শিরোনাম
আনোয়ারায় ডাম্পার-সিএনজি সংঘর্ষে নারী ও শিশুসহ আহত ৪ এতিমদের টাকা আত্মসাতের সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের ওপরে হামলা মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্যসহ ২ জন গ্রেপ্তার তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন আটক পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ শ্রীপুরে গড়াই নদীর ভাঙনে বিলীন ১০ একর জমি,হুমকিতে ৫০০ পরিবার নজিপুর পৌরসভায় মাস্টার প্ল্যান প্রণয়ন নিয়ে পরামর্শ সভা লালমোহনে প্যারালাইসিসে আক্রান্ত যুবদল নেতাকে আর্থিক সহায়তা দিলেন স্পিকার অব. হাফিজ উদ্দিন লাকসামে নারীকে কুপিয়ে জখমের মামলায় যুবক গ্রেপ্তার জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নোয়াখালীর ৪৫০ নারীকে প্রশিক্ষণ
সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬

১৪ দলে থাকার যৌক্তিকতা খুঁজে পাচ্ছে না শরিকরা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ১৩ মে ২০২৪ | হালনাগাদ:সোমবার ১৩ মে ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটে থাকার কোনো যৌক্তিকতা খুঁজে পাচ্ছে না জোটের শরিক দলগুলো। শরিক দলগুলো বলছে, গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকেই ১৪ দলীয় জোটের কার্যকারিতা কমে গেছে। দ্বাদশ জাতীয় নির্বাচনে ১৪ দলীয় জোটের সঙ্গে আসন বণ্টনে নানা গড়িমসি করে আওয়ামী লীগ। অবশেষে কোনো উপায় না পেয়ে ১৪ দলীয় জোটের সঙ্গে ৬ আসনে সমঝোতা হয় দলটির। কিন্তু এসব আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী থাকায় জোটের মাত্র ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের কেন্দ্রীয় নেতা এ কে এম রেজাউল করিম ছাড়া সবাই হেরেছেন। 


এর পর থেকে ১৪ দলীয় জোটের সঙ্গে আর কোনো আলোচনা হয়নি আওয়ামী লীগ ও জোটপ্রধান শেখ হাসিনার সঙ্গে। এমনকি জোটের মুখপাত্র ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমুর সঙ্গেও কোনো আলোচনা হয়নি। বরং জোটের নেতারা, তার সঙ্গে ফোনে কথা বলতে চাইলেও তিনি বেশির ভাগ সময়ই এড়িয়ে যান। যদিও গত ২ মে থাইল্যান্ড সফর পরবর্তী এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেছেন, ১৪ দলীয় জোট আছে, ভবিষ্যতে থাকবে। 


শরিক দলগুলোর একাধিক নেতা বলেছেন, বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের বিরুদ্ধে ২০০৪ সাল থেকে ২৩ দফার ভিত্তিতে আওয়ামী লীগের নেতৃত্বে গঠিত হয় ১৪ দলীয় জোট। তখন মুক্তিযুদ্ধ, গণতন্ত্র ও অসাম্প্রদায়িক আদর্শের ভিত্তিতে গড়ে ওঠে ১৪ দল। তখন ব্যাপক কার্যক্রম চালায় ১৪ দল। রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি করে ১৪ দল। কিন্তু আমরা এখন জানি না ১৪ দল আছে কি না। আওয়ামী লীগ সভাপতি ও শেখ হাসিনা যদি মনে করেন, ১৪ দল রাখা দরকার আছে, রাখবেন। সেটি তার ইচ্ছা। ১৪ দলীয় জোটে এখন আর কিছু নেই। ১৪ দল নামে আছে, কাজে নেই। যে সংগঠনের অ্যাক্টিভিটিস নেই, সেটি থাকা না থাকার কী আছে। তাকে তো বিলুপ্তই বলা যেতে পারে। এখানে থাকা, না থাকারও কোনো যৌক্তিকতা আছে বলে মনে হয় না।  ১৪ দলের কোনো কাজ নেই। যেখানে আমাদের মাঠে থাকার কথা। কাজ করার কথা। কিন্তু এখন ঘুমন্ত অবস্থায় আছে। গত ২ মে ১৪ দলীয় জোটের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু বলেছেন, ১৪ দল আছে, থাকবে। তাই আমরা অপেক্ষায় আছি, কবে প্রধানমন্ত্রী ডাকবেন। ১৪ দল থাকবে কী থাকবে না সেটাও সিদ্ধান্ত হবে, তিনি ডাকলে। দেখি তিনি ১৪ দলীয় জোটের সঙ্গে বসে কী বলেন। দেখি কী হয়।


তারা বলেন, ১৪ দল ২০০৪ সালে গঠিত হয়েছিল। কিন্তু এখন ১৪ দল খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। কাগজে-কলমে ১৪ দলীয় জোট থাকলেও জোটের কোনো অস্তিত্ব নেই বললেই চলে। ২০১৪ সালের নির্বাচনের পর থেকে এই জোটের কার্যক্রম নিষ্ক্রিয় হয়ে পড়ে। ফলে ১৪ দলের শরিকরা অনেকটা চুপ হয়ে গেছে। ১৪ দলীয় জোটে থাকা না থাকার পুরোপুরি নির্ভর করছে আওয়ামী লীগের ওপর। তবে ১৪ দল আরও সক্রিয় হলেও আগের অবস্থায় আর যাবে না। কারণ বিএনপি-জামায়াতকে হটিয়ে ক্ষমতায় আসতে ১৪ দলের প্রয়োজন ছিল আওয়ামী লীগের। এরপর টানা চার দফায় দলটি ক্ষমতায় থাকায় তারা এখন আর কোনো কিছুকে তোয়াক্কা করছে না। এতে করে জোটের শরিক দলগুলোর প্রয়োজন নেই তাদের কাছে। ফলে তারা ‘একলা চলো নীতি’ নিয়েছে।


অন্যদিকে গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাসদ তিনটি, ওয়ার্কার্স পার্টি দুইটি ও জাতীয় পার্টিকে  (জেপি) আসন দেয় আওয়ামী লীগ। কিন্তু ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের কেন্দ্রীয় নেতা এ কে এম রেজাউল করিম ছাড়া সবাই হেরেছেন। ২০০৮ সালের পর এটিই ১৪ দলীয় জোটের কম আসন। এমনকি নির্বাচন পরবর্তী সংরক্ষিত নারী আসনের এমপি মনোনয়ন পেতে চেষ্টা চালান শরিক নেতারা। এতেও কোনো লাভ হয়নি। পরে অবশ্য গণতন্ত্রী পার্টির কানন আরা বেগমকে সংরক্ষিত নারী আসনে এমপি করা হয়। এর আগে ১৪ দলের শরিক দল থেকে নবম জাতীয় নির্বাচনে (২০০৮) সংসদ সদস্য নির্বাচিত হন চারজন, দশম সংসদে (২০২৪) সংরক্ষিত দুইজনসহ ১৩ জন, একাদশ সংসদে (২০১৮) আটজন, দ্বাদশ সংসদে (২০২৪) যা কমে দাঁড়িয়েছে মাত্র দুইজনে।


 অন্যদিকে গত ৩ মে রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিরোধী দলের মোকাবিলায় আমাদের সুসংগঠিত হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। ১৪ দলীয় জোটকেও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে কাছে টানতে হবে। সবকিছু মিলিয়ে আমাদের নিজেদের সাবজেক্টিভ প্রিপারেশনের ওপর নির্ভর করে আমরা বাস্তব কঠিন পরিস্থিতিকে মোকাবিলা করতে সক্ষম।


বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন  বলেন, ১৪ দলীয় জোটের এখন আর কিছু নেই। ১৪ দল নামে আছে। কাজে নেই। যে সংগঠনের অ্যাক্টিভিটিস নেই-সেটি থাকা না থাকার কী আছে। ফলে অনেকটা বিলুপ্ত বলা যেতে পারে। তারপরও জোটনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেহেতু বলেছেন, ১৪ দল আছে, থাকবে। তিনি ১৪ দলের জোটের সঙ্গে বসবেন। দেখি তিনি বসেন কি না। আর বসলে কী বলেন, তা শুনি। তবে আমরা তার ডাকের অপেক্ষায় নেই। দেখি কী হয়। এখন যে পরিস্থিতিতে ১৪ দল রয়েছে, তা থাকা, না থাকার কোনো যৌক্তিকতা দেখি না।


সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া  বলেন, আমি জানি না ১৪ দল আছে কি না। ১৪ দলীয় জোট নেত্রী শেখ হাসিনা যদি ডাকেন, তা হলে যাব। আর না ডাকলে  যাব না। আওয়ামী লীগ বা জোটপ্রধান যদি মনে করেন, ১৪ দল রাখা দরকার আছে, রাখবেন। সেটি তার ইচ্ছা। তবে ১৪ দল আছে বলে আমার কাছে মনে হচ্ছে না।


বাসদ আহ্বায়ক রেজাউর রশিদ খান বলেন, ১৪ দলে এখন কোনো মেসেজ নেই। আলোচনা হবে, আলোচনায় কোন পরিস্থিতি দাঁড়ায় সেটি দেখি। অনেকেই বলেন যে,  ১৪ দলে থেকে ভুল করেছি। যেখানে আমাদের মাঠে থাকার কথা। কাজ করার কথা। কিন্তু এখন ঘুমানোর অবস্থায় পড়ে আছি। তবে এখন নিজের দল গোছানোর চেষ্টা করছি। ১৪ দলীয় জোটের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৪ দল আছে, থাকবে। এখন আমরা সেই অপেক্ষায় আছি। কবে ডাকবেন প্রধানমন্ত্রী। তার ডাকের অপেক্ষায় আছি। ১৪ দল থাকবে কী থাকবে না, সেটাও সিদ্ধান্ত হবে তিনি ডাকলে। আমরা হয়তো আরও কিছুদিন দেখব।


জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম  বলেন, ১৪ দলীয় জোটকে এখন অনেকটা নিষ্ক্রিয় বলা যায়। জোটের নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগ নিজেদের নিয়েই ব্যস্ত। ফলে জোট নিয়ে কোনো আলোচনা নেই। এখন ১৪ দলকে সক্রিয় করবে কী করবে না, সেটা আওয়ামী লীগের ওপর নির্ভর করছে।


উল্লেখ্য, হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টির (জাপা) সঙ্গে মিলে মহাজোট গড়ে ২০০৮ সালের জাতীয় নির্বাচনে অংশ নিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। মহাজোট সরকারের সময় ১০১৪ সালের জাতীয় নির্বাচন পর্যন্ত ১৪ দলের কর্মসূচি কমে এলেও ধারাবাহিকতা ছিল। জাতীয় পার্টির (জাপা) পাশাপাশি ১৪ দলের শরিক তিনটি দলের তিনজন মন্ত্রী হয়েছেন। তারা হলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) হাসানুল হক ইনু ও সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া।


আরও খবর




আনোয়ারায় ডাম্পার-সিএনজি সংঘর্ষে নারী ও শিশুসহ আহত ৪

এতিমদের টাকা আত্মসাতের সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের ওপরে হামলা

তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

সাতক্ষীরার শ্যামনগরে এমপি গাজী নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ

রাণীনগরে গণছিনতাইয়ের ঘটনায় ২জন গ্রেফতার ॥ হাসুয়া, মোবাইল-টাকা উদ্ধার

মুরাদনগরে কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল, কঠিন হস্তে দমনের হুশিয়ারি

কুমিল্লার সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্যসহ ২ জন গ্রেপ্তার

তজুমদ্দিনে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন আটক

পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী থেকে জিএম আহমেদ হোসেন মাসুমের বিরুদ্ধে নানা অভিযোগ

বোয়ালখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা

লালপুরে মোটরসাইকেল চোর চক্রের সদস্য গ্রেপ্তার, চোরাই মোটরসাইকেল উদ্ধার

শ্রীপুরে গড়াই নদীর ভাঙনে বিলীন ১০ একর জমি,হুমকিতে ৫০০ পরিবার

নজিপুর পৌরসভায় মাস্টার প্ল্যান প্রণয়ন নিয়ে পরামর্শ সভা

বন্দরে কুমির আতঙ্ক, ধরতে গিয়ে হিমশিম বন বিভাগের

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

লামায় দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রীর টাকা হরিলুট

পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এম. মনছুর উদ্দিন


এই সম্পর্কিত আরও খবর

রাজশাহীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীর ৩নং ওয়ার্ডে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত

দূর্গাপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

তিনি নেই, কিন্তু প্রশ্নটি রয়ে গেছে: খালেদা জিয়া আমাদের কী দিয়ে গেলেন?

মস্তক নত করেননি কভু: জন্মবার্ষিকীতে আপোষহীন নেত্রীর ফিরে দেখা

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিলেন মঈন খান

মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল

‘দলীয় বৈঠকের জন্য সচিবালয় নয়’, বিএনপির সমালোচনায় জামায়াত

রিজভীই হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব