূত রাজনীতির বিরুদ্ধে রাণীনগরে যুবদলের প্রতিবাদ মিছিল