
শাকিল প্রধান
আসন্ন বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী গজারিয়া উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক খন্দকার জালাল রিমু গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।
শনিবার বিকেল ৪টায় বালুয়াকান্দি ইউনিয়নের
দক্ষিনপাড়া, বেপাড়ীপাড়া,আতিকনগর, তাঁতীপাড়া এলাকায় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সবার কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।
গণসংযোগে খন্দকার জালাল রিমুর সঙ্গে এলাকার যুবক, প্রবীণ, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় তিনি স্থানীয় জনগণের খোঁজখবর নেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন। গণসংযোগকালে চেয়ারম্যান পদপ্রার্থী খন্দকার জালাল রিমু বলেন, আমি সবসময় বালুয়াকান্দি ইউনিয়নের মানুষের পাশে থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও থাকব। জনগণ যদি আমাকে তাদের সেবার সুযোগ দেন, তাহলে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে কাজ করব। উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ব্যবস্থা এবং যুবসমাজের কর্মসংস্থানের বিষয়ে অগ্রাধিকার দেওয়া হবে। আমি দল-মতের ঊর্ধ্বে উঠে সকল মানুষের কল্যাণে কাজ করতে চাই। এজন্য ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।
এ সময় উপস্থিত স্থানীয় বাসিন্দারা খন্দকার জালাল রিমুকে শুভেচ্ছা জানান এবং তার সঙ্গে মতবিনিময় করেন। গণসংযোগ শেষে তিনি ইউনিয়নবাসীর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবার কাছে নিজের জন্য দোয়া প্রার্থনা করেন।




























