শিরোনাম
ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপিকে সংবর্ধনা ও মতবিনিময় সভা মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা দক্ষিণ আইচা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি হলেন বিএনপি নেতা বাচ্চু লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০ ফুলবাড়ীয়া সরকারি মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মানসম্মত ও আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করছে- দিপু ভূইয়া রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলা,ভাংচুর ও স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম কালমা ইউনিয়ন জিয়া পরিষদের আহবায়ক কমিটি গঠন লালমোহনে রাতের আধারে গৃহবধুকে কুপিয়ে জখম
শুক্রবার ২৬ জুন ২০২৬
শুক্রবার ২৬ জুন ২০২৬

ভাটা পড়েছে ‘সোনার হরিণের’ প্রতিযোগিতায়

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ০১ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:সোমবার ০১ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ঈদের মৌসুমে ঢাকা থেকে বরিশালসহ দক্ষিণবঙ্গগামী এবং ঈদ পরবর্তী দক্ষিণের বিভিন্ন জেলা থেকে ঢাকাগামী লঞ্চের কেবিন ছিল ‘সোনার হরিণ’। একসময় প্রভাবশালী ছাড়া এই রুটে লঞ্চের কেবিন সংগ্রহ করা ছিল একরকম অসম্ভব। আবার কোনও কোনও লঞ্চ কোম্পানি আগেভাগে স্লিপ জমা নিলেও তাতেও প্রভাবশালীদের প্রাধান্য দেওয়া হতো। এ কারণে সাধারণ যাত্রীদের ভাগ্যে কেবিন জুটতো না। এ অবস্থা চলে আসছিল বছরের পর বছর। তবে স্বপ্নের পদ্মা সেতু চালু হওয়ার পর এই প্রতিযোগিতায় ভাটা পড়েছে। এবছর ঈদের আর কয়েকদিন বাকি থাকলেও লঞ্চে কেবিনের তেমন কোনও চাহিদা দেখা যাচ্ছে না। এখন পর্যন্ত কেউ কোনও লঞ্চে কেবিনে আগাম বুকিং দেননি বলেও জানিয়েছেন লঞ্চ সংশ্লিষ্টরা। তবে ২২ থেকে ২৩ রোজার পর ঢাকা থেকে বরিশালগামী লঞ্চে কেবিন বুকিং হওয়ার সম্ভাবনার কথা জানালেন তারা।


সংশ্লিষ্টরা বলছেন, বরিশাল-ঢাকা নৌ রুটের অত্যাধুনিক বিলাসবহুল লঞ্চগুলোতেও দেখা দিয়েছে যাত্রী সংকট। যেখানে প্রতিদিন ছয় থেকে সাতটি লঞ্চ বরিশাল নৌবন্দর ত্যাগ করতো, ব্যবসা টিকিয়ে রাখতে সেখানে মাত্র দুটি লঞ্চ প্রতিদিন যাত্রী বহন করছে। এরপরও যাত্রী সংকট লেগেই আছে। এখন যাত্রীর চেয়ে মালামাল পরিবহনে বেশি গুরুত্ব দিচ্ছেন লঞ্চ কর্তৃপক্ষ।


নগরীর কাউনিয়ার বাসিন্দা চাকরিজীবী মিজানুর রহমান  বলেন, ‘পদ্মা সেতু খুলে দেওয়ার আগ পর্যন্ত একচেটিয়া ব্যবসা করেছে একাধিক লঞ্চ কোম্পানিগুলো। ওই সময় বিশেষ করে দুই ঈদে ঢাকা এবং বরিশাল থেকে যাত্রার প্রধান বাহন ছিল লঞ্চ। আর লঞ্চের কেবিন ছিল সোনার হরিণ। এ জন্য চার-পাঁচ রোজার পর থেকেই শুরু হয়তো কেবিন বুকিংয়ের প্রতিযোগিতা। এতে করে সাধারণ যাত্রীদের মারাত্মক দুর্ভোগে পড়তে হতো।


পদ্মা সেতু খুলে দেওয়ার পর সেই অবস্থার আমূল পরিবর্তন হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘যেখানে বরিশাল নৌ বন্দর পল্টুনে সাতটি লঞ্চ একসাথে ভিড়তে পারতো না, আরো পল্টুনের প্রয়োজন ছিল। সেখানে বর্তমানে মাত্র দুই থেকে তিনটি লঞ্চ থাকছে। সেখান থেকে প্রতিদিন দুটি লঞ্চ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। একইভাবে ঢাকার সদর ঘাট থেকেও প্রতিদিন দুটি লঞ্চ যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে ছেড়ে আসে। ওই দুটি লঞ্চের কমপক্ষে ৫ শতাধিক কেবিনের অর্ধেক বুকিং হয়, বাকী কেবিন খালি থাকে। যেখানে সাধারণ দিনগুলোতে কেবিন খালি থাকার কোনও কারণই ছিল না, এখন সেখানে কেবিন খালি নিয়ে লঞ্চগুলো চলাচল করছে। প্রথম তলা থেকে শুরু করে তৃতীয় তলা পর্যন্ত ডেকও থাকছে খালি।


লঞ্চ যাত্রী নগরীর করিম কুটির এলাকার বাসিন্দা মিতু বলেন, লঞ্চ জার্নি আরামদায়ক এবং দুর্ঘটনা ঘটনার সম্ভাবনা কম। তাছাড়া পরিবার-পরিজন নিয়ে স্বাচ্ছন্দ্যে যাত্রা করা যায়। এ কারণে বহু পরিবার রয়েছে এখনও লঞ্চে ঢাকা এবং ঢাকা থেকে লঞ্চযোগে বরিশাল আসেন। তবে লঞ্চের সেই রমরমা ব্যবসা এখন আর নেই। পদ্মা সেতু লঞ্চ মালিকদের জন্য সমস্যা হলেও সাধারণ যাত্রীদের অনেক উপকারে এসেছে। এখন সকালে ঢাকায় গিয়ে কাজ সেরে আবার বিকালের মধ্যে বরিশালে আসা সম্ভব। যা আগে স্বপ্নের মতো ছিল। তবে বরিশালের ঐতিহ্য হিসেবে লঞ্চ ব্যবসাকে টিকিয়ে রাখতে হবে। এখনো উত্তরবঙ্গ থেকে শুরু করে দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন ‘ভাসমান পাঁচতারকা হোটেল’ হিসেবে খ্যাত বিশাল আকারের এই অত্যাধুনিক বিলাসবহুল লঞ্চগুলো দেখতে এবং এতে ভ্রমণ করতে আসেন।


লঞ্চ ব্যবসার ধসের কারণে ইতিমধ্যে সুরভি কোম্পানির একটি লঞ্চ বিক্রি করা হয়েছে। সুন্দরবন কোম্পানির লঞ্চ বিভিন্ন রুটে দেওয়া হয়েছে। পারাবত কোম্পানির ব্যয় কমাতে বরিশাল নগরী থেকে অফিস তুলে নেওয়া হয়েছে। কীর্তনখোলা কোম্পানির একটি লঞ্চ বিক্রি করা হয়েছে। অপরটিও বিক্রি করতে ক্রেতা খুঁজছেন কর্তৃপক্ষ। পদ্মা সেতু খুলে দেওয়ার তিন মাসের মধ্যে বন্ধ হয়ে যায় গ্রিন লাইন কোম্পানির ওয়াটার বাস।


মানামী লঞ্চের ব্যবস্থাপক মো. রিপন বলেন, ‘আশা করছি ২০ রোজার পর থেকে কেবিন বুকিং শুরু হবে। তবে পদ্মা সেতু খুলে দেওয়ার আগে যে অবস্থা ছিল, তা আর আসবে না। ঈদের ছুটির শুরুর পূর্ব থেকে ঢাকা থেকে ১০ থেকে ১৫টি লঞ্চ ৩ থেকে ৪ দিন চলাচল করবে। এরপর আবার ঈদের পরে ছুটি শেষে একইভাবে বরিশাল নৌ বন্দর থেকে ঢাকাগামী ওই সংখ্যক লঞ্চ চলাচল করার সম্ভাবনা রয়েছে।


সুন্দরবন লঞ্চের ব্যবস্থাপক জাকির হোসেন বলেন, ‘পদ্মা সেতু খুলে দেওয়ার পআগে রোজার শুরুর সঙ্গে সঙ্গে ঢাকা থেকে এবং বরিশাল থেকে কেবিন নেওয়ার জন্য ভিড় লেগেই থাকতো। সুপারিশের চার ভাগের এক ভাগের কেবিন দেওয়া সম্ভব হতো। বাকিদের ফেরত দিতে বাধ্য হতাম। তবে তা এখন স্বপ্নের মতো মনে হয়। শুক্রবার পর্যন্ত ঢাকা থেকে কোনও কেবিন বুকিং হয়নি। আর আগে এ সময় শ্বাসপ্রশ্বাস নিতেও সময় পেতাম না। তারপর আশা করছি ২০ রোজার পর থেকে কেবিন বুকিং হবে।



জাকির আরও বলেন, এখন ব্যবসার বড় একটি অংশ আসে মালামাল পরিবহনে। কিন্তু যে পরিমাণ খরচ তা বহন করে এরপর লাভ আনা খুব কষ্টসাধ্য হয়ে পড়েছে। তবুও মালিকপক্ষ স্টাফ এবং যাত্রীদের কথা চিন্তা করে এখনও এই ব্যবসা গুটিয়ে নেননি।


লঞ্চ মালিক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু  বলেন, ‘এখন লঞ্চের ব্যবসা টিকিয়ে রাখা কষ্টসাধ্য হয়ে পড়েছে। লঞ্চের স্টাফ এবং যারা লঞ্চে চলাচলে অভ্যস্ত হয়ে পড়েছে তাদের দিকে খেয়াল রেখেই এ ব্যবসা চালিয়ে রাখা হয়েছে। তারপরও সড়ক পথের চেয়ে লঞ্চে চলাচল আরামদায়ক, ভাড়া কম এবং তেমন দুর্ঘটনাকবলিত হয় না। প্রতি বছর ঢাকা থেকে বরিশালগামী বাস দুর্ঘটনায় পতিত হয়ে যাত্রীরা নিহত আহত হচ্ছেন। কিন্তু লঞ্চ দুর্ঘটনায় পড়েছে সে হিসেব তেমন একটা দিতে পারবে না কেউ।’


রিন্টু বলেন, ‘বরিশাল-ঢাকা নৌরুটে বিশালাকায় অত্যাধুনিক বিলাসবহুল লঞ্চগুলোতে লিফট থেকে শুরু করে ভিআইপি কেবিন, ডাবল ও সিঙ্গেল কেবিন, সোফা এবং ডেক রয়েছে। প্রতিটি কেবিনে রয়েছে স্মার্ট টিভি, ওয়াইফাই জোন, রেস্টুরেন্ট, চিকিৎসা সেবা, অত্যাধুনিক টয়লেট, নামাজের স্থান ও মায়েদের ব্রেস্ট ফিডিংয়ের ব্যবস্থা। এর সঙ্গে যুক্ত রয়েছে প্রশস্ত বারান্দা এবং লাইটিংয়ের সমারোহ। এ কারণে বরিশাল-ঢাকাগামী জাহাজগুলো ভাসমান পাঁচতারকা হোটেল বলে থাকেন অনেকে।’ আর লঞ্চ হচ্ছে বরিশালের ঐতিহ্য, এই ঐতিহ্য ধরে রাখতে সবাইকে লঞ্চে চলাচলের আহ্বান জানান তিনি। 


আরও খবর




ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপিকে সংবর্ধনা ও মতবিনিময় সভা

হাওরের উন্নয়নের সঙ্গে জাতির স্বার্থ জড়িত : ড. বদিউল আলম মজুমদার

কাউনিয়ায় কিশোরীদের মাঝে হাঁস-মুরগি ও নগদ টাকা প্রদান

মেয়ের সামনে মাকে হত্যা, আহত আরও দুই নারী

পঞ্চগড়ের বোদায় তিনদিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন বিদেশি ফলের আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় ফল উৎপাদন বৃদ্ধির আহ্বান

চুনারুঘাটে রাহেলা-দেলোয়ার হোসেন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে ‘রোমান চৌধুরী শিক্ষাবৃত্তি’ বিতরণ

গোয়াইনঘাটে ৪৮ বিজিবির ব্যতিক্রমী আয়োজন: সীমান্ত সচেতনতা, শিক্ষার্থী প্রতিযোগিতা ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মুরাদনগরের চাপিতলায় কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি প্রার্থীর ইয়াবা সেবনের ছবি ভাইরাল

মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা

দক্ষিণ আইচা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি হলেন বিএনপি নেতা বাচ্চু

নন্দীগ্রামে বৃক্ষরোপণ, গাছের চারা, সার ও খুঁটি বিতরণ

ডাসারে জোর পূর্বক প্রবাসীর জমি দখলের চেষ্টা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাণীনগরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে ২ দিনে আক্রান্ত ২০

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপিকে সংবর্ধনা ও মতবিনিময় সভা

হাওরের উন্নয়নের সঙ্গে জাতির স্বার্থ জড়িত : ড. বদিউল আলম মজুমদার

কাউনিয়ায় কিশোরীদের মাঝে হাঁস-মুরগি ও নগদ টাকা প্রদান

মেয়ের সামনে মাকে হত্যা, আহত আরও দুই নারী

পঞ্চগড়ের বোদায় তিনদিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন বিদেশি ফলের আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় ফল উৎপাদন বৃদ্ধির আহ্বান

চুনারুঘাটে রাহেলা-দেলোয়ার হোসেন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে ‘রোমান চৌধুরী শিক্ষাবৃত্তি’ বিতরণ

গোয়াইনঘাটে ৪৮ বিজিবির ব্যতিক্রমী আয়োজন: সীমান্ত সচেতনতা, শিক্ষার্থী প্রতিযোগিতা ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মুরাদনগরের চাপিতলায় কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি প্রার্থীর ইয়াবা সেবনের ছবি ভাইরাল

মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা

দক্ষিণ আইচা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা