শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

আন্তর্জাতিক সংহতি আদায়ে শেখ রিফাদ মাহমুদ

প্রকাশিত:রবিবার ১৮ আগস্ট ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৮ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ

Image
১৯৫২ সালে ছাত্রদের দাবিতে শুরু হওয়া ভাষা আন্দোলনের পরে ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৬৯ সালে গণ-অভ্যুত্থান ও সর্বশেষ ১৯৭১ সালে নয় মাসব্যাপী মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় স্বাধীন বাংলাদেশ। এরপর ১৯৯০ সালে গণ-আন্দোলনে স্বৈরাচার হুসেইন মুহাম্মদ এরশাদের পতন ঘটে। এসব আন্দোলনে ছাত্রদের ভূমিকা ছিল জোরালো। প্রত্যেকটি আন্দোলন-সংগ্রামের সূচনালগ্ন থেকেই বুকের রক্ত ঢেলে দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।
সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে জুলাইয়ে শুরু হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তথা সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তীতে অসহযোগ আন্দোলনে নিষ্ঠুরভাবে পতন হয় শেখ হাসিনা সরকারের। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ছাত্র-জনতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চূড়ান্ত বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হয়, যা বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে যুগ যুগ ধরে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের পাশাপাশি ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অবিস্মরণীয় ত্যাগ ও বিজয়ের ইতিহাসও আজীবন স্মরণীয় হয়ে থাকবে বাংলার মানুষের হৃদয়ে।
এই ইতিহাসের সাথে উচ্চারিত হবে নাটোরের ছেলে শেখ রিফাদ মাহমুদের নাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই শেখ রিফাদ স্বতন্ত্রভাবে নিজ উদ্যোগে আন্তর্জাতিক সংহতি আদায়ের জন্য কাজ করেছেন। পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক টিমের প্রতিনিধি যোগাযোগ করে এবং আন্তর্জাতিক সংহতি আদায়ের জন্য গঠিত টিম ÔInternational Students Solidarity Campaign with BD Quota Reform MovementÕ এ যুক্ত করে। ১৩৫টি দেশ ও অঞ্চলের একশত নব্বইয়ের অধিক ছাত্র সংগঠনের একত্র সমর্থনে ‘গ্লোবাল স্টুডেন্ট ফোরাম’র সংহতি আদায়ে শেখ রিফাদ সক্ষম হয় এবং সেই বিবৃতি আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংগঠনগুলোর সাথে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করা হয়। সেখানে ‘ইউরোপীয় স্টুডেন্ট ফোরাম’ এবং ‘কমনওয়েলথ স্টুডেন্টস এসোসিয়েশন’র ব্যাপকভাবে ভূমিকা পালন করে। সমর্থন দেওয়া সংগঠনগুলো তাদের নিজ নিজ দেশের গণমাধ্যম এবং সরকারের কাছে বাংলাদেশের ছাত্র আন্দোলনের বিষয়গুলো উপস্থাপন করে।
এ প্রসঙ্গে শেখ রিফাদ মাহমুদ বলেন, ‘ছাত্র আন্দোলনের সময়ে যখন আন্দোলনকারীদের ওপর পুলিশের ভয়াবহ হামলা হয়, তখন ড. মুহাম্মদ ইউনুস এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি প্রদান করেন। সেখানে গুরুত্বপূর্ণ দেশগুলোর প্রতি সহযোগিতার আহ্বান জানান। সেসময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ তাঁকে দেশদ্রোহী বলেছিলেন এবং আইনের আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছিলেন। তখন বেশ ভয় পেয়ে গিয়েছিলাম আমি। কারণ, প্রতিদিন নিয়মিতভাবে সারাদেশের প্রত্যেকটি হামলার বিবরণ অন্যান্য দেশের ছাত্র সংগঠনগুলোর মাঝে তুলে ধরছিলাম। সেখানে হামলার বিবরণ, ছবি, নিহতের সংখ্যার বিষয়টি উল্লেখ ছিল। মনে ভয় ছিল, যদি এ সরকার টিকে যায়, তাহলে হয়তো আমাকেও দেশদ্রোহীতার অভিযোগে অভিযুক্ত করা হবে। ছাত্র হয়েও জেলে ঢুকতে হবে।’
‘কথায় কথায় ফাঁসিতে ঝুলানো শেখ হাসিনা সরকার হয়তো আমাকেও ছাত্র আন্দোলনের সহিংসতার বিষয়গুলো আন্তর্জাতিক ছাত্র সংগঠনগুলোর কাছে তুলে ধরার অভিযোগে বিচারের আওতায় আনতো’, হাসতে হাসতে এটাও বলেন তিনি।
শেখ রিফাদ আরো জানান, ‘গ্লোবাল স্টুডেন্ট ফোরাম’ ও ‘কমনওয়েলথ স্টুডেন্টস এসোসিয়েশন’র দায়িত্বে থাকার কারণ বিশ্বব্যাপী ছাত্র সংগঠনগুলোর সাথে ভালো সম্পর্ক ছিল। সহজেই তাদের মাঝে ছাত্রদের ওপর অমানবিক নির্যাতন ও হত্যাযজ্ঞের বিষয়টি বলতে পারি। আন্তর্জাতিক সংগঠনগুলো বাংলাদেশের ছাত্র আন্দোলনে গণহত্যার বিষয়ে বেশ সোচ্চার ছিল, তারা নিয়মিতভাবে খোঁজ নিয়েছে। ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকলেও টেক্সট মেসেজের মাধ্যমে প্রতিদিনের আন্দোলনের আপডেট তাদের জানাই।’

আন্তর্জাতিক সংহতি আদায়ে পর্দার আড়ালে থাকা শেখ রিফাদ মাহমুদ নিয়মিতভাবে কাজ করছেন আন্তর্জাতিক সংগঠনগুলোর সাথে। বর্তমানে তিনি ‘গ্লোবাল স্টুডেন্ট ফোরাম’র উপদেষ্টা পর্ষদ সদস্য, ‘কমনওয়েলথ স্টুডেন্টস এসোসিয়েশন’র এডুকেশন রিলেশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। ইয়ুথ প্যানেল মেম্বার হিসেবে যুক্ত আছেন ‘ইউরোপীয় ইউনিয়ন’র যুব ক্ষমতায়ন তহবিলে, যুক্ত আছেন ‘ওয়ার্ল্ড ফুড ফোরাম’র যুব পর্যবেক্ষক হিসেবে। এছাড়াও দায়িত্ব পালন করেছেন নেদারল্যান্ডসের ‘কিডস রাইটস ফাউন্ডেশন’, আন্তর্জাতিক সংস্থা ‘ইন্টার-এজেন্সি ওয়ার্কিং গ্রুপ’র বোর্ড মেম্বার হিসেবে, সুইডেন’র আন্তর্জাতিক সংস্থা ‘আর্থ এডভোকেসি ইয়ুথ’র বোর্ড মেম্বার হিসেবে। শেখ রিফাদ রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউট থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার প্রস্তুতি নিচ্ছেন।

লেখক: মোহাম্মদ অংকন, সাহিত্যিক।

আরও খবর




মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে গাঁজাসহ নারী গ্রেপ্তার

দৌলতপুরে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী