শিরোনাম
জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার আজমিরীগঞ্জে রাতের আঁধারে কিন্ডারগার্টেন স্কুলে দুঃসাহসিক চুরি,দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট গঙ্গাচড়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ধুনটে শারীরিক প্রতিবন্ধী শিশু সাদিয়ার পাশে ইউএনও আরিফ উল্লাহ নিজামী সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য কমানো সম্ভব: রুহুল কবির রিজভী মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার ধুনটে জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও তথ্য গোপনের অভিযোগ চাটখিলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
সোমবার ০৯ নভেম্বর ২০২৬
সোমবার ০৯ নভেম্বর ২০২৬

আখাউড়া স্থলবন্দর দিয়ে বেড়েছে ভারতে মাছ রপ্তানি

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

সম্পর্কের টানাপোড়েনের মধ্যেও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বেড়েছে ভারতে মাছ রপ্তানি। তবে কমেছে অন্যান্য পণ্যের পরিমাণ। এছাড়া দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে পণ্য আমদানি। ফলে চলতি অর্থবছরে বন্দরে রাজস্ব আয়ে ভাটা পড়েছে। দ্রুত আমদানি-রপ্তানি বাড়াতে বন্দর ও শুল্ক কর্তৃপক্ষের সমন্বিত চেষ্টা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।


ভারতে রপ্তানির জন্য বন্দরে অপেক্ষমাণ থাকে পণ্যবোঝাই ট্রাক। বেশিরভাগই হিমায়িত মাছ। মূলত ত্রিপুরায় মাছের যোগান দিয়ে থাকে বাংলাদেশি ব্যবসায়ীরা। যা ত্রিপুরা থেকে সরবরাহ হয় আসাম, মেঘালয়, শিলচর ও মনিপুর রাজ্যে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ভারতের সঙ্গে চলমান কূটনৈতিক টানাপোড়েনের মাঝেও আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি বেড়েছে।


বর্তমানে প্রতিদিন পাঙ্গাস, রুই, কাতল, মৃগেল ও পাপদাসহ বিভিন্ন প্রজাতির ১২০ থেকে ১৫০ টন মাছ রপ্তানি হচ্ছে। যা স্বাভাবিকের চেয়ে প্রায় দ্বিগুণ। প্রতি কেজির রপ্তানিমূল্য দুই দশমিক পাঁচ মার্কিন ডলার।


তবে বন্দর দিয়ে নিয়মিত রপ্তানি হওয়া অন্যান্য পণ্যের সরবরাহ কমেছে। গেল তিন মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে রড রপ্তানি। সিমেন্ট রপ্তানি হচ্ছে আগের চেয়ে কম। এছাড়া পাথর, প্লাস্টিক, তুলা, শুঁটকি ও ভোজ্য তেলের মতো চাহিদা সম্পন্ন পণ্যে রপ্তানিও ক্রমশ কমছে। মূলত ত্রিপুরার উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো সেখানকার ব্যবসায়ীদের বাংলাদেশি পণ্য বয়কটে চাপ দেয়ায় রপ্তানি কমছে বলে জানিয়েছেন স্থলবন্দরের ব্যবসায়ীরা।


একজন ব্যবসায়ী বলেন, 'ভারতের কিছু উগ্রবাদী হিন্দু সংগঠন বাংলাদেশ বিরোধী অপপ্রচার চালাচ্ছে এটার কারণে আমাদের রপ্তানিতে একটা ভাটা পড়ে আছে। এই সিজনে রপ্তনিটা একটু বেশি হয়। কারণ এই সময়ে ভারতে মাছের চাহিদা বেড়ে যায়।'


এদিকে রপ্তানি বাণিজ্য সচল থাকলেও চলতি অর্থবছরে এখন পর্যন্ত কোনো পণ্যই আমদানি হয়নি ভারত থেকে। ফলে রাজস্ব আয়ে ভাটা পড়েছে। তবে আমদানি-রপ্তানি বাড়াতে বন্দর ও শুল্ক কর্তৃপক্ষের সমন্বিত চেষ্টা চালিয়ে যাওয়ার কথা জানালেন কর্মকর্তা।


ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান বলেন, 'এই বন্দরে আসলে আমদানিকারকরা আমদানি করছে না সেজন্য ইদানীং আমদানি হচ্ছে না। আমদানি একটু স্থবির আছে। এখন মাছের প্রচুর রপ্তানি হচ্ছে, অন্যান্য পণ্য রপ্তানি কমে গেছে। ওই পাশে অন্যান্য পণ্যের চাহিদাও একটু কম। আমরা চেষ্টা করছি বন্দর ও শুল্ক কর্তৃপক্ষের চেষ্টায় রপ্তানিটা আরও কীভাবে বাড়ানো যায়।'


২০১০ সালে পূর্ণাঙ্গ বন্দরের স্বীকৃতি পেলেও আখাউড়া স্থল শুল্ক স্টেশন দিয়ে ভারতের সঙ্গে বাণিজ্য শুরু হয় ১৯৯৪ সালে। মূলত আমদানির চেয়ে রপ্তানি বেশি হওয়ায় আখাউড়া স্থলবন্দরকে রপ্তানিমুখী বন্দর বিবেচনা করা হয়। 


আরও খবর




প্রত্যন্ত জনপদে শিক্ষার আলো ছড়িয়ে এইচএসসিতে চমক, ধুবনী কঞ্চিবাড়ী কলেজে পাসের হার ৮১.৭৯ শতাংশ

সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত গ্রহণ

মাহিদ আরহামের জন্মদিন উপলক্ষে হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ

জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার

মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

পঞ্চগড়ে ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লালপুরে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা-সমাবেশ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ ব্যবসায়ীর পাশে সাঘাটা উপজেলা প্রশাসন, দিল শুকনো খাবার

ব্যবসায়ীদের আস্থার প্রতীক হতে সাধারণ সম্পাদক পদে শ্রেষ্ঠ করদাতা মোস্তাক আহমেদ

নড়াইল প্রেসক্লাবের উন্নয়নে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের ২০ লাখ টাকা অনুদানের ঘোষণা

লালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

আজমিরীগঞ্জে রাতের আঁধারে কিন্ডারগার্টেন স্কুলে দুঃসাহসিক চুরি,দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট

গঙ্গাচড়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ধুনটে শারীরিক প্রতিবন্ধী শিশু সাদিয়ার পাশে ইউএনও আরিফ উল্লাহ নিজামী

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে


এই সম্পর্কিত আরও খবর

প্রত্যন্ত জনপদে শিক্ষার আলো ছড়িয়ে এইচএসসিতে চমক, ধুবনী কঞ্চিবাড়ী কলেজে পাসের হার ৮১.৭৯ শতাংশ

সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত গ্রহণ

মাহিদ আরহামের জন্মদিন উপলক্ষে হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ

জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার

মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

পঞ্চগড়ে ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লালপুরে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা-সমাবেশ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ ব্যবসায়ীর পাশে সাঘাটা উপজেলা প্রশাসন, দিল শুকনো খাবার

ব্যবসায়ীদের আস্থার প্রতীক হতে সাধারণ সম্পাদক পদে শ্রেষ্ঠ করদাতা মোস্তাক আহমেদ

নড়াইল প্রেসক্লাবের উন্নয়নে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের ২০ লাখ টাকা অনুদানের ঘোষণা