শিরোনাম
আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার লালমোহনে মা-ছেলে ক্যান্সারে আক্রান্ত ! ছেলেকে বাঁচাতে মায়ের আকুতি পত্নীতলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন রূপগঞ্জে ৪ মাদকসেবীর বিভিন্ন মেয়াদে সাজা জামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন: নির্বাচনী প্রচারণা শুরু করলেন যুবদল নেতা জাকির হোসেন বাবু পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ দক্ষিণ আইচা বাজার মুদি ব্যবসায়ী সমিতির নির্বাচন,সভাপতি জাকির ও সম্পাদক জাহের চন্দনাইশে হিজরি নববর্ষ উদযাপন পরিষদের আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত টাঙ্গাইলে ৫ লাখ ২৪ হাজার ১৮৮ শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল সুষ্ঠু ও সুশৃঙ্খল পরীক্ষা চান রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সোমবার ২৯ জুন ২০২৬
সোমবার ২৯ জুন ২০২৬

তারেককে নিয়েই বিএনপির কাউন্সিল ভাবনা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ২৬ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:শনিবার ২৬ অক্টোবর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যার্বতনের অপেক্ষায় রয়েছে বিএনপি। দলটির মধ্যে আলোচনা হলো; সপ্তম জাতীয় কাউন্সিল সামনে রেখে তিনি দেশে ফিরতে পারেন। আর তার দেশে ফেরার এক মাসের মধ্যেই জাতীয় কাউন্সিল করতে চান নীতিনির্ধারকরা।


সূত্রমতে, ওই হিসাব বিবেচনায় নিয়ে আগামী বছরের মাঝামাঝি সময়ে কাউন্সিল করার প্রস্তুতি নিয়ে এগোচ্ছে বিএনপির হাইকমান্ড। সবকিছু ঠিক থাকলে শিগগিরই জাতীয় কাউন্সিলের দিনক্ষণের ঘোষণা আসতে পারে।


দলটির নির্ভরযোগ্য সূত্রমতে, রাজনৈতিক পটপরিবর্তনের পর কাউন্সিল নিয়ে দৃশ্যমান কোনো উদ্যাগ না থাকলেও স্থায়ী কমিটিতে এ নিয়ে আলোচনা আছে। তবে কাউন্সিলের প্রস্তুতি নিতে বেশ সময়ের প্রয়োজন। এখন সিদ্ধান্ত নিলেও অন্তত তিন-চার মাস সময়ের প্রয়োজন হবে। এ ছাড়া তারেক রহমানের দেশে ফেরার বিষয়ও সময়সাপেক্ষ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে কাউন্সিল করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিএনপি।



বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান  বলেন, কাউন্সিল নিয়ে আলোচনা আছে। তবে সেটা সময়সাপেক্ষ ব্যাপার। এ জন্য এখনো চূড়ান্ত তারিখ ঠিক হয়নি। এ ছাড়া ভারপ্রাপ্ত চেয়ারম্যানও দেশে নেই। তার ফেরার প্রতীক্ষায় রয়েছেন নেতা-কর্মীরা। 


নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির দুজন সদস্য  বলেন, সব মিলিয়ে ৯ বছর অনেক দীর্ঘ সময়। এই সময়ের মধ্যে অন্তত তিনটি কাউন্সিল করা যেত। বর্তমানে কাউন্সিল করার ব্যাপারে আলোচনা হচ্ছে। এখন কাউন্সিল করার মতো পরিবেশ থাকলেও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে নেই। তাকে ছাড়া কীভাবে কাউন্সিল করব? তিনি দেশে ফেরার পরই দ্রুতসময়ের মধ্যে কাউন্সিল হবে। আগে থেকেই সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হবে। 


দলীয় সূত্রমতে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই দলকে শক্তিশালী করতে জাতীয় কাউন্সিল করার কথা ভাবছে বিএনপি। এতে করে দল এবং সারা দেশের নেতা-কর্মীরা চাঙা ও উজ্জীবিত হবেন। শেখ হাসিনার পতনের পর দলের স্থায়ী কমিটির একাধিক বৈঠকেও এ নিয়ে আলোচনা করেছেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারকরা। তাই কাউন্সিলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতি নিশ্চিত করতে তার বিরুদ্ধে মামলাগুলো নিয়ে প্রায় দিনই আইনি প্রক্রিয়ায় মোকাবিলা করতে আদালতে যাচ্ছেন আইনজীবীরা। 


জানা গেছে, সর্বশেষ ২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। দলের গঠনতন্ত্রে তিন বছর পরপর সম্মেলনের কথা থাকলেও গত ৯ বছরে তা হয়নি। এই সময়ে শুধু কাউন্সিল নয়, কোনো উপকমিটিও গঠন করতে পারেনি দলটি। ফলে দলীয় নেতৃত্বের প্রতিযোগিতায় ছিটকে পড়ছেন অনেক ত্যাগী ও যোগ্য নেতা। আবার এক নেতার দখলে রয়েছে একাধিক পদ। এতে বিএনপিতে নেতৃত্বের বিকাশ ঘটছে না বলে পদপ্রত্যাশী ও তৃণমূল নেতাদের দাবি। জানা গেছে, বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতে কিছু বিষয়ভিত্তিক সম্পাদকীয় পদ আছে। কিন্তু পদে থাকা নেতাদের কার্যক্রম একেবারেই সীমিত। এ জন্য বিষয়ভিত্তিক উপকমিটিগুলো করা বাঞ্ছনীয় বলে মনে করেন সংশ্লিষ্টরা।


দীর্ঘ ৯ বছরে কেন কাউন্সিল হয়নি জানতে চাইলে বিএনপির একাধিক নেতা বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দমন-পীড়নের কারণে কাউন্সিল করা যায়নি। অতীতের এই সময়ে আওয়ামী লীগের পদে পদে বাধা ও নিপীড়নের মুখে পড়েছে শীর্ষ নেতা থেকে তৃণমূলের কর্মী পর্যন্ত। এমন কোনো নেতা ছিল না যার নামে মামলা দেয়নি আওয়ামী লীগ। তবে বর্তমান পরিস্থিতিতে দলকে শক্তিশালী করা ও পুনর্গঠনের অংশ হিসেবে নানামুখী পদক্ষেপ নিয়েছে হাইকমান্ড। তারই ধারাবাহিকতায় জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, ওলামা দল, ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল মহানগর, খুলনা জেলাসহ আরও কয়েকটি জেলার কমিটি ভেঙে দেওয়া হয়েছে।


অবশ্য তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের ফেরার পরই জাতীয় কাউন্সিল করা উচিত। তাকে ছাড়া কাউন্সিল হলে তা হবে সাদাসিধে। 


বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, জাতীয় কাউন্সিলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন। সেই ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। পাশাপাশি দ্রুত সাংগঠনিক কার্যক্রমও জোরদার করা হয়েছে।


বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, গত ৯ বছর কাউন্সিল করার মতো পরিবেশ ছিল না। খালেদা জিয়া বন্দি ছিলেন, তারেক রহমান বিদেশে নির্বাসিত ছিলেন। ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল। তবে এখন কাউন্সিল করার ব্যাপারে আলোচনা চলছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়েই কাউন্সিল করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। শিগগিরই তারিখ জানা যাবে।


কাউন্সিল নিয়ে আছে মত-দ্বিমত 

দলের সপ্তম জাতীয় কাউন্সিল নিয়ে বিএনপির ভেতরে মত-দ্বিমত রয়েছে। কেউ কেউ বলছেন, নির্বাচনের আগ মুহূর্তে এখনই কাউন্সিল করলে নেতৃত্বের কোন্দল মাথাচাড়া দিয়ে উঠতে পারে। যার প্রভাব পড়তে পারে জাতীয় সংসদ নির্বাচনের ওপর। আবার কেউ কেউ বলছেন, দীর্ঘ ৯ বছর দলের কাউন্সিল না হওয়ায় নতুন নেতৃত্বও উঠে আসতে পারেনি। তাই বর্তমান পরিস্থিতি দলের কাউন্সিল করার উপযুক্ত সময়। এতে নির্বাচন কমিশনের আরপিও লঙ্ঘনের দায়ে দলের নিবন্ধন হারানোর ঝুঁকিও এড়ানো যাবে। কারণ বিএনপির গঠনতন্ত্র ও গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুসারে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর তিন বছর পরপর কাউন্সিল করার বাধ্যবাধকতা রয়েছে। সেই হিসেবে অন্তত তিনটি কাউন্সিলের সময় অতিবাহিত হয়ে গেছে। তাই দেরি করা ঠিক হবে না। কাউন্সিল না হলে আগামী নির্বাচনে জটিলতা হতে পারে। 


বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বিএনপিতে নানা মতের ব্যক্তি রয়েছেন। মাঠপর্যায় থেকে শুরু করে হাইকমান্ড পর্যন্ত নিজেদের মধ্যে প্রতিযোগিতা রয়েছে। বিএনপি সবার মতামতকে গুরুত্ব দেয়। কারণ নানা মত ও সমালোচনা থেকে উত্তম মতকে বাছাই করা সহজ হয়।


বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু  বলেন, কাউন্সিল নিয়ে দলের মধ্যে কোনো পক্ষ নেই, বিভেদ-ক্ষোভ নেই। তবে নেতৃত্বে প্রতিযোগিতা রয়েছে। বড় দলে প্রতিযোগিতা থাকবে, এটা স্বাভাবিক। 


বিএনপির কেন্দ্রীয় কমিটিতে একাধিক পদ শূন্য 

খোঁজ নিয়ে জানা যায়, বর্তমানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে তিনটি পদ ফাঁকা রয়েছে। বিএনপির নির্বাহী কমিটিতে ভাইস চেয়ারম্যান পদের ১৮টি, উপদেষ্টা পরিষদের ২০টি এবং সম্পাদক ও সহসম্পাদক মিলে ১২০টির মতো পদ খালি রয়েছে। গুরুত্বপূর্ণ পদগুলোর মধ্যে আইন, যুব, জলবায়ু পরিবর্তন, মহিলা, ছাত্রবিষয়ক সহসম্পাদক, তথ্য ও গবেষণা সহসম্পাদকের পদ খালি রয়েছে। যুববিষয়ক ও ছাত্রবিষয়ক সহসম্পাদকের পদ আট বছরেও পূর্ণ হয়নি। আর বাকিগুলো পদোন্নতি, মৃত্যু, বহিষ্কার এবং পদত্যাগজনিত কারণে শূন্য হয়েছে।


বিএনপি সূত্র জানায় বার্ধক্য, অসুস্থতাসহ নানা কারণে দলের স্থায়ী কমিটির বৈঠকেও কয়েকজন সদস্য ঠিকমতো সময় দিতে পারেন না। নির্বাহী কমিটির অনেকে অসুস্থ ও বয়সের কারণে নিষ্ক্রিয়। অনেকে জেলা পর্যায়ে দায়িত্ব পালন করায় কেন্দ্রে সময় দিতে পারেন না। আবার কেউ কেউ কেন্দ্রে থাকলে এলাকায় সময় দিতে পারেন না। ফলে নির্বাহী কমিটির শূন্য পদগুলো পূরণ এবং এক নেতার এক পদ কার্যকর করা সময়ের দাবি বলে মনে করেন দলের নেতা-কর্মীরা।


দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করা এবং দলীয় জনশক্তির পদায়নের লক্ষ্যে বিষয়ভিত্তিক একাধিক উপকমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছিল বিএনপি। কিন্তু কাউন্সিলের ৯ বছরেও তা সম্পন্ন করতে পারেনি দলটি। বিএনপির গঠনতন্ত্রে বিষয়ভিত্তিক ২৬টি উপকমিটি গঠনের কথা থাকলেও মাত্র দুটি উপকমিটি গঠিত হয়েছে। এ নিয়ে দলের অভ্যন্তরেই রয়েছে নানা প্রশ্ন। ফলে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে গবেষণাসহ তথ্য-উপাত্ত সংগ্রহে বিএনপিকে বেগ পেতে হয়। সম্প্রতি দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ পদে রদবদল এবং অঙ্গসংগঠনের কমিটির পুনর্গঠন করা হলেও বিষয়ভিত্তিক উপকমিটি গঠনের কোনো পদক্ষেপ দেখা যায়নি। 


বিএনপির উপকমিটি গঠন প্রসঙ্গে গঠনতন্ত্রের ৬নং অনুচ্ছেদের ১৩নং উপধারায় বলা হয়েছে, ‘দলের চেয়ারম্যান গুরুত্বপূর্ণ জাতীয় সমস্যার পরিপ্রেক্ষিতে প্রয়োজনবোধে জাতীয় কাউন্সিলের সদস্যদের মধ্য থেকে কয়েকজনের সমন্বয়ে গঠিত বিভিন্ন বিষয়ভিত্তিক কমিটি মনোনীত করতে পারবেন। তবে এ সময়ের মধ্যে ২০১৯ সালের ২৩ আগস্ট ‘নারী ও শিশু অধিকার ফোরাম’, ২০২২ সালের ২০ জুন ‘মিডিয়া সেল’ এবং ২০২৪ সালের ২২ মার্চ ‘আমরা বিএনপি পরিবার’ নামে পৃথক একটি সেল গঠন করেছে বিএনপি।



আরও খবর




আত্রাইয়ে জাতীয় ভিটামিন"এ"প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত

পূর্ব সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরার সময় ট্রলারসহ তিন জেলে আটক।

কক্সবাজারের চকরিয়ায় নোহা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ১

লালপুরে জমি দখলের অভিযোগ ভিত্তিহীন দাবি আবুল কাশেমের

হালুয়াঘাটে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার, নিহত পরিবারের পাশে এমপি সালমান ওমর রুবেল

মনপুরায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে সার, বীজসহ বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠিত

গাজীপুর জেলার নবনিযুক্ত জেলা প্রশাসককে গাজীপুর সিটি কর্পোরেশনের শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আদর্শনগর" উপজেলা বাস্তবায়ন: প্রধানমন্ত্রী ও এলজিআরডি মন্ত্রীসহ নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে আদর্শনগরে বিশাল আনন্দ মিছিল

রাজবাড়ীর গোয়ালন্দে এসিলেন্ডের ওপর হামলায় প্রধান আসামী গ্রেপ্তার

বক্তাবলী‌তে বসত বা‌ড়ি‌তে দুর্ধর্ষ ডাকা‌তি, গুলিতে আহত প্রতিবেশী

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

লালমোহনে মা-ছেলে ক্যান্সারে আক্রান্ত ! ছেলেকে বাঁচাতে মায়ের আকুতি

পত্নীতলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

রূপগঞ্জে ৪ মাদকসেবীর বিভিন্ন মেয়াদে সাজা

জামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন: নির্বাচনী প্রচারণা শুরু করলেন যুবদল নেতা জাকির হোসেন বাবু

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি


এই সম্পর্কিত আরও খবর

রাজশাহীতে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হয়রানি ও চাঁদা দাবির অভিযোগ

বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে সিটি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ফ্যাসিবাদী সরকারের পররাষ্ট্রমন্ত্রীর মতোই: নাহিদ

ক্যাপাসিটি চার্জের অপচয় বন্ধ করে বিদ্যুতের দাম কমানোর দাবি এবি পার্টির

‘‌আজকাল আমারই মনে হয় ঢাকা শহরে থাকব না, আর বাসযোগ্য মনে হয় না’

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, নেতৃত্বে মুন্না-নয়ন

হান্নান মাসউদ সবচেয়ে দুর্নীতিবাজ সমন্বয়ক: রাশেদ

স্থানীয় সরকার নির্বাচন: আগস্টের শেষে তফসিল অক্টোবরে ভোটের চিন্তা

চাপের মধ্যেও সচল থাকার চেষ্টায় জাপা

দেশ ভালো নেই, জনপ্রত্যাশার বিপরীতে পরিচালিত হচ্ছে: জামায়াত আমির