শিরোনাম
মুরাদনগরে উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা উৎসব ধুনটে ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত গঙ্গাচড়ায় তিস্তা নদীর মার্জিনাল ডাইকে ধস,হুমকির মুখে ইউনিয়ন পরিষদ লালমোহনে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ভক্তের উল্টো রথযাত্রা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল চন্দনাইশে গোয়াল ঘরে দুর্বৃত্তের আগুনে পুড়েছে ৭ গরু-মৃত-১ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন চন্দনাইশে পেশাজীবী দলের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে ১ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর
শনিবার ২৫ জুলাই ২০২৬
শনিবার ২৫ জুলাই ২০২৬

বাল্যবিয়ে-দেরিতে সন্তান, বাড়ছে শিশুর জন্মগত ত্রুটি

আলোকিত জীবনশৈলী ডেস্ক
প্রকাশিত:রবিবার ০৩ মার্চ ২০২৪ | হালনাগাদ:রবিবার ০৩ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image



 


প্রতিনিয়ত বাড়ছে জন্মগত ত্রুটি নিয়ে জন্ম নেওয়া শিশুর সংখ্যা। শিশুর জন্মগত ত্রুটির কিছু রোগের লক্ষণ দেখা যায়। আবার কিছু রোগ চিকিৎসকের দ্বারা বা পরীক্ষা-নিরীক্ষা করা ছাড়া বোঝা যায় না। শিশুমৃত্যুর চতুর্থ কারণ হিসেবে জন্মগত ত্রুটিকে বিবেচনা করা হয়।



প্রতিবছর বিশ্বে প্রায় দুই লাখ ৭০ হাজার শিশু মারা যায় জন্মগত ত্রুটির কারণে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে পৃথিবীব্যাপী জন্মগত ত্রুটির হার প্রতি ১০০ জনে ৩ থেকে ৬ শতাংশ। বিশ্বে প্রতি ৩৩ জন শিশুর মধ্যে ১ জন জন্মগত ত্রুটি নিয়ে জন্মায়। সারাবিশ্বের মধ্যে দক্ষিণ-পূর্ব এশিয়ায় জন্মগত ত্রুটির প্রবণতা সবচেয়ে বেশি।


বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) তথ্যে জানা যায়, দেশে যেসব শিশু জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করছে তাদের মধ্যে সবচেয়ে বেশি স্নায়ুতন্ত্রের সমস্যা নিয়ে জন্মায়। এরপর হৃদযন্ত্র, কিডনি, জননেন্দ্রিয়, ক্ষুদ্রান্ত্র-বৃহদন্ত্র, হাত-পা, ঠোঁট ও তালুর সমস্যা নিয়েও দেশে অনেক শিশুর জন্ম হচ্ছে।



বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, জন্মগত ত্রুটি নিয়ে শিশু জন্মানোর অনেক কারণ থাকতে পারে। তবে রিস্ক ফ্যাক্টর যাদের মাঝে থাকে তাদের শুরু থেকেই সতর্কতা প্রয়োজন। এছাড়া যেসব রিস্ক ফ্যাক্টর আছে তা এড়িয়ে চলা ভালো।


শিশুদের জন্মগত ত্রুটি প্রতিরোধে ও মানুষের সচেতনতা বৃদ্ধিতে আজ রোববার (৩ মার্চ) পালিত হচ্ছে বিশ্ব জন্মগত ত্রুটি দিবস। ২০১৫ সাল থেকে বাংলাদেশে দিবসটি পালন করা হচ্ছে। এবারের প্রতিপাদ্য ‘প্রতিটি যাত্রা মূল্যবান’। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ১১টি দেশের সমন্বয়ে গঠিত দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুল বিশ্ব জন্মগত ত্রুটি দিবস উপলক্ষে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।


বাংলাদেশের জন্মগত ত্রুটি নিয়ে পূর্ণাঙ্গ কোনো পরিসংখ্যান নেই। তবে বর্তমানে সরকারের অর্থায়নে বিএসএমএমইউতে ভর্তি গর্ভবতী মায়েদের ওপর একটি জরিপ চালানো হচ্ছে।



জানা যায়, ২০২৩ সালে বিএসএমএমইউতে চিকিৎসা নিতে আসা নবজাতক শিশুদের মধ্যে ৯ দশমিক ৮৬ শতাংশের শরীরে জন্মগত ক্রটি শনাক্ত হয়েছিল। বিএসএমএমইউয়ের নবজাতক বিভাগে ২০২৩ সালে চিকিৎসা নিতে আসা এক হাজার ৭৬৩ শিশুর মধ্যে ১৭৮ জনের (৯. ৮৬%) জন্মগত ক্রটি শনাক্ত হয়েছিল। ওই শনাক্ত শিশুদের মধ্যে ১২ শতাংশের মৃত্যু হয় জন্মের ২৮ দিনের মধ্যে। এর আগে ২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত এই বিভাগে চিকিৎসা নেওয়া ৭ থেকে ৯ শতাংশেরই জন্মগত ত্রুটি পাওয়া যায়।


বিশেষজ্ঞদের মতে, সন্তান মায়ের গর্ভে আসার তিন মাসের মধ্যেই বেশির ভাগ অঙ্গ-প্রত্যঙ্গ তৈরি হয়ে যায়। জন্মের পূর্বে ভ্রুণ অবস্থায়, জন্মের সময়, অথবা জন্মের পর যেকোনো সময়ে শিশুর শরীরে এই ত্রুটি দেখা দিতে পারে। তবে অধিকাংশ ত্রুটি জন্মের প্রথম বছরের মধ্যেই দেখা যায়। কিছু ত্রুটি সহজেই চোখে ধরা পড়ে, আবার কিছু পরীক্ষা-নিরীক্ষার পর ধরা পড়ে। তাই গর্ভকালীন মায়ের যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ।


বিএসএমএমইউয়ের নিওনেটোলজি (নবজাতক) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সঞ্জয় কুমার দে বলেন, বাংলাদেশে এখন হাসপাতাল ডেলিভারি হচ্ছে ৬৭ থেকে ৬৮ শতাংশ। আবার ৩০ শতাংশের কিছু বেশি ডেলিভারি বাসা বাড়িতে হচ্ছে। সেখানেও যে জন্মগত ত্রুটি নিয়ে কেউ জন্মায়নি তা বলা যাবে না। সারাদেশে কত জন শিশু নতুন করে জন্মগত ত্রুটি নিয়ে জন্মাচ্ছে তার পুরোপুরি তথ্য নেই। তবে গবেষণার জন্য প্রধানমন্ত্রীর দেওয়া বরাদ্দ থেকে আমরা একটা বাজেট পেয়েছি। এর আওতায় আমাদের একটি জরিপ চলমান আছে যা দুই মাস পর ঘোষণা করা হবে।




তিনি বলেন, বিএসএমএমিউতে ৮ থেকে ৯ শতাংশ শিশু জন্ম নিচ্ছে জন্মগত ত্রুটি নিয়ে। তবে এতে দেশের মূল চিত্র উঠে আসে না। বিএসএমএমইউতে রোগীর সংখ্যা বেশি হওয়ার বড় কারণ এখানে উচ্চ ঝুঁকির গর্ভবতী মায়েরা ভর্তি হয়ে থাকেন। এছাড়া বারডেম হাসপাতালে ডায়াবেটিস আক্রান্ত গর্ভবতীরা ভর্তি হন। ডায়াবেটিস থাকলে শিশুর জন্মগত ত্রুটি থাকার শঙ্কা বেশি থাকে। এজন্য এই দুই প্রতিষ্ঠানে ত্রুটি নিয়ে জন্ম নেওয়া শিশুর সংখ্যা বেশি।


সঞ্জয় কুমার দে বলেন, জন্মগত ত্রুটির কিছু সমস্যা চোখে দেখা যায় আর কিছু চোখে দেখা যায় না। এছাড়া কিছু ত্রুটি সাধারণ এবং কিছু সমস্যা গুরুতর। যেসব সমস্যা শরীরের ভেতরে থাকে তা সাধারণত চিকিৎসকের কাছে না গেলে বাইরে থেকে বোঝা যায় না। গ্রাম-গঞ্জের অনেক রোগী সচেতন না থাকা বা না বোঝার কারণে চিকিৎসকের কাছে যান অনেক পরে। এতে করে বহুসংখ্যক জন্মগত ত্রুটিযুক্ত শিশু চিকিৎসার বাইরে থেকে যাচ্ছে।


নিউবর্ন বার্থ ডিফেক্ট সার্ভিলেন্স ইন বাংলাদেশের (এনবিবিডি) সাবেক প্রজেক্ট কো-অর্ডিনেটর ডা. শাহ নিজাম উদ্দীন শাওন বলেন, বেশির ভাগ জন্মগত ত্রুটির কারণ এখনো অজানা। তবু আমরা প্রাথমিকভাবে কয়েকটি বিষয় বিবেচনায় আনতে পারি। এসবের মধ্যে রয়েছে পরিবেশ দূষণ, জীবনযাপনের ধরনে পরিবর্তন, বিভিন্ন সংক্রমণ, বংশগত, মায়ের পুষ্টিহীনতা, গর্ভকালীন শারীরিক ও মানসিক অসুস্থতা। গর্ভকালে মায়ের স্নায়বিক চাপ শিশুর জন্য একটি বড় ঝুঁকি। তাই গর্ভাবস্থায় মায়ের যত্ন খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে এসময় ফলিক অ্যাসিড ও ভিটামিন সাপ্লিমেন্ট জন্মগত ত্রুটির হার কমাতে সাহায্য করে।


দেশে ২০২০ সালের আগে জন্মগত ত্রুটির হার জানতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি জরিপ শুরু করেছিল। ২০ হাসপাতালে কতগুলো জন্মগত ত্রুটির রোগী ভর্তি হচ্ছে তা জানার সুযোগ ছিল। কিন্তু ডব্লিউএইচও একসময় অর্থায়ন বন্ধ করে দিলে সে জরিপ আর চালানো সম্ভব হয়নি।


বাংলাদেশে এ সমস্যা বাড়ছে কি না জানতে চাইলে সঞ্জয় কুমার দে বলেন, আগের থেকে বেশি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে তাই শনাক্ত বেশি হচ্ছে। এছাড়া কিছু বিপজ্জনক কারণ রয়েছে। যেমন বাল্যবিয়ে এবং দেরিতে বিয়ে দুইটাই বেড়েছে। অসংক্রামক রোগ, দূষণও বাড়ছে। এর ফলে জন্মগত ত্রুটি নিয়ে জন্ম নেওয়া শিশুর সংখ্যাও বাড়ছে।



জন্মগত ত্রুটি যেসব কারণে হতে পারে


জন্মগত ত্রুটি হওয়ার কারণ হিসেবে নানারকম কুসংস্কার সমাজে প্রচলিত রয়েছে। অনেকে এ সমস্যার জন্য নারীকে দায়ী করেন। তবে এখন পর্যন্ত জন্মগত ত্রুটি হওয়ার পেছনে যেসব কারণ জানা যায় তার মধ্যে রয়েছে রক্তসম্পর্কীয় বিবাহ, বাল্যবিয়ে, দেরিতে সন্তান নেওয়া, অপুষ্টি, গর্ভকালীন ধূমপান ও মদ্যপান, সংক্রামক রোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হরমোনজনিত সমস্যা, খিঁচুনি, অপচিকিৎসা, তেজস্ক্রিয়তা, ভেজাল খাদ্যদ্রব্য, চিকিৎসকের পরামর্শ ব্যতীত ওষুধ সেবন।


জন্মগত ত্রুটি রোধে করণীয়


জন্মগত ত্রুটি প্রতিরোধের উপায়গুলো হলো রক্তসম্পর্কীয় বিবাহ না করা, খুব কম বা বেশি বয়সে মা না হওয়া, গর্ভধারণের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া, পরিকল্পিত উপায়ে জন্মদান, গর্ভকালীন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করা, প্রত্যক্ষ ও পরোক্ষ ধূমপান থেকে বিরত থাকা, মদ্যপান না করা, ‘অ্যানোমালি স্ক্যানিং’ করা, মাতৃত্বকালীন সেবার মান উন্নয়ন, অপুষ্টি দূরীকরণ।


এছাড়া গর্ভধারণের ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টরগুলোর কোনোটি আছে কি না তা জেনে ঝুঁকি নির্ণয় ও প্রতিরোধে ব্যবস্থা নিতে হবে।


ডব্লিএইচওর গাইডলাইন বলছে, একজন মা ৮টি প্রসব-পূর্ব চেক আপ করাবেন। তবে বাংলাদেশে কমপক্ষে ৪টি চেক আপ করানোর কথা বলা হয়েছে। প্রথম চেক আপ গর্ভধারণের ১২ থেকে ২২ সপ্তাহে মায়েদের ‘হাই রেজল্যুশন আল্ট্রাসনোগ্রামের’ মাধ্যমে গর্ভের শিশুর বেশির ভাগ ত্রুটি বোঝা যেতে পারে। তাই এ সময়ে গর্ভবতী মায়েদের ‘অ্যানোমালি স্ক্যানিং’ করানো উচিত। এছাড়াও সরকারিভাবে নানা উদ্যোগ নেওয়া প্রয়োজন। এর মাঝে আছে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি, যন্ত্রপাতি ও পরীক্ষা -নিরীক্ষার সহলভ্যতা, এই কেন্দ্রিক গবেষণা বৃদ্ধি।


আরও খবর




মুরাদনগরে উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা উৎসব

ধুনটে ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

গঙ্গাচড়ায় তিস্তা নদীর মার্জিনাল ডাইকে ধস,হুমকির মুখে ইউনিয়ন পরিষদ

লালমোহনে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ভক্তের উল্টো রথযাত্রা

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল

চন্দনাইশে গোয়াল ঘরে দুর্বৃত্তের আগুনে পুড়েছে ৭ গরু-মৃত-১

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে পেশাজীবী দলের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে ১ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বাঙ্গরায় ধর্মমন্ত্রী কায়কোবাদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

শ্রীপুর বাজারে মাদক নির্মূলে জনসচেতনতা সভা, কার্যকর কমিটি গঠনের আহ্বান পুলিশের

আমি যতদিন বেঁচে আছি, ততদিন জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের পাশে থাকব: ধর্মমন্ত্রী কায়কোবাদ

ধর্মমন্ত্রী কায়কোবাদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে রহিমপুর হেজাজিয়া এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসা

ধর্মমন্ত্রী কায়কোবাদের সুস্থতা কামনায় নবীপুরে ইমাম-খতিবদের দোয়া

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা


এই সম্পর্কিত আরও খবর

শেকড়ে ঐতিহ্যের রং: রঙ্গালয়ের সাদাকালো পথচলা

টাঙ্গাইলে মাভাবিপ্রবি'র ল্যাবে তৈরি হচ্ছে ঐতিহ্যবাহী জামদানী শাড়ি

স্তন ক্যান্সার প্রতিরোধে সচেতনতা-ই সর্বোত্তম উপায়

এবারের দূর্গাপূজার আদ্যোপান্ত

তারুণ্যের ঈদ উদযাপন

একটি সুন্দর জাতি গঠনে নারীদের ভূমিকা

শুকনো হলেও প্রাণবন্ত: কিসমিসের চমকপ্রদ গল্প

হোমওয়ার্ক করার সঠিক সময়

ঠান্ডা বা কোল্ড অ্যালার্জির লক্ষণ ও প্রতিকার

রাত জাগলে হতে পারে মারাত্মক যেসব ক্ষতি