
মোহাইমিনুল ইসলাম উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে পুকুরের পানিতে ডুবে সানি বাবু (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পৌরসভার ডাক্তার পাড়া গ্রামে । নিহত শিশু ওই গ্রামের আব্দুল খালেকের পুত্র।
এলাকাবাসী জানান, বৃহস্পতিবার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে শিশু সানি বাড়ির পাশের পুকুরের পানিতে গোসল করতে গিয়ে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর পাশের পুকুরে সানিকে ভাসতে দেখে প্রতিবেশীরা।
পরে সানিকে দ্রুতই পুকুর থেকে তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা নিরিক্ষার পর সানিকে মৃত্যু বলে ঘোষণা করেন।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ শওকত আলী সরকার বলেন, খবর পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।



























