শিরোনাম
শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ মাদক নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন: ওসি আনোয়ার হোসেন ধর্মমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মুরাদনগরে দোয়া মাহফিল অনুষ্ঠিত গঙ্গাচড়ায় অগ্নিকান্ডে ৩ টি গরুসহ আসবাবপত্র পুড়ে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি আজমিরীগঞ্জে নদী ভাঙনের দিশেহারা চার গ্রামের মানুষ লালমোহন যুব রেড ক্রিসেন্টের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন মুরাদনগরে উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা উৎসব ধুনটে ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত গঙ্গাচড়ায় তিস্তা নদীর মার্জিনাল ডাইকে ধস,হুমকির মুখে ইউনিয়ন পরিষদ লালমোহনে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ভক্তের উল্টো রথযাত্রা
শনিবার ২৫ জুলাই ২০২৬
শনিবার ২৫ জুলাই ২০২৬

আজমিরীগঞ্জে নদী ভাঙনের দিশেহারা চার গ্রামের মানুষ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ২৫ জুলাই ২০২৬ | হালনাগাদ:শনিবার ২৫ জুলাই ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


 মোঃ আশিকুর রহমান আজমিরীগঞ্জ (হবিগঞ্জ)  প্রতিনিধি :-

কুশিয়ারা নদীর ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে পড়েছে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের নরজাকান্দা, উমেদনগর, সাহানগর ও রোদ্রনগর গ্রামের বিস্তীর্ণ এলাকা। গত প্রায় দুই মাস ধরে ভাঙনের তীব্রতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে নদীর পানি বৃদ্ধি পাওয়ার পর শুরু হওয়া ভাঙন, পানি কমে গেলেও থামেনি। প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে বসতঘর, ফসলি জমি, গাছপালা ও বিভিন্ন স্থাপনা। এতে চরম উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন নদীপাড়ের মানুষ।


সম্প্রতি সরেজমিনে নরজাকান্দা, উমেদনগর, সাহানগর ও রোদ্রনগর গ্রাম ঘুরে দেখা যায়, নদীর তীরের বিশাল অংশ ধসে পড়ছে। ভাঙন ঠেকাতে স্থানীয় বাসিন্দারা নিজেদের উদ্যোগে বাঁশ, গাছের ডালপালা ও বাঁশের বেড়া দিয়ে প্রতিরোধের চেষ্টা করছেন। তবে কুশিয়ারার প্রবল স্রোতের কাছে এসব উদ্যোগ কার্যত অসহায় হয়ে পড়েছে।


এলাকাবাসী জানান, দীর্ঘ প্রায় এক দশক ধরে কুশিয়ারা নদীর ভাঙনে শুধু নরজাকান্দা গ্রামেই প্রায় দুই শতাধিক বসতঘর ও অন্তত ৫০ বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। প্রতিবছর বর্ষা এলেই নতুন করে ভাঙনের আতঙ্কে থাকতে হয় তাদের। অনেক পরিবার একাধিকবার বসতভিটা স্থানান্তর করতে বাধ্য হয়েছে।


নদীপাড়ের বাসিন্দাদের অভিযোগ, কুশিয়ারা নদীর বিভিন্ন এলাকায় ভাঙন প্রতিরোধে কাজ হলেও নরজাকান্দা, উমেদনগর, সাহানগর ও রোদ্রনগর এলাকায় কার্যকর কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে প্রতিদিনই নদী তাদের বসতভিটা ও আবাদি জমি গ্রাস করছে।


নরজাকান্দা গ্রামের পল্লীচিকিৎসক মৃণাল রায় বলেন, তার বাড়ির অর্ধেক অংশ ইতোমধ্যে নদীগর্ভে চলে গেছে। অবশিষ্ট অংশও যে কোনো সময় বিলীন হয়ে যেতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।


উমেদনগর গ্রামের হুমায়ুন মিয়া জানান, যেখানে এখন কুশিয়ারা নদীর প্রবাহ, সেখানেই একসময় তাদের বসতঘর ছিল। নদীভাঙনের কারণে কয়েক দফা বাড়ি সরিয়ে বর্তমানে প্রায় দুইশ হাত দূরে নতুন করে বসতি গড়তে হয়েছে। তিনি বলেন, গ্রামের একটি মন্দিরও নদীগর্ভে বিলীন হয়ে গেছে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. রেজাউল করিম বলেন, ক্ষতিগ্রস্ত এলাকা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুল রহমান জানান, কুশিয়ারা নদীর ভাঙন প্রতিরোধে প্রায় ৫ কিলোমিটার ২০০ মিটার এলাকায় প্রতিরক্ষা কাজ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে পিরিজপুর ও পুটিয়াকান্দা এলাকায় কাজ শুরু হলেও নদীর অতিরিক্ত স্রোতের কারণে তা সাময়িকভাবে বন্ধ রয়েছে। তিনি জানান, আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে কাকাইলছেও ইউনিয়নের সাহানগর এলাকায় নদী প্রতিরক্ষা কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে।


তিনি আরও বলেন, প্রকল্পের কাজ শেষ হলে কুশিয়ারা নদীর ভাঙন থেকে এ অঞ্চলের কয়েকটি গ্রাম অনেকটাই সুরক্ষা পাবে বলে আশা করা হচ্ছে।


আরও খবর




শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

মাদক নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন: ওসি আনোয়ার হোসেন

ধর্মমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মুরাদনগরে দোয়া মাহফিল অনুষ্ঠিত

গঙ্গাচড়ায় অগ্নিকান্ডে ৩ টি গরুসহ আসবাবপত্র পুড়ে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

আজমিরীগঞ্জে নদী ভাঙনের দিশেহারা চার গ্রামের মানুষ

লালমোহন যুব রেড ক্রিসেন্টের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

হালুয়াঘাটে রাতের আঁধারে এনসিপির সমাবেশস্থলের ব্যানার ছেঁড়ার অভিযোগ

দুর্ঘটনায় পঙ্গুত্ব, চিকিৎসার অর্থ নেই; প্রতিবন্ধী কার্ডের অপেক্ষায় কেন্দুয়ার শামীম

শাজাহানপুরে সাড়ে ১৩ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

মুরাদনগরে উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা উৎসব

ধুনটে ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

গঙ্গাচড়ায় তিস্তা নদীর মার্জিনাল ডাইকে ধস,হুমকির মুখে ইউনিয়ন পরিষদ

লালমোহনে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ভক্তের উল্টো রথযাত্রা

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল

চন্দনাইশে গোয়াল ঘরে দুর্বৃত্তের আগুনে পুড়েছে ৭ গরু-মৃত-১

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা


এই সম্পর্কিত আরও খবর

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

মাদক নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন: ওসি আনোয়ার হোসেন

ধর্মমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মুরাদনগরে দোয়া মাহফিল অনুষ্ঠিত

গঙ্গাচড়ায় অগ্নিকান্ডে ৩ টি গরুসহ আসবাবপত্র পুড়ে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

লালমোহন যুব রেড ক্রিসেন্টের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

হালুয়াঘাটে রাতের আঁধারে এনসিপির সমাবেশস্থলের ব্যানার ছেঁড়ার অভিযোগ

দুর্ঘটনায় পঙ্গুত্ব, চিকিৎসার অর্থ নেই; প্রতিবন্ধী কার্ডের অপেক্ষায় কেন্দুয়ার শামীম

শাজাহানপুরে সাড়ে ১৩ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

মুরাদনগরে উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা উৎসব

ধুনটে ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত