শিরোনাম
দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির আনুষ্ঠানিক যাত্রা পিরোজপুরে টিআরসি নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ লালমোহনে কোরবানিকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কামাররা ঈদ উপলক্ষে গরিব জনগণের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা বিতরণ টাঙ্গাইলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত লালমোহনে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শাজাহানপুর থানা পরিদর্শনে আইজিপি, বৃক্ষরোপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আখাউড়ার দরুইন গ্রামে ট্রেনে কটা পড়ে যুবকের মৃত‍্যু কবি তীর্থ দৌলতপুরে উৎসাহ উদ্দীপনায় ১২৭ তম নজরুল জন্মবার্ষিকী উদযাপিত
সোমবার ২৫ মে ২০২৬
সোমবার ২৫ মে ২০২৬

আইনশৃঙ্খলা বাহিনীর কাছে যারা হেফাজতে আছেন, তাদের নাম প্রকাশ করুন

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ১৪ আগস্ট ২০২৪ | হালনাগাদ:বুধবার ১৪ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

সাবেক প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন কিন্তু অনেকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হেফাজতে আছেন। কারা হেফাজতে আছেন তাদের নাম প্রকাশ করা হোক। তারা যাতে বিদেশে পালিয়ে যেতে না পারে সে বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন বলে মনে করেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার।



বুধবার (১৪ আগস্ট) রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘অন্তর্বর্তীকালীন সরকারের সামনে চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। সিপিডি নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন সেমিনার পরিচালনা করেছেন।


বদিউল আলম মজুমদার বলেন, আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনী আর রাষ্ট্রীয় বাহিনী থাকেনি। দলীয় বাহিনীতে পরিণত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন, অনেকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হেফাজতে আছেন। কারা হেফাজতে আছেন তা জানা দরকার। কারণ যদি গ্রেপ্তার হয়ে থাকেন, তাহলে আদালতে হাজির করার বাধ্যবাধকতা রয়েছে। যারা হেফাজতে তাদের নাম প্রকাশ করা হোক। তারা যাতে বিদেশে পালিয়ে যেতে না পারে সে বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন।




তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের আশু করণীয় হলো মানবতাবিরোধী অপরাধের বিচার করা। আন্দোলনে অন্তত ৭শ মানুষের প্রাণহানি ঘটেছে। হাজার হাজার ব্যক্তি আহত হয়েছেন। কতগুলো ফৌজদারি অপরাধ হয়েছে। এরও বিচার হওয়া দরকার। অর্থনৈতিক অপরাধ হয়েছে, তারও বিচার হওয়া দরকার। যেনতেন তদন্ত হলে চলবে না, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের সঠিক বিচার করা দরকার।



সজুনের সম্পাদক আরও বলেন, পুলিশ বাহিনীকে দলীয় থেকে সরকারি বাহিনী করা দরকার। যারা প্রাথমিকভাবে নিপীড়নের দোসর ছিল তাদের বাদ দিয়ে বঞ্চিতদের নিয়ে বাহিনীর সংস্কার করা জরুরি। আরেকটি বিষয় হলো প্রশাসন, সেখানেও সংস্কার জরুরি। পিএসসি পরীক্ষায় অনেকে উত্তীর্ণ হলেও পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ আটকে দেওয়া হয়েছে। যেকোনো নিয়োগে পদ্ধতি অনুসরণ করা উচিত। উপদেষ্টা পরিষদের সফল হতেই হবে। তারা ব্যর্থ হলে আমরাও ব্যর্থ হয়ে যাব।


সেমিনারে বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক নুসরাত তাবাস্সুম বলেন, আইনশৃঙ্খলা সবার আগে ঠিক করা দরকার। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সংস্কার প্রয়োজন। সবচেয়ে বেশি গোয়েন্দা বিভাগের দিকে নজর দেওয়া উচিত। আমাদের যখন নেওয়া হয়, তখন গোয়েন্দা বিভাগের দুর্নীতি নজরে এসেছে। একটা আয়নাঘরের খবর জেনেছি। গোয়েন্দা বিভাগে আর কোনো আয়নাঘর আছে কি না সেটা দেখা দরকার।


তিনি বলেন, ইন্টারনেট ব্ল্যাক আউট সবচেয়ে খারাপ হাতিয়ার। ওই সময়ে অনেক জঘন্যতম অপরাধ সংগঠিত হয়েছে। ইন্টারনেট ব্ল্যাক আউটে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আইটি সেক্টরে।


প্লিজ ক্যাডার বাহিনী তৈরি করবেন না– এমন আহ্বান জানিয়ে তাবাস্সুম বলেন, আমাদের এমন সিস্টেম থাকা দরকার, কোনো সরকারই যেন ক্যাডার বাহিনী তৈরি না করতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার অনুরোধ, আপনারা এমন সিস্টেম তৈরি করেন যাতে কেনো দল বা সরকার ক্যাডার বাহিনী তৈরি করতে না পারে।


আরও খবর




দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির আনুষ্ঠানিক যাত্রা

পিরোজপুরে টিআরসি নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ

লালমোহনে কোরবানিকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কামাররা

ঈদ উপলক্ষে গরিব জনগণের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা বিতরণ

টাঙ্গাইলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত

লালমোহনে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ধাপেরহাটে ভেজাল হলুদ কারখানায় অভিযান, ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

উলিপুরে ভিজিএফ চাল জব্দ: যুবদল নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

ভাতের মাড়ে’ দিন কাটানো পরিবারে মানবিক সহায়তা, পাশে প্রতিমন্ত্রী পুতুল

নোয়াখালীতে নিখোঁজের দুই বছর পরে মা-ছেলের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩

ট্যুরিজম লিডারশীপ এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন মনপুরার ছেলে শাখাওয়াত হোসেন

পূবাইল থানা এলাকায় ৯ বছরের এক শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ

শাজাহানপুর থানা পরিদর্শনে আইজিপি, বৃক্ষরোপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আখাউড়ার দরুইন গ্রামে ট্রেনে কটা পড়ে যুবকের মৃত‍্যু

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

উত্তর ধানঘড়ায় মাদকবিরোধী আন্দোলন ও সুস্থ সমাজ গঠন কেন্দ্রের উদ্যোগে স্মারকলিপি প্রদান

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

যুব সমাজের উদ্যোগে রঘুনাথপুর (গিরিংগির) মোড়ে মাদকবিরোধী মানববন্ধন

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়


এই সম্পর্কিত আরও খবর

সারভাইভার’স ভয়েস সামিট অনুষ্ঠিত

মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল,জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

ঈদের তৃতীয় দিন দেউলিয়াবাড়ীতে "এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন" এর বৃক্ষরোপণ কর্মসূচি

আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ড বৃদ্ধি করা হবে--- চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, তা বাস্তবায়নের চেষ্টা করে....প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ জেলায় শুরু হচ্ছে “জাতীয় নিমগাছ রোপণ কর্মসূচি-২০২৬

ছয় দশকের অপেক্ষা শেষে অনুমোদন পেল 'পদ্মা ব্যারাজ' প্রকল্প

ডিএনসিসির ২০২২ সালে নেয়া প্রকল্প শেষ হয়নি আজও

পাউরুটিতে মিলল ক্যানসারের উপাদান, ঘি তৈরি হচ্ছে পামওয়েল ও সুগন্ধি দিয়ে