শিরোনাম
জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার আজমিরীগঞ্জে রাতের আঁধারে কিন্ডারগার্টেন স্কুলে দুঃসাহসিক চুরি,দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট গঙ্গাচড়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ধুনটে শারীরিক প্রতিবন্ধী শিশু সাদিয়ার পাশে ইউএনও আরিফ উল্লাহ নিজামী সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য কমানো সম্ভব: রুহুল কবির রিজভী মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার ধুনটে জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও তথ্য গোপনের অভিযোগ চাটখিলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
সোমবার ০৯ নভেম্বর ২০২৬
সোমবার ০৯ নভেম্বর ২০২৬

৬০ হাজার টাকা ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে ওসির বিরুদ্ধে,সেই টাকা আবার ৬দিন পর টাকা ফেরত দিল ওসি

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ২০ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ২০ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

তানজিল সরকারঃ ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধি। 


গ্রেফতারকৃত অভিযুক্ত আসামীকে ছেড়ে দেয়ার আশ্বাস দিয়ে স্বজনদের কাছ থেকে  ৬০ হাজার টাকা ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে ভৈরব থানার ওসি মোহাম্মদ শাহিনের বিরুদ্ধে।


পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে না ছেড়ে কোর্টে প্রেরণ করায় স্বজনদের চাপে টাকা ফেরত দেন বলে সাংবাদিকদের বিষয়টি অবগত করেন ভুক্তভোগীরা।

৬০ হাজার টাকা ঘুষ নেয়ার অভিযোগ অস্বীকার করেছেন ওসি মোহাম্মদ শাহিন।


স্বজনরা জানান, মো: রুবেল মিয়া বাদী একটি রাজনৈতিক মামলায় গত ১২ডিসেম্বর বৃহস্পতিবার পৌর শহরের চন্ডিবের গ্রামের মস্তু মিয়ার ছেলে সুজন মিয়াকে গ্রেফতার করে ভৈরব থানা পুলিশ। গ্রেফতার পর সুজনের স্বজনরা থানায় এসে কথা বললে ওসি ৬০ হাজার টাকা দাবি করেন। পরে শ্রীনগর ইউনিয়নের যুবদল নেতা জাকির হোসেনের মাধ্যমে ৫৯ হাজার টাকা দেয়া হয় ওসি মোহাম্মদ শাহিনকে। কিন্তু টাকা নেয়ার পরও ওসি সুজনকে না ছেড়ে কিশোরগঞ্জ কোর্টে পাঠায়। ওসি কথা না রাখায় সুজনের স্বজনরা ওসির কাছে টাকা ফেরত চাইলে টাকা ফেরত দিতে গড়িমসি করে ওসি। 

এসময় স্বজনদের ওসি জানান, আসামীকে ছেড়ে দেয়ার জন্য টাকা নেয়নি, টাকা নিয়েছে অন্য মামলায় সুন-এরেস্ট দেখাবেনা এই মর্মে। তিন চার দিন ওসির পিছনে ঘুরে টাকা ফেরত না পাওয়ায় ভুক্তভোগীরা টাকা উদ্ধার জন্য দ্বারস্থ হন কিশোরগঞ্জ জেলা গণ অধিকার পরিষ্কার শাখার যুগ্ম আহবায়ক ও ভৈরব গণঅধিকার পরিষদের সংগঠক ইমতিয়াজ আহমেদ কাজলের নিকট। 


পরে ইমতিয়াজ আহমেদ কাজল ওসি মোহাম্মদ শাহিনের সাথে ফোনে কথা বলেন এবং হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করে ৫৯ হাজার টাকা নেয়ার ঘটনাটি সমাধান করতে বলেন। কিন্তু ওসি বিষয়টি নিয়ে আর কোন কথা বলেননি। বিষয়টি সমাধানের জন্য আজ বুধবার সকালে আবারও ম্যাসেজ দেন গণঅধিকার পরিষদের নেতা। পরে দুপুর ২টার দিকে ভুক্তভোগীর নিকট ইউনিয়ন যুবদল নেতা জাকিরের মাধ্যমে ৫৯ হাজার টাকা ফেরত দেন ওসি। টাকা ফেরত পেয়ে ভোক্তভোগীদের গণঅধিকার পরিষদের নেতা ইমতিয়াজ আহমেদ কাজলকে অবগত করার পর তার ফেসবুক আইডিতে ওসি ঘুষ ফেরত দেয়ার বিষয়টি পোস্ট করলে নেটিজেন ও ভৈরববাসীর নিকট সাড়া ফেলে।

এনিয়ে কথা হয় গণঅধিকার পরিষদের নেতা ইমতিয়াজ আহমেদ কাজলের সাথে, তিনি জানান ওসি শাহিন দায়িত্ব নেয়ার পর একাধিক অভিযোগ আসে। ওইসব অভিযোগের পর্যাপ্ত প্রমাণিত না থাকায় কথা বলেননি। কিন্তু সুজনের স্বজনদের সাথে কথা বলে ঘটনার সত্যতা পেয়ে ১৬ ডিসেম্বর, ওসিকে বিষয়টি অবগত করে সমাধানের জন্য। শেষ পর্যন্ত আজ বুধবার দুপুরে ভুক্তভোগীকে টাকা ফেরত দেয়ার পর বিষয়টি নিয়ে ফেসবুকে ঘটনার বিস্তারিত পোস্ট করি এবং দুর্নীতিবাজ ওসির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধতন কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করি।


এবিষয়ে প্রত্যক্ষদর্শী রাজু মিয়া জানান, বৃহস্পতিবার সন্ধ্যার সময় ভৈরব বাজার থেকে সুজনকে গ্রেফতার করার পর স্বজনদের সাথে রাত ৮টার দিকে ৬জন লোক থানায় ওসির সাথে দেখা করি। আসামীকে ছাড়তে ওসির দাবিকৃত ৬০ হাজার টাকার মধ্যে জাকিরের মাধ্যমে ওইদিন রাত ১১টায় ওসির রুমেই ওসিকে ৫৯ হাজার টাকা ঘুষ দেয়া হয়। কিন্তু ওসি আসামিকে না ছেড়ে চালান করে। ওসি কথা না রাখায় ঘুষের টাকা ফেরত চায় ভুক্তভোগীরা। তখন ওসি বলেন, আসামি ছাড়ার জন্য টাকা নেয়নি, অন্য মামলায় সুন এরেস্ট না দেখানোর জন্য নিয়েছে টাকা। শেষ পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে ওসিকে ফোন করা হলে আজ বুধবার দুপুরের জাকিরের মাধ্যমে ৫৯ হাজার টাকা সুজনের ভাগিনা মুরসালিনের কাছে ফেরত দেন। এ ঘটনা জানাজানি হলে থানা থেকে ফোন করে আমাকে হয়রানি করছে পুলিশ।

এবিষয়ে ভৈরব থানার ওসি মোহাম্মদ শাহিন বলেন, এঘটনায় কোন টাকা নেয়নি। আসামি চালান দিয়েছি, টাকা নেয়ার প্রশ্ন উঠেনা। তিনি বলেন, তাঁর নামে অন্য কেউ যদি টাকা নিয়ে থাকে সে দায়িত্ব আমার না।


ভৈরব সার্কেলের এএসপি বলেন, ঘটনাটি শুনেছি। বিষয়টি তদন্ত করছি।


আরও খবর




প্রত্যন্ত জনপদে শিক্ষার আলো ছড়িয়ে এইচএসসিতে চমক, ধুবনী কঞ্চিবাড়ী কলেজে পাসের হার ৮১.৭৯ শতাংশ

সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত গ্রহণ

মাহিদ আরহামের জন্মদিন উপলক্ষে হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ

জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার

মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

পঞ্চগড়ে ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লালপুরে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা-সমাবেশ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ ব্যবসায়ীর পাশে সাঘাটা উপজেলা প্রশাসন, দিল শুকনো খাবার

ব্যবসায়ীদের আস্থার প্রতীক হতে সাধারণ সম্পাদক পদে শ্রেষ্ঠ করদাতা মোস্তাক আহমেদ

নড়াইল প্রেসক্লাবের উন্নয়নে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের ২০ লাখ টাকা অনুদানের ঘোষণা

লালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

আজমিরীগঞ্জে রাতের আঁধারে কিন্ডারগার্টেন স্কুলে দুঃসাহসিক চুরি,দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট

গঙ্গাচড়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ধুনটে শারীরিক প্রতিবন্ধী শিশু সাদিয়ার পাশে ইউএনও আরিফ উল্লাহ নিজামী

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে


এই সম্পর্কিত আরও খবর

প্রত্যন্ত জনপদে শিক্ষার আলো ছড়িয়ে এইচএসসিতে চমক, ধুবনী কঞ্চিবাড়ী কলেজে পাসের হার ৮১.৭৯ শতাংশ

সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত গ্রহণ

মাহিদ আরহামের জন্মদিন উপলক্ষে হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ

জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার

মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

পঞ্চগড়ে ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লালপুরে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা-সমাবেশ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ ব্যবসায়ীর পাশে সাঘাটা উপজেলা প্রশাসন, দিল শুকনো খাবার

ব্যবসায়ীদের আস্থার প্রতীক হতে সাধারণ সম্পাদক পদে শ্রেষ্ঠ করদাতা মোস্তাক আহমেদ

নড়াইল প্রেসক্লাবের উন্নয়নে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের ২০ লাখ টাকা অনুদানের ঘোষণা