
শিপন রানা ভালুকাপ্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার আশকা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির সম্মানিত সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি এ কে এম আজিজুল হক খান। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান ফুল দিয়ে সভাপতি ও নবগঠিত কমিটির সদস্যদের বরণ করে নেন।এ সময় উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন পাঠান, থানা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আমিমুল হক খান, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মানিক মণ্ডল, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মফিজুল ইসলাম মণ্ডল, ৬ নং ভালুকা ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ভালুকা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তারিকুল আলম টুটুল, ৬ নম্বর ভালুকা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান এবং বিদ্যালয়ের অভিভাবক সদস্য মুকবুল হোসেন মণ্ডল।এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং নবগঠিত অ্যাডহক কমিটির সফলতা কামনা করেন।




























