শিরোনাম
জাতিসংঘে সংবাদ কাভারে দৈনিক তরুণ কণ্ঠ’র সম্পাদক রফিকুল ইসলাম শান্ত উৎপাদন শুরুর দুই দিনেই ফের বন্ধ সিইউএফএল অসহায় বৃদ্ধ সাজু শেখের মুখে হাসি: ঘর মেরামত সামগ্রীর পর এবার ব্যাটারিচালিত ভ্যান দিল জেলা প্রশাসন মুরাদনগরে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলামের যোগদান গজারিয়ায় অবৈধ চুনা কারখানা ভেকু দিয়ে গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত ধুনটে রাস্তা ধসে যোগাযোগ বিচ্ছিন্ন,দুর্ভোগে দুই গ্রামের বাসিন্দা মুরাদনগরে ইউপি সদস্য আনোয়ার হত্যা মামলার আসামি পিন্টু গ্রেপ্তার পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এম. মনছুর উদ্দিন চন্দনাইশে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের জার্সি উন্মোচন পত্নীতলায় ট্যাপেন্টাডলসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
শুক্রবার ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার ১৮ সেপ্টেম্বর ২০২৬

উস্কানি নয়, জীবিকার তাগিদ - কাজী ফার্মসের ফিডমিলে শ্রমিকের ক্ষোভের আর্তনাদ

প্রকাশিত:শুক্রবার ১৮ সেপ্টেম্বর ২০২৬ | হালনাগাদ:শুক্রবার ১৮ সেপ্টেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

আব্দুল্লাহ্ আল মামুন, বোদা(পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের বোদায় কাজী ফার্মসের ফিডমিলে ১৫ সেপ্টেম্বরের শ্রমিক অসন্তোষের ঘটনার পর এখন যেন দৃশ্যমান তালাবদ্ধ ফটকের আড়ালে চাপা পড়েছে পেটের দায়ে কর্ম হারানো মানুষের আর্তনাদ।১. স্থানীয় এলাকাবাসীর কর্মসংস্থান,২. অবৈধভাবে স্থানীয় শ্রমিক ছাঁটাই৩. স্থানীয় সাপ্লাইয়ার অগ্রাধীকার৪. শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার ও অসৌজন্যমূলক আচরণ করা হয়।৫. নিয়মিত সাপ্তাহিক ছুটি দেওয়া হয় না।৬. দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধি না করার অভিযোগ রয়েছে।এই ৬টি দাবির প্রেক্ষিতে আন্দোলন।শ্রমিকদের দাবি, কোনো লিখিত কারণ দর্শানো, পূর্ব নোটিশ কিংবা শ্রম আইন অনুসরণের তোয়াক্কা না করেই মৌখিকভাবে তাদের কাজ থেকে বাদ দেওয়া হয়েছে। দিনের পর দিন জমতে থাকা সেই ক্ষোভেই শেষ পর্যন্ত বিস্ফোরিত হয় আন্দোলনে।কাজী ফার্মস কর্তৃপক্ষের বক্তব্যে ঘটনাটি মূলত হামলা, ভাঙচুর ও লুটপাট হিসেবে উঠে এসেছে। পাশাপাশি বিভিন্ন মহলে রাজনৈতিক ইন্ধনের কথাও আলোচিত হচ্ছে। কিন্তু স্থানীয় শ্রমিকদের বক্তব্য এবং ঘটনার আগের প্রেক্ষাপট বলছে, ক্ষোভের শিকড় খুঁজতে হলে কারখানার ভেতরে স্থানীয় শ্রমিকদের কর্মসংস্থান ও ছাঁটাইয়ের অভিযোগের দিকেও তাকাতে হবে।স্থানীয় শ্রমিকদের ভাষ্য, তারা কোনো রাজনৈতিক কর্মসূচি নিয়ে কারখানার সামনে দাঁড়াননি। তাদের দাবি ছিল খুবই সাধারণ, কর্মসংস্থান  যেন থাকে।কারণ তাদের কাছে চাকরি কোনো রাজনৈতিক স্লোগান নয়; চাকরি মানে ঘরে চাল, সন্তানের মুখে খাবার, অসুস্থ বাবা-মায়ের ওষুধ কিংবা মাসের শেষে ভাড়ার টাকা।ছাঁটাইয়ের অভিযোগ করা শ্রমিকদের মধ্যে রয়েছেন ভেল্লাইপাড়ার আসাদুল আসাদ, হরিপুরের মো. তানিন হোসেন, মন্নাপাড়ার রবিউল ইসলাম, একই এলাকার মো. রুবেল ইসলাম, বোদার বেলাল হোসেন, মণ্ডলের হাটের মো. আলম এবং মন্নাপাড়ার মো. কাদের। তারা সবাই ডেইলি লেবার হিসেবে কাজ করতেন বলে জানিয়েছেন।তাদের অভিযোগ, কোনো সুনির্দিষ্ট কারণ না জানিয়ে মৌখিকভাবে তাদের কাজ থেকে বাদ দেওয়া হয়েছে। শ্রমিকদের ভাষ্য অনুযায়ী, ছাঁটাইয়ের ক্ষেত্রে শ্রম আইনের বিধানও অনুসরণ করা হয়নি।এই অভিযোগের সত্যতা যাচাইয়ে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি হতে পারে তাদের নিয়োগসংক্রান্ত কাগজপত্র, হাজিরা রেজিস্টার, মজুরি পরিশোধের হিসাব এবং কাজ বন্ধের সিদ্ধান্তের কোনো লিখিত রেকর্ড।ঘটনার পর কাজী ফার্মস জানিয়েছে, পঞ্চগড়ের ফিডমিলে বর্তমানে ৩৭০ জন কর্মী কাজ করছেন। এর মধ্যে ১৩৫ জন পঞ্চগড়ের বাসিন্দা। গত ছয় মাসে কোনো কর্মী ছাঁটাই করা হয়নি বলেও প্রতিষ্ঠানটি দাবি করেছে।কিন্তু মাঠের চিত্রে সেই দাবির সঙ্গে শ্রমিকদের বক্তব্যের বড় ধরনের ফারাক দেখা যাচ্ছে। যে  শ্রমিকদের নাম স্থানীয়ভাবে উঠে এসেছে, তারা কাজ হারানোর কথা বলছেন। তারা বলছেন, তাদের বাদ দেওয়ার সময় কোনো লিখিত কারণ জানানো হয়নি।অর্থাৎ প্রশ্নটি এখন শুধু ‘ছাঁটাই হয়েছে কি হয়নি’ তা নয়; বরং কাজী ফার্মসের নথিতে যাদের কর্মী হিসেবে গণ্য করা হচ্ছে না, বাস্তবে তারা সেখানে কীভাবে এবং কোন শর্তে কাজ করতেন?স্থানীয় শ্রমিকদের অভিযোগ, ক্ষোভ জমলেও তা নিরসনে কার্যকর কোনো আলোচনার উদ্যোগ তারা দেখতে পাননি।শ্রমিকদের ভাষ্য অনুযায়ী, তারা কাজ হারানোর বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের কাছে কথা বলতে চেয়েছিলেন। কিন্তু তাদের অভিযোগ শোনার পরিবর্তে পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তাকর্মীদের সামনে আনা হয়। এতে উত্তেজনা আরও বেড়ে যায়।স্থানীয়দের দাবি, একপর্যায়ে নিরাপত্তাকর্মীদের সঙ্গে বিক্ষুব্ধদের উত্তেজনা সৃষ্টি হয়। এরপর পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।একটি শিল্পপ্রতিষ্ঠানে নিরাপত্তা রক্ষা যেমন ব্যবস্থাপনার দায়িত্ব, তেমনি শ্রমিক অসন্তোষকে আলোচনার টেবিলে এনে সমাধানের চেষ্টাও ব্যবস্থাপনার দায়িত্বের অংশ।ঘটনার পর রাজনৈতিক ইন্ধনের আলোচনা জোরালো হয়েছে। কিন্তু স্থানীয় শ্রমিকদের বক্তব্যে উঠে এসেছে ভিন্ন বাস্তবতা।তাদের দাবি, তারা কোনো রাজনৈতিক দলের নির্দেশে নয়, কাজ হারানোর আশঙ্কা এবং জীবিকার তাগিদেই মাঠে নেমেছিলেন।তাদের আহাজারি হল: শ্রমিকের ক্ষোভকে রাজনৈতিক রঙ দেওয়া সহজ; কিন্তু সেই ক্ষোভের জন্ম কোথায়, সেটি অনুসন্ধান করুন!ঘটনার সময় পরিস্থিতি যখন দ্রুত উত্তপ্ত হয়ে উঠছিল, তখন স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।ঘটনার পর বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং সহকারী পুলিশ সুপার (এএসপি) ঘটনাস্থলে উপস্থিত হন। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সহযোগিতা করেন।১৫ সেপ্টেম্বরের ঘটনার পর থেকে এখনো ফিডমিলটির উৎপাদন বন্ধ রয়েছে।ঘটনার পর কাজী ফার্মসের হেড অফিস থেকে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বুধবার (১৬ সেপ্টেম্বর) বোদায় এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।তিনি ছাঁটাইয়ের অভিযোগ করা শ্রমিকদের সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন, তাদের তালিকা সংগ্রহ করেছেন এবং স্থানীয় এলাকাবাসীর কাছ থেকেও ঘটনার বিষয়ে তথ্য নিয়েছেন বলে জানা গেছে।শ্রমিকদের দাবি অনুযায়ী কোনো কারণ না দেখিয়ে মৌখিকভাবে তাদের বাদ দেওয়া হয়ে থাকলে, কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল? কোনো কারখানার দেয়ালে ফাটল ধরার আগে মানুষের মনে ফাটল ধরে। আর সেই ফাটল সময়মতো মেরামত না করলে একদিন তার শব্দ ছড়িয়ে পড়ে কারখানার ফটক পেরিয়ে অনেক দূর।



আরও খবর




বিজিবির কুমিল্লা ব্যাটালিয়ন (১০-বিজিবি) কর্তৃক এক কোটি দুই লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

ফেনী সরকারি কলেজের শিক্ষার্থী শিরিনা রিংকির ঢাকায় মৃত্যু, স্বামী আটক

উস্কানি নয়, জীবিকার তাগিদ - কাজী ফার্মসের ফিডমিলে শ্রমিকের ক্ষোভের আর্তনাদ

চি‌কিৎসাবিহীন বি‌চ্ছিন্ন দ্বীপ উপ‌জেলা রাঙ্গাবালী স্বাধীনতার ৫৬ বছ‌রেও হয়‌নি হাসপাতাল!

বোদায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৫

শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারের সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর মতবিনিময়

বোয়ালখালীর শ্রীপুরে ১৯ সেপ্টেম্বর শনিবার চক্ষু ও বিশেষজ্ঞ চিকিৎসাসেবা

সোনারগাঁ‌য়ে ভাঙা‌রি ব‌্যবসায়ী আইয়ুব হত্যার রহস‌্য উদঘাটন, গ্রেপ্তার ২

হালুয়াঘাটের ধারা ইউনিয়নে বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি, সভাপতি নজরুল সম্পাদক মুতিউর

চিরিরবন্দরে টাপেন্টাডল সেবনের দায়ে দুই যুবকের ৩ মাসের কারাদন্ড

জাতিসংঘে সংবাদ কাভারে দৈনিক তরুণ কণ্ঠ’র সম্পাদক রফিকুল ইসলাম শান্ত

লালপুর থানার অভিযানে অজ্ঞান পার্টির দুই সদস্য গ্রেপ্তার, চেতনানাশক সামগ্রী উদ্ধার

রাণীনগরে অবমুক্ত করা হলো ২৭১ কেজি পোনা মাছ

মুরাদনগরে ইয়াবাসহ ‘আওয়ামী সন্ত্রাসী’ খলিল গ্রেপ্তার, সামনে এলো রামদা হাতে সেই ছবি

কাজিপুরের গুদাম কর্মকর্তার অর্ধশত ফলজ গাছের চারা রোপন

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা


এই সম্পর্কিত আরও খবর

বিজিবির কুমিল্লা ব্যাটালিয়ন (১০-বিজিবি) কর্তৃক এক কোটি দুই লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

ফেনী সরকারি কলেজের শিক্ষার্থী শিরিনা রিংকির ঢাকায় মৃত্যু, স্বামী আটক

চি‌কিৎসাবিহীন বি‌চ্ছিন্ন দ্বীপ উপ‌জেলা রাঙ্গাবালী স্বাধীনতার ৫৬ বছ‌রেও হয়‌নি হাসপাতাল!

বোদায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৫

শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারের সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর মতবিনিময়

বোয়ালখালীর শ্রীপুরে ১৯ সেপ্টেম্বর শনিবার চক্ষু ও বিশেষজ্ঞ চিকিৎসাসেবা

সোনারগাঁ‌য়ে ভাঙা‌রি ব‌্যবসায়ী আইয়ুব হত্যার রহস‌্য উদঘাটন, গ্রেপ্তার ২

হালুয়াঘাটের ধারা ইউনিয়নে বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি, সভাপতি নজরুল সম্পাদক মুতিউর

চিরিরবন্দরে টাপেন্টাডল সেবনের দায়ে দুই যুবকের ৩ মাসের কারাদন্ড

জাতিসংঘে সংবাদ কাভারে দৈনিক তরুণ কণ্ঠ’র সম্পাদক রফিকুল ইসলাম শান্ত