শিরোনাম
রূপগঞ্জে ছাত্রদল নেতার অপকর্ম প্রকাশ করায় যুবদল নেতার বসত বাড়িতে হামলা,প্রতিবাদে বিক্ষোভ নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি অষ্টগ্রামে ‘দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৬’ অনুষ্ঠিত দুই বছর পেরোলেও মেলেনি বিচার: অঝোরে কাঁদেন শহীদ মাহবুবের মা ধুনটে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত একাধিক বিয়ে ও অর্থ আত্মসাতের অভিযোগে নারীর বিরুদ্ধে আদালতে মামলা তথ্য দিতে অস্বীকৃতি পিআইওর,কালিগঞ্জ-দেবহাটায় ২০ শতাংশ ঘুষ বাণিজ্যের অভিযোগ চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫'শত বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা,হাইজিন কিট ও ত্রাণ সেনবাগে নিখোঁজের ৪ দিন পর বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার
মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬

উলিপুরে আরডিআরএসের গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ, ১৩ হাজার টাকা প্রতারণার শিকার

প্রকাশিত:সোমবার ২০ জুলাই ২০২৬ | হালনাগাদ:সোমবার ২০ জুলাই ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

মোহাইমিনুল ইসলাম উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh)-এর এক গ্রাহকের ব্যক্তিগত ও ঋণসংক্রান্ত তথ্য ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে। ওই তথ্য ব্যবহার করে একটি প্রতারকচক্র নিজেকে আরডিআরএস অফিস উলিপুর পরিচয় দিয়ে গ্রাহকের কাছ থেকে ১৩ হাজার টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ অস্বীকার করেছে আরডিআরএস কর্তৃপক্ষ।অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বাসিন্দা শিউলি বেগম আরডিআরএসের উলিপুর শাখায় ২ লাখ টাকা ঋণের জন্য আবেদন করেন। আবেদন যাচাইয়ের অংশ হিসেবে প্রথমে মাঠকর্মী কমল ও শাখা ব্যবস্থাপক মোহসিন আলী তার বাড়িতে গিয়ে তদন্ত করেন। পরদিন আবার শাখা ব্যবস্থাপক মোহসিন আলী ও এরিয়া ম্যানেজার মনোরঞ্জন রায় সরেজমিনে গিয়ে ঋণ আবেদন যাচাই করেন এবং ১৯ জুলাই (রোববার) ঋণসংক্রান্ত কার্যক্রমের জন্য তাকে শাখা কার্যালয়ে যেতে বলেন।ভুক্তভোগীর বলেন, রোববার সকাল ১০টা ৪৫ মিনিটে মাঠকর্মী কমল ফোন করে দুপুর ১২টা থেকে ১টার মধ্যে অফিসে যেতে বলেন। কিছুক্ষণ পর ০১৩৪৪-২১৭৬০০ নম্বর থেকে এক ব্যক্তি ফোন দিয়ে নিজেকে আরডিআরএস অফিস থেকে বলছেন পরিচয় দেন। তিনি শিউলি বেগমের ঋণের পরিমাণ, সঞ্চয়ের পরিমাণ, তদন্তের তারিখ এবং কোন কর্মকর্তারা তদন্তে গিয়েছিলেন এসব তথ্য হুবহু জানিয়ে দেন।এরপর ওই ব্যক্তি দাবি করেন, ২ লাখ টাকার ঋণের বিপরীতে আরও ২ লাখ টাকার মৃত্যু বীমা যুক্ত করতে হবে। ফলে মোট ৪ লাখ টাকার বিপরীতে ৪০ হাজার টাকা সঞ্চয় থাকতে হবে। যেহেতু তার হিসাবে ২৯ হাজার টাকা সঞ্চয় রয়েছে, তাই আরও ১১ হাজার টাকা এবং ফরম ও অন্যান্য খরচ বাবদ আরও ২ হাজার টাকা, অর্থাৎ মোট ১৩ হাজার টাকা দ্রুত পাঠাতে বলেন।শিউলি বেগম জানান, ফোনে দেওয়া সব তথ্য তার ঋণ আবেদন ও হিসাবের সঙ্গে হুবহু মিলে যাওয়ায় তিনি বিষয়টি সত্য মনে করে ১৩ হাজার টাকা পাঠিয়ে দেন। পরে ঋণের জন্য শাখা কার্যালয়ে গিয়ে বিষয়টি জানালে মাঠকর্মী কমল ও শাখা ব্যবস্থাপক জানান, এ বিষয়ে তারা কিছুই জানেন না।এ বিষয়ে আরডিআরএসের মাঠকর্মী কমল বলেন, ঘটনাটি সত্যিই বিস্ময়কর। প্রতারকচক্র কীভাবে এত বিস্তারিত তথ্য পেল, সেটি তদন্তের বিষয়। আমি ব্যক্তিগতভাবে কোনো গ্রাহকের হিসাবসংক্রান্ত তথ্য কাউকে দিইনি।শাখা ব্যবস্থাপক মোহসিন আলী বলেন, আমি দুই দিন আগে গ্রাহকের বাড়িতে তদন্তে গিয়েছিলাম। অফিস থেকে কোনো গ্রাহকের তথ্য বাইরে দেওয়ার প্রশ্নই আসে না। যে নম্বর থেকে ফোন করে টাকা নেওয়া হয়েছে, সেটি আমাদের অফিসের কারও নয়।এরিয়া ম্যানেজার মনোরঞ্জন রায় বলেন, আমি ও শাখা ব্যবস্থাপক মোহসিন আলী গ্রাহকের বাড়িতে তদন্তে গিয়েছিলাম। আলোচনা শেষে তাকে ২ লাখ টাকা ঋণ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল। প্রতারণার ঘটনায় গ্রহকের তথ্য যদি ফাস হয়ে থাকে তাহলে আমাদের এখানে অনলাইন থেকেই হতে পারে। এদিকে, ঘটনার পর ভুক্তভোগী শিউলি বেগম মাঠকর্মী কমল, শাখা ব্যবস্থাপক মোহসিন আলী এবং এরিয়া ম্যানেজার মনোরঞ্জন রায়ের নাম উল্লেখ করে উলিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কমল কিশোর ঘোষ জানান, এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।এ ঘটনা সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম. আরিফ বলেন,বিষয়টি আমাদের নজরে এসেছে। অভিযোগটি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে, গ্রাহকের ব্যক্তিগত তথ্য ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।ঘটনায় গ্রাহকের ব্যক্তিগত তথ্য কীভাবে প্রতারকদের হাতে পৌঁছেছে, তা নিয়ে এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের প্রতারণা রোধে আরডিআরএসের তথ্য সুরক্ষা ব্যবস্থা আরও জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।


আরও খবর




নওগাঁ মান্দায় ভাইরাল বটগাছ নিয়ে অপপ্রচারের অভিযোগ এলকাবাসীর মানববন্ধন

হালুয়াঘাটে দুই খাল পুনঃখনন প্রকল্পে উদ্বৃত্ত ১ কোটি ৩৮ লাখ টাকা, ফেরত যাচ্ছে সরকারি কোষাগারে

ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় সোহেল হাওলাদার

গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ কাভার্ড ভ্যান জব্দ, গ্রেপ্তার ১

রূপগঞ্জে ছাত্রদল নেতার অপকর্ম প্রকাশ করায় যুবদল নেতার বসত বাড়িতে হামলা,প্রতিবাদে বিক্ষোভ

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

অষ্টগ্রামে ‘দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৬’ অনুষ্ঠিত

ঘাটাইলে সড়ক দখল করে বসছে হাট-বাজার যানজটে স্থবির জনজীবন

ছাতকের ছৈলা আফজালাবাদ ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণে স্থান পরিদর্শন,প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণের পরিকল্পনা।

ময়মনসিংহে গ্যাস সংকটের খবর সংগ্রহে সাংবাদিকদের ওপর হামলা, ক্যামেরা ভাঙার চেষ্টা

গাইবান্ধা শহরের ২নং রেলগেট-জেলা পরিষদ মোড়ে তীব্র যানজট, ভোগান্তিতে হাজারো মানুষ

কুমিল্লা ১০ ও ৬০ বিজিবি ব্যাটালিয়নের মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস

মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ-ধার দেনা নিয়ে হতাশায় জেলরা

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

দুই বছর পেরোলেও মেলেনি বিচার: অঝোরে কাঁদেন শহীদ মাহবুবের মা

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

গৌরীপুরে বিএমএসএফের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বহুমাত্রিক দক্ষতায় বিশ্ববাজারে সমাদৃত সিরাজগঞ্জের রাসেল


এই সম্পর্কিত আরও খবর

নওগাঁ মান্দায় ভাইরাল বটগাছ নিয়ে অপপ্রচারের অভিযোগ এলকাবাসীর মানববন্ধন

হালুয়াঘাটে দুই খাল পুনঃখনন প্রকল্পে উদ্বৃত্ত ১ কোটি ৩৮ লাখ টাকা, ফেরত যাচ্ছে সরকারি কোষাগারে

ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় সোহেল হাওলাদার

গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ কাভার্ড ভ্যান জব্দ, গ্রেপ্তার ১

রূপগঞ্জে ছাত্রদল নেতার অপকর্ম প্রকাশ করায় যুবদল নেতার বসত বাড়িতে হামলা,প্রতিবাদে বিক্ষোভ

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

অষ্টগ্রামে ‘দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৬’ অনুষ্ঠিত

ঘাটাইলে সড়ক দখল করে বসছে হাট-বাজার যানজটে স্থবির জনজীবন

ছাতকের ছৈলা আফজালাবাদ ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণে স্থান পরিদর্শন,প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণের পরিকল্পনা।

ময়মনসিংহে গ্যাস সংকটের খবর সংগ্রহে সাংবাদিকদের ওপর হামলা, ক্যামেরা ভাঙার চেষ্টা