
মো: ইয়াছিন সরকার মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, “আমি যতদিন বেঁচে আছি, ততদিন জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের পাশে থাকব। তাদের জন্য যা প্রয়োজন, তা করতে আমি সর্বদা প্রস্তুত।”বৃহস্পতিবার (১৬ জুলাই) কুমিল্লার মুরাদনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নজরুল মিলনায়তনে জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।সহকারী শিক্ষিকা শারমিন ফাতেমার সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সারোয়ার রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ধর্মমন্ত্রী বলেন, “৫ আগস্টের পর থেকেই আমি ব্যক্তিগতভাবে মুরাদনগরের জুলাই শহীদ ও আহত যোদ্ধাদের পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছি। তাদের খোঁজখবর নিয়েছি এবং সাধ্য অনুযায়ী সহযোগিতা করেছি। ভবিষ্যতেও তাদের পাশে থাকব।”তিনি আরও বলেন, “জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের যখনই কোনো প্রয়োজন হবে, তারা সরাসরি আমার সঙ্গে অথবা উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা দ্রুত সময়ের মধ্যে তাদের সমস্যার সমাধানে কাজ করব।”সভায় আরও বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব আল হাসান খান, উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজ আহমেদ, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিউল আলম, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মহিউদ্দিন অঞ্জন, সদস্য সচিব মোল্লা মজিবুল হক, জুলাই যোদ্ধা নাহিদুল ইসলাম ও জাহাঙ্গীর আলম এবং শহীদ আবদুল রাকিবের ভাই মো. আমিন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. নায়েব আলী, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ রানা, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশা, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান জুয়েল, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাজিম উদ্দিন, বিএনপি নেতা বশির মোল্লা, যুবদল নেতা মাসুম মুন্সীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।





























