শিরোনাম
কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ ২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রায়গঞ্জে ২৮ অক্টোবরের স্মরণে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ কানুনগোর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন দাখিলের অভিযোগের প্রতিবাদে আকবর হোসনের সংবাদ সম্মেলন লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু
বৃহস্পতিবার ২৯ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ২৯ অক্টোবর ২০২৬

বাজেটে কমছে ব্যাংক ঋণ নির্ভরতা!

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:বুধবার ২১ মে ২০২৫ | হালনাগাদ:বুধবার ২১ মে ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

আসছে বাজেটে চলতি অর্থবছরের তুলনায় ছেঁটে কমানো হচ্ছে ঋণ নির্ভরতা। বাজেটের আকার কমছে প্রায় ৭ হাজার কোটি টাকা, যেখানে ব্যাংক ঋণ কমতে পারে সাড়ে ১২ হাজার কোটি টাকা। বিশ্লেষক ও কেন্দ্রীয় ব্যাংক বলছে, বিনিয়োগ চাহিদা কম থাকায় বাজেট ঘাটতি পূরণে এবার ব্যাংকের ওপর চাপ পড়বে না। ঘাটতি মেটাতে রাজস্ব বাড়ানোর ওপর জোর তাদের।




বাজেট ঘাটতি মেটাতে সরকার বৈদেশিক ও দেশীয় উৎসের ওপর নির্ভরশীল। এর মধ্যে ব্যাংক ঋণের নির্ভরতা বেশি দেখা যায়। চলতি অর্থবছরে ঘাটতি মেটাতে ১ লাখ সাড়ে ৩৭ হাজার কোটি টাকার ব্যাংক ঋণের বিপরীতে ১২ মে পর্যন্ত নেয়া হয়েছে ১ লাখ ৮ হাজার ৩৭১ কোটি টাকা।

 

বিনিয়োগে ভাটায় বেসরকারিখাতে ঋণের চাহিদা কমায় বাজেট ঘাটতি পূরণে সরকারের ব্যাংক নির্ভরতা তেমন সংকট তৈরি করবে না বলে মত অর্থনীতিবিদের।

 

অর্থনীতিবিদ ড. হেলাল উদ্দিন বলেন, আগামী নির্বাচন ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। বেসরকারিখাতে ঋণের চাহিদা কমায় বাজেট ঘাটতি পূরণে সরকারের ব্যাংক নির্ভরতা তেমন প্রভাব নাও ফেলতে পারে।

 

নতুন অর্থবছরের বাজেটের আকার হতে পারে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। সম্ভাব্য ঘাটতি ২ লাখ ২৬ হাজার কোটি টাকা। আর ব্যাংক ঋণ ১ লাখ ২৫ হাজার কোটি টাকা।

 

 

ব্যাংকাররা বলছেন, বর্তমানে ঋণ চাহিদা কম থাকলেও রাজনৈতিক স্থিতিশীলতা আসলে পরিস্থিতি পাল্টে যাবে, সরকারকে এটা বিবেচনায় নিতে হবে। ব্র্যাক ব্যাংকের ভাইস চেয়ারম্যান ফারুক মাইনুদ্দিন বলেন, ব্যবসা-বাণিজ্য চাঙা ও বিনিয়োগ বাড়লে ব্যবসায়ীরা ব্যাংক থেকে ঋণ নিতে চাইবে। তখন একটা তার‌ল্য সংকট দেখা দিতে পারে। এটিকে মাথায় রেখেই আগাতে হবে।

 

যেহেতু আগের সরকারের নেয়া বড় প্রকল্পগুলো কাটছাঁট হচ্ছে, তাই এবারে উন্নয়ন বাজেটে ব্যয় কমছে। এতে ঋণের চাপও কমবে বলে মত কেন্দ্রীয় ব্যাংকের। বাংলাদেশ ব্যাংকের  মুখপাত্র  আরিফ হোসেন খান বলেন, সরকার প্রকল্প প্রণয়নের ক্ষেত্রেও বাস্তবভিত্তিক প্রকল্প মূল্যায়ন করবে। উন্নয়ন প্রকল্প করতে গিয়ে খুব বেশি ঋণ ব্যাংকিং খাত থেকে নেবে না।

 

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের মার্চে বেসরকারিখাতে ঋণ প্রবৃদ্ধি ছিল ৭.৫৭ শতাংশ ও সরকারি ঋণের প্রবৃদ্ধি ১৬.৩২ শতাংশ।

 

ব্যাংক খাত থেকে সরকার বেশি পরিমাণে ঋণ নিলে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়ে। আর এই ঋণের সুদ বাবদ বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয় সরকারকে। যা মূলত রাজস্ব সংগ্রহের অর্থ। তাই আসছে বাজেটে এসব বিষয়ে সতর্ক থাকার পরামর্শ খাত সংশ্লিষ্টদের।


আরও খবর




রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন

মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় প্রদৃপ্ত প্রকল্পের আওতায়

রিকশা নষ্ট হওয়ায় কলেজে যাওয়া বন্ধ, প্রতিবন্ধী আবু সাঈদের পাশে ইউএনও

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

ঘুষ কেলেঙ্কারিতে বোদা ভূমি অফিস: ৩ কর্মচারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল

ভৈরবে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার

গাজীপুর মধ্যরাত্রে প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত: সাংবাদিকদের তীব্র ক্ষোভ

ফুলপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা

চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট

উলিপুরে টিআইয়ের উপস্থিতি নিয়ে ধোঁয়াশা: দুই কর্মকর্তার দুই রকম বক্তব্য

কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ


এই সম্পর্কিত আরও খবর

ফ্লাওয়ার মিল মালিকদের সংগঠন পেল বাণিজ্য সংগঠনের লাইসেন্স

জাতিসংঘে অনুমোদিত হবে এলডিসির সময় বৃদ্ধি : বাণিজ্যমন্ত্রী

‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে হবে: আলহাজ মো. সোহাগ

রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ

শিগগিরই মার্জিন ইস্যু রুলসসহ ৩ বিধিমালায় পরিবর্তন : বিএসইসি চেয়ারম্যান

প্রযুক্তিগত আধুনিকায়নে আরও শক্তিশালী হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন : বিএসইসি চেয়ারম্যান

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প