শিরোনাম
পুঠিয়ায় এসিল্যান্ডের ব্যতিক্রমী উদ্যোগে নতুন পোশাকে শিশুদের ঈদ আনন্দ পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫ পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়! সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত নোয়াখালীতে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫
রবিবার ৩১ মে ২০২৬
রবিবার ৩১ মে ২০২৬

ভাটারা থানার কার্যক্রম চলছে গুলশান থানার নতুন ভবনে

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সারা দেশে পাল্টা আক্রমণের শিকার হয় পুলিশ বাহিনী। থানাগুলোতে হামলা-লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। ক্ষুব্ধ জনতার হামলা থেকে সেদিন রক্ষা পায়নি ডিএমপির ভাটারা থানাও। ক্ষতির পরিমাণ এতটাই বেশি যে ঘটনার দেড় মাস পরেও এই থানার পুলিশ নিজস্ব ভবনে কাজ শুরু করতে পারেনি। অস্থায়ীভাবে ভাটারা থানার কাজ চলছে এখন গুলশান থানার একটি ভবনে।   


ভাটারা থানার পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে,  ৫ আগস্ট বিকালে শত শত ক্ষুব্ধ জনতা থানায়  হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো থানা কমপ্লেক্স। ক্ষতির পরিমাণ এতটাই বেশি যে ঘটনার দেড় মাস পরেও ভাটারা থানা পুলিশ তাদের নিজস্ব ভবনে কার্যক্রম শুরু করতে পারেনি। বর্তমানে এই থানার কার্যক্রম অস্থায়ীভাবে পরিচালিত হচ্ছে গুলশান থানা ক্যাম্পাসের ভেতরে অবস্থিত নতুন একটি ভবনে। বর্তমানে ভাটারা থানা ভবন মেরামতের কাজ চলছে।


হামলা থেকে রক্ষা পায়নি থানার আসবাবপত্রওহামলা থেকে রক্ষা পায়নি থানার আসবাবপত্রও

রবিবার (২২ আগস্ট) বিকালে গিয়ে দেখা যায়, গেটে লাগানো থানার সাইনবোর্ডটি ভাঙা ও তিন তলা ভবনের ওপরের দিকের দেয়ালজুড়ে আগুনে পোড়া কালো দাগ। থানার প্রধান ফটকের বাইরে পড়ে আছে আগুনে পুড়ে যাওয়া অনেক গাড়ি ও মোটরসাইকেলের ধ্বংসস্তূপ। গেট দিয়ে ভেতরে প্রবেশ করতেই কয়েকজন পুলিশ সদস্যের দেখা মেলে। জানা গেলো তারা পাহারায় রয়েছেন। থানা ভবনের ভেতরে চলছে মেরামতের কাজ। এসময় কিছু লোক থানায় সেবা নিতে আসেন। তাদের জানানো হয়—ভাটারা থানার কার্যক্রম চলছে গুলশান থানার নতুন ভবনে। বাড্ডা থেকে রবিবার বিকালে অভিযোগ নিয়ে ভাটারা থানায় আসেন বেসরকারি চাকরিজীবী সুইটি বেগম। পরে তিনি গুলশানে যান। মোবাইল ফোন চুরি হওয়ায় কালাচাঁদপুর থেকে জিডি করতে এসেছিলেন রিকশাচালক জেহের আলী। তিনিও গুলশান থানা ক্যাম্পাসে যান। সেখানকার একটি নতুন ভবনে চলছে ভাটার থানার কার্যক্রম। জেহের আলী তার ফোন হারানোর বিষয়ে জিডি করেন।



ভাটারা থানায় দায়িত্বরত একাধিক পুলিশ কর্মকর্তা ৫ আগস্টের ঘটনা সম্পর্কে বলেন, হামলার সময় ওসিসহ ১০০ জনের মতো কনস্টেবল ও কর্মকর্তা থানায় অবস্থান করছিলেন। তাদের উদ্ধার করতে পুলিশের ঊর্ধ্বতনদের কাছে ফোন করতে দেখেছেন ওসিকে। তবে ওপর মহল থেকে কোনও সাড়া পাওয়া যায়নি।  হাজার হাজার লোক থানা ঘেরাও করে ফেলে। তারা হামলা, লুটপাট শেষে আগুন ধরিয়ে দেয়। পুলিশের অনেকে প্রাণ বাঁচাতে ভবনের ছাদে ওঠেন। সেখানে টিকতে না পেরে ভবন-সংলগ্ন গাছ বেয়ে নিচে নেমে জনতার মাঝে মিশে পালিয়ে যান। ছাদ থেকে নামতে গিয়ে অনেকে আহত হয়েছেন। এছাড়া এলাকাবাসীর সহযোগিতায় কেউ কেউ নিরাপদে চলে যেতে সক্ষম হয়েছেন।


এই থানার মালখানা সূত্রে জানা যায়, হামলা ও অগ্নিসংযোগের কারণে বিভিন্ন মডেলের ৩৫টি প্রাইভেটকার, ১০০টি মোটরসাইকেল পুড়ে গেছে। ৪০০ মোবাইল ফোন, ৫টি ল্যাপটপ ও  ২৫টি কম্পিউটারসহ বিভিন্ন ধরনের মালামাল লুট ও ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ডলারসহ নগদ ৬ লাখ টাকা, ৪ ভরি স্বর্ণ ও  কষ্টিপাথর লুট হয়ে গেছে। এসবের বেশিরভাগই বিভিন্ন মামলায় জব্দ করে থানায় রাখা হয়েছিল।  



ভাটারা থানার মালখানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই সামছুর রহমান  বলেন, লুট হওয়া ও আগুনে পুড়ে যাওয়া মালামাল ফেরত চেয়ে অনেকে এখন ফোন করে হুমকি দিচ্ছেন। তারা বলছেন মাল ফেরত না পেলে আমার নামে মামলা করবেন। আমি কীভাবে ফেরত দেবো। কোথায় পাবো। বোঝাতে চাইলেও তারা মানতে চাইছেন না।


এ প্রসঙ্গে ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজারুল ইসলাম বলেন, ভাটারা থানার ৪৫টি সরকারি অস্ত্র লুট হয়েছে। এর মধ্যে কিছু উদ্ধার হয়েছে। বাকিগুলো এখনও উদ্ধার হয়নি। থানায় আগে ৫টি টহল গাড়ি ছিল, এখন তিনটি আছে। নতুন দুটির অনুমোদন হয়েছে। শিগগিরই যুক্ত হবে। তবে আমাদের নিজেদের ভবনে এখনও যেতে পারিনি।


তিনি জানান, ঘটনার পর থেকেই গুলশান থানার নতুন ভবনে আমরা অফিস করছি। নিজস্ব অবকাঠামো ছাড়া কোনও সমস্যা নেই।


ডিএমপির বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার এইচএম শফিকুর রহমান বলেন, ভাটারা থানার নিজস্ব ভবনে সীমিত পরিসরে কাজ শুরু করতে আরও সপ্তাহখানেক সময় লাগবে। পুরোপুরি চালু হতে আরও সময়ের প্রয়োজন। থানার গাড়ি সংকট থাকায় টহলও সীমিত হচ্ছে। তবে দ্রুতই আমরা স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবো। ডিএমপির সদর দফতর থেকে আমরা সব ধরনের সহযোগিতা পাচ্ছি।


আরও খবর




পুঠিয়ায় এসিল্যান্ডের ব্যতিক্রমী উদ্যোগে নতুন পোশাকে শিশুদের ঈদ আনন্দ

পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল

গাজীপুরের কাশিমপুরে ঈদ আনন্দ উদযাপন করতে গিয়ে নদীতে পরে নিখোঁজ একজন

ধর্মপাশায় জিয়াউর রহমানের ৪৫ তম শাহাতাত বার্ষিকী উদযাপন

নোয়াখালীর সেনবাগে দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে গাজীপুরে মিলাদ ও গণভোজ

সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫

পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন

পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়!

সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ

অন্ধকার পেরিয়ে আলোর পথে মনপুরা-এগিয়ে যাচ্ছে সাবমেরিন ক্যাবল প্রকল্প কাজ!জনমনে স্বস্তি

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ চন্দন দাশ এর মৃত্যুতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শোক প্রকাশ ও শ্রদ্ধা নিবেদন

মাদকমুক্ত সমাজ গঠনে রাণীনগরে 'রাইডো'র মিনি ম্যারাথন অনুষ্ঠিত

শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন

রাজধানীর কালশী বস্তিতে আগুন, ১৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রচন্ড ঝড়ে চাঁদপুর ঘাটে যাত্রীবাহী লঞ্চ কাত হয়ে ১০ যাত্রী আহত

সারভাইভার’স ভয়েস সামিট অনুষ্ঠিত

মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল,জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

ঈদের তৃতীয় দিন দেউলিয়াবাড়ীতে "এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন" এর বৃক্ষরোপণ কর্মসূচি

আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ড বৃদ্ধি করা হবে--- চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, তা বাস্তবায়নের চেষ্টা করে....প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ জেলায় শুরু হচ্ছে “জাতীয় নিমগাছ রোপণ কর্মসূচি-২০২৬