শিরোনাম
মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন সালিশ বৈঠকে যুবককে হত্যা,একজনের যাবজ্জীবন,একজনের ৫ বছরের কারাদণ্ড লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কালীগঞ্জে এনসিপি নেতার বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ অসহায় পরিবারের পাশে আলহাজ্ব হযরত আলী: মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত নাঙ্গকোটে হাফেজে কোরআনের মা-বাবা হতে চাই শীর্ষক আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ আজমিরীগঞ্জে ৫০ শয্যার আধুনিক ভবন,তবু সেবা মিলছে ৩১ শয্যার! বাক্সবন্দি যন্ত্রপাতি নষ্ট শেরপুর সীমান্তে ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬

ঊর্ধ্বগতির বাজারে সাড়া ফেলেছে সুপারশপের কম্বো প্যাকেজিং

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে সাড়া ফেলেছে সুপারশপের বিভিন্ন কম্বো প্যাকেজিং। তবে সেই প্যাকেজিং কেবলই আশীর্বাদ হয়েছে ব্যস্ত এ শহরে ছুটে চলা মানুষদের। কিন্তু প্রশ্ন হচ্ছে যাদের জন্য এই কম্বো প্যাকেজ, সেই নিম্নবিত্ত মানুষদের হাতের নাগালে এসেছে কি?


'প্রতিনিয়তই বাড়ছে নিত্যপণ্যের দাম' আবার কখনও 'লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভোগ্যপণ্যের দর' রোজকার এমন খবরের শিরোনামে ভোক্তার কপালে যেন চিন্তার ভাঁজ। হিসেবি টাকায় বাজারের ব্যাগ ভরবে তো? এমন বাস্তবতায় ঊর্ধ্বমূল্যের বাজারে একটু স্বস্তির খবর নিয়ে এসেছে দেশের কয়েকটি সুপারশপ।


নিম্নবিত্তের খাবারের পাতে ইলিশ কিংবা গরুর মাংস এক বিলাসিতার নাম। দাম ধরা-ছোঁয়ার বাইরে হওয়ায় কেনাও দু:স্বাধ্য।


এবার সাধ আর সাধ্যের মেলবন্ধনে সামর্থ্য অনুযায়ী কেনাকাটার সুযোগ মিলছে। আর এই সুযোগ করে দিয়েছে সুপারশপ। যেখানে তিন পিস ইলিশ মাছের সাথে পেঁয়াজ-কাঁচা মরিচ ও টমেটোর মতো রান্নাসামগ্রী মিলছে ১৪০ টাকায়। আর ২০০ গ্রাম গরুর মাংসের সাথে ১০০ গ্রাম আলু ১৬০ টাকা। এরকম আরও অনেক প্যাক। আকর্ষণীয় প্যাকেজিং এর মাধ্যমে দেয়া এসব অফার দৃষ্টি কেড়েছে ক্রেতাদের। সেই সঙ্গে সহজলভ্য হওয়ায় ভোক্তাদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে সুপারশপের এই বিপণন কৌশল।


একজন ক্রেতা বলেন, 'এককজনের বাজেট একেকরকম। যারা একটু কম রেঞ্জের ভেতরে সব ধরনের কোয়ালিটির মাছ চাচ্ছে তাদের জন্য বেটার।'


অন্য একজন ক্রেতা বলেন, 'আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে। একসঙ্গে এক কেজি কেনা খুবই কঠিন হয়ে যায়। মাসেও একবার খাওয়া জোটে না। সে জায়গায় এখন সাশ্রয় মূল্যে খেতে পারছি। এর মধ্যে ইলিশের বিষয়টা আরও আনন্দদায়ক।'


তবে নিম্নবিত্তের চাহিদা পূরণ করার চাইতেও এই প্যাকেজিং সহজ করে দিয়েছে এই শহরে একা বাস করা ব্যাচেলরের জীবন। পাশাপাশি গৃহকর্তা আবার কখনওবা কর্মব্যস্ত ছোট পরিবারগুলোতেও এনে দিয়েছে স্বস্তি।


একজন ক্রেতা বলেন, 'যারা ব্যাচেলর বা স্টুডেন্ট আছে তাদের জন্য এটা বেশি আকর্ষণীয়। কারণ আমার মনে হয় এক কেজি মাছ নিয়ে করবেই বা কী তারা।'


অন্য একজন ক্রেতা বলেন, 'প্রথমেই যদি বলতে হয় সেটা হলো আমার মাছটা কাটতে হয় না। দ্বিতীয়ত আমার বাসায় ইলিশ মাছের মাথাটা একদমই খাওয়া হয় না। এদিক থেকে আমি মনে করি এটা আমার জন্য খুবই উইন উইন একটা সিচুয়েশন। আবার অর্থের একটা সেভিংস তো হচ্ছেই।'


বিশেষজ্ঞরা বলছেন, সুপারশপের এই বিপণন পদ্ধতিতে কোনো শুভংকরের ফাঁকি দেখিয়ে যেন চাপা না দেয়া হয় নিম্নবিত্ত বা মধ্যবিত্তের আমিষ খাওয়ার স্বপ্ন।


কৃষিবিদ ড. কাশফিয়া আহমেদ বলেন, 'এটা হচ্ছে সময়ের দাবি বলে একটা কথা আছে না? সময়ের প্রয়োজনেই হয়তো সুপারশপ থেকে ভেবেছে যে, অ্যাটলিস্ট আমরা মানুষকে কিছুটা রিলিফ দিই। এই সুবিধাগুলো শুধু কয়েকটা আউটলেটে না, পুরো বাংলাদেশের আউটলেটগুলোতে ছড়িয়ে দিতে হবে এবং বিশেষ করে গুলমান, বনানীর আউটলেটগুলোতে না গিয়ে যেখানে আসলেই নিম্নমধ্যবিত্তরা বা মধ্যবিত্তরা বা দরিদ্রশ্রেণী থাকে তাদের জন্য দেওয়া বেশি প্রয়োজন।'


পকেট কাটার ভয়ে সুপারশপ এড়িয়ে চলে যে ভোক্তা তার মনে কোনো দীর্ঘশ্বাস নয়, বরং স্বস্তি থাকবে বছরজুড়েই।


কৃষিবিদ ড. কাশফিয়া আহমেদ বলেন, 'এক্ষেত্রে মূল্যটা এমন হতে হবে যে এক কেজি গরুর মাংসে যে দাম ছিল, আমি চার পিছ বা ৪০০ গ্রাম কিনছি বা হাফ কেজি কিনছি সুপারশপের প্যাকেজে। সেখানে যে ওই এক কেজির দামটাই রিফ্লেক্ট না করে ওইটা যেন কমদামে হয়।'


নিত্যপণ্যের বাজারের উত্তাপকে পাশ কাটিয়ে স্বল্প অর্থের যোগানে সব শ্রেণিপেশার খাবারের স্বাদ মিটবে বলে প্রত্যাশা ভোক্তাদের। 


আরও খবর




চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে দুইজনের কারাদন্ড

মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে ২ জনের কারাদন্ড

মুরাদনগরে ​সম্পত্তির বিরোধে ভাইয়ের হাতে বোন ও ভাতিজা খুন

মুরাদনগরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মুরাদনগরে ফুফু-ভাতিজা নিহত, জায়গা নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ

শাজাহানপুরে আমরুল ইউনিয়ন যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

মাঠের বাস্তব চিত্র তুলে ধরুন, আমরা ব্যবস্থা নেব’: নারায়ণগঞ্জের এসপি

চন্দনাইশে বন্যার্ত ৭৬৬ পরিবারে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ করেন রেড ক্রিসেন্ট

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম

সালিশ বৈঠকে যুবককে হত্যা,একজনের যাবজ্জীবন,একজনের ৫ বছরের কারাদণ্ড

বন্যার ক্ষয়ক্ষতি কমাতে উলিপুরে ‘প্রভাতী’ প্রকল্পের সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ সদরের বি‌ভিন্ন জলাশয়-পুকুরে ১০ হাজার পোনা অবমুক্ত

ফতুল্লায় দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা

লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত ২০০ কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা


এই সম্পর্কিত আরও খবর

ফ্লাওয়ার মিল মালিকদের সংগঠন পেল বাণিজ্য সংগঠনের লাইসেন্স

জাতিসংঘে অনুমোদিত হবে এলডিসির সময় বৃদ্ধি : বাণিজ্যমন্ত্রী

‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে হবে: আলহাজ মো. সোহাগ

রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ

শিগগিরই মার্জিন ইস্যু রুলসসহ ৩ বিধিমালায় পরিবর্তন : বিএসইসি চেয়ারম্যান

প্রযুক্তিগত আধুনিকায়নে আরও শক্তিশালী হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন : বিএসইসি চেয়ারম্যান

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প