
মো : অহিদ স্টাফ রিপোর্টার।
কুমিল্লার তিতাসে গতকাল শনিবার জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতি পক্ষের হাত থেকে ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বড় ভাই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, এসময় দুই ভাই-ই আহত হয়েছেন বলে জানা যায়।
ঘটনাটি ঘটেছে কুমিল্লা জেলার তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের গোপালপুর গ্রামে।
জানা যায় দুবাই প্রবাসী নুরুর স্ত্রী মালতীর সাথে দুবাই প্রবাসী সেলিমের স্ত্রী রহিমার বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল ঘটনার দিন সকালে সেলিমের স্ত্রী বিল্ডিংয়ের কাজ করছিলেন এসময় নুরুর স্ত্রী মালতী এসে কাজে বাঁধা দিলে সে (রহিমা) এমদাদ চেয়ারম্যানের স্মরণাপন্ন হলে তিনি দেখে বলেন যে, আমরা একফুট (১২ ইঞ্চি) যায়গা রাখতে বলেছিলাম কিন্তু এখানে ৪ ইঞ্চি যায়গা কম আছে রহিমা বলেন আমি মিস্ত্রীদেরকে বলে ছিলাম তারা ভুল করেছে তখন চেয়ারম্যান সাহেব বলেন আচ্ছা যাই হোক ভুল যেহেতু হয়ে গেছে কি আর করা, ঠিক আছে কাজ করো তবে পিছনে আর কোন যায়গায় দাবি করবেনা এসময় এমদাদ চেয়ারম্যানের সাথে থাকা ওয়াদুদ রহিমাকে ধমকা ধমকি করলে তার চাচাতো দেবর রুবেল এসে জবাব দিলে ওয়াদুদ ও রুবেলের সাথে বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে তা মিমাংসা হয়ে যায়। কিন্তু বিকেলে রুবেল গৌড়িপুর বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে গোপালপুর বাজারে পৌছালে ওয়াদুদের ছেলে, মাঈন উদ্দিনের ছেলে কায়েতের সাথে মোশাররফের ছেলে ইরন, আবুবকর, আলাউদ্দিন, রিফাত সহ আরও ৭/৮ জন মিলে রুবেলকে এলোপাতাড়ি কিল-ঘুষি শুরু করে এসময় রুবেলের বড় ভাই ইরন এগিয়ে এলে তাকেও মারধর করে এবং একপর্যায়ে তার পেটে ছুড়ি দিয়ে পোচ মারলে পেট কেঁটে গুরুতর আহত হন সেসাথে তার ছোট ভাইও আহত হন। আহতদের প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রুবেলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং ইরনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: মনিরুল হক জানান মারামারির ঘটনা ঘটেছে শুনেছি তবে, এখনও কোন অভিযোগ পাইনি। পেলে যথাযথ ব্যবস্থা নিব।





























